04/11/2025
খুলনার কয়রা উপজেলা ৩নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ শিশু সুরক্ষা নিশ্চিতে অভিভাবকদের সাথে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও লাল সবুজ সোসাইটি (LSS)-এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ, আইনি সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারি শিশু সুরক্ষা নম্বর ১০৯৮ , শিশুদের মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।