Palli Seba Sangha

Palli Seba Sangha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palli Seba Sangha, Non-Governmental Organization (NGO), Dumki, Patuakhali.

Wishing everyone a safe, blessed, and happy Eid!​
27/05/2026

Wishing everyone a safe, blessed, and happy Eid!

16/04/2026
08/01/2026

পল্লী সেবা সংঘ (পিএসএস) আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোট সম্পর্কে অবহিত করন সভা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পল্লী সেবা সংঘ (পিএসএস) এ...
08/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পল্লী সেবা সংঘ (পিএসএস) এর উদ্যোগে দুমকী উপজেলা অডিটোরিয়ামে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোছাঃ ফরিদা সুলতানা। অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ইউসুফ হারুন। সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘ (পিএসএস) এর নির্বাহী পরিচালক জনাব হোসাইন আহমাদ কবির হাওলাদার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জনাব মোঃ আল-আমিন। এছাড়াও উপজেলার কর্মরত এনজিও প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমামগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটের গুরুত্ব এবং গণভোটে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত প্রদান করেন।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক মহোদয়ের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পল্লী সেবা সংঘ ( পিএসএস) ...
29/11/2025

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক মহোদয়ের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পল্লী সেবা সংঘ ( পিএসএস) এর সম্মানিত সভাপতি শহিদুল ইসলাম এবং নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির হাওলাদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পল্লী সেবা সংঘ (পিএস‌এস) এর উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষ্যে সদস্যদের মাঝে শীতকালীন...
10/11/2025

পল্লী সেবা সংঘ (পিএস‌এস) এর উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষ্যে সদস্যদের মাঝে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের শেষ দিনে সোমবার (১০নভেম্বর) দুপুরে পল্লী সেবা সংঘের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএস‌এস'র সভাপতি ও সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাংবাদিক কামাল হোসেন ও সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তার প্রমুখ। সুবিধাভোগী মহিলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসা. রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২শতাধিক সদস্যের মধ্যে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলার বীজ বিতরণ করা হয়।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পল্লী সেবা সংঘ (পিএসএস) কর্তৃক আয়োজিত এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাস...
01/11/2025

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পল্লী সেবা সংঘ (পিএসএস) কর্তৃক আয়োজিত এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পের মাধ্যমে ২৮৯ জন রোগীকে সেবা প্রদান করা হয় এবং ৩৯ জন রোগীকে ফ্রি চোখের ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

#তারুণ্যের_উৎসব_২০২৫
#পিএসএস

Address

Dumki
Patuakhali
8602

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Palli Seba Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share