বাংলাদেশ শিক্ষক সমিতি-কামরুজ্জামান, পটিয়া উপজেলা

  • Home
  • Bangladesh
  • Patiya
  • বাংলাদেশ শিক্ষক সমিতি-কামরুজ্জামান, পটিয়া উপজেলা

বাংলাদেশ শিক্ষক সমিতি-কামরুজ্জামান,  পটিয়া উপজেলা � শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে �

25/04/2026
🌼 **বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা** 🌼বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষ...
14/04/2026

🌼 **বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা** 🌼

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের আগমনে আমাদের প্রত্যাশা—
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ,
নৈতিকতা ও মানবিকতায় গড়ে উঠুক একটি সুন্দর সমাজ।

পুরাতন বছরের সব দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে
নতুন উদ্যম, নতুন আশা ও সম্ভাবনায় এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।

**শুভ নববর্ষ!**
স বাংলা নববর্ষের শুভেচ্ছা। 🌺

28/02/2026

পটিয়ার নবনির্বাচিত এমপি এনামুল হককে শিক্ষক সমিতির শুভেচ্ছা

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) পটিয়া উপজেলা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ পটিয়া থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এনামুল হক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আজ ২৮ ফেব্রুয়ারি রোজ শনিবার এমপি সাহেবের বাসভবনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে শিক্ষক সমিতির নেতারা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এসময় তারা শিক্ষাবান্ধব কার্যক্রম জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত এমপি এনামুল হক শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পটিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, পটিয়ার শিক্ষার্থীদের বৃত্তি পাচাররোধ ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।

পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ আবদুল গণি, সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র, দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত ছিলেন সহসভাপতি, মুহাম্মদ জামাল উদ্দীন, শেখর দাশ গুপ্ত, আবদুল জলিল, বদিউল আলম, সুনিল কান্তি বড়ুয়া, ট্রাস্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রধান শিক্ষকদের মধ্যে বাবু কৃষ্ণ পাঠোয়ারী, মুহাম্মদ নাছির উদ্দীন, রাখা রাকা রশ্মি বড়ুয়া, নুর মুহাম্মদ, খোরশেদুল আলম, শিল্পী দাশ, রামকৃষ্ণ দাশ, সুরঞ্জন চক্রবর্ত্তী, আলী আকবর শিকদার, মু. নুরুল আমিন, সুজিত চৌধুরী, সুপল মহাজন, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন। পিযুষ কুমার দে, প্রিয়তোষ বড়ুয়া, স্মরণ শীল, মাওলানা ইদ্রিস, মুমিনুল হক, মু. জসিম উদ্দীন, হাসানুজ্জামান ও জামাল রব্বানী প্রমুখ।

পটিয়ার নবনির্বাচিত এমপি জনাব এনামুল হক মহোদয়কে ফুলেল শুভেচছা জানান পটিয়া উপজেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও চট্টগ্রাম ...
28/02/2026

পটিয়ার নবনির্বাচিত এমপি জনাব এনামুল হক মহোদয়কে ফুলেল শুভেচছা জানান পটিয়া উপজেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতি নেতৃবৃন্দ।

শিক্ষা পরিবারের হাল ধরলেন মাননীয় মন্ত্রী এহসানুল হক মিলন ও ববি হাজ্জাজ। দুজনকেই প্রাণঢালা অভিনন্দন।
17/02/2026

শিক্ষা পরিবারের হাল ধরলেন মাননীয় মন্ত্রী এহসানুল হক মিলন ও ববি হাজ্জাজ। দুজনকেই প্রাণঢালা অভিনন্দন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ওনার ইন্তেকালে শিক্ষক সমি...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ওনার ইন্তেকালে শিক্ষক সমিতি পরিবারসহ সকল শিক্ষকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ তায়ালা উনার ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

পটিয়ায় শিক্ষক সমিতি কামরুজ্জামানের উদ্যোগেরেমিট্যান্স যোদ্ধা আবুল বশর সিআইপি পদকে ভূষিত হওয়ায় সম্বর্ধিত চট্রগ্রামের পটিয়...
28/12/2025

পটিয়ায় শিক্ষক সমিতি কামরুজ্জামানের উদ্যোগে
রেমিট্যান্স যোদ্ধা আবুল
বশর সিআইপি পদকে ভূষিত
হওয়ায় সম্বর্ধিত

চট্রগ্রামের পটিয়ায় শিক্ষক সমিতি কামরুজ্জামানের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধা আবুল বশর সিআইপি পদকে ভূষিত হওয়ায় সম্বর্ধনা দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল গনী, প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আবু তাহের,প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাষ্টার শহীদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র, শিক্ষক নেতা জামাল উদ্দিন রব্বানীর সঞ্চালনায় এতে
বক্তব্য রাখেন বদিউল আলম, মিলন কান্তি দাশ, শেখর দাশ গুপ্ত,সমর কান্তি বিশ্বাস, সুজিত দত্ত,আলী আকবর, আশরাফ উদ্দিন, খোরশেদ আলম, মাওলানা রিয়াদ, রঘুনাথ চক্রবর্তী, পরিমল বড়ুয়া সহ অনেকে। এতে প্রধান অতিথি হাজী আবুল বশর তাকে সম্বর্ধিত
করায় সমিতিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের দেওয়া সম্মান দেশ ও জাতির প্রতি আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। আমি আজীবন আপনাদের পাশে থাকতে দোয়া চাই।

শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে, ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, ১৫০০টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উতসব ভাতার দাবিতে  বাংলাদেশ শি...
15/10/2025

শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে, ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি, ১৫০০টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উতসব ভাতার দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও মাদরাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে শিক্ষক মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল গণী স্যারের সভাপতিত্বে পটিয়া উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলাউদ্দিন আশরাফী, অধ্যক্ষ, হাইদাঁও মোজাহেরুল উলুম সিনিয়র মাদ্রাসা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সর্ব্জনাব, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ কাজী মাওলানা হাফেয আহমদ আল কাদেরী, সাধারণ সম্পাদক, মাদ্রাসা শিক্ষক সমিতি পটিয়া উপজেলা।
জনাব আব্দুল জলিল, প্রধান শিক্ষক, আশিয়া উচ্চ বিদ্যালয়,
মুহাম্মদ নাছির উদ্দীন, প্রধান শিক্ষক, চক্রশালা ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়, রাজন বড়ুয়া, সহকারী শিক্ষক, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ, প্রফেসর মুহাম্মদ নাজিম উদ্দীন, শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসা, মাওলানা আব্দুল মাবুদ আলকাদেরী, সুপার, মির্জা আলী লেদু শাহ দাখিল মাদরাসা, জনাব শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক-কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটিয়া উপজেলা, শিক্ষক নেতা নজরুল ইসলাম প্রমুখ।
শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সর্বজনাব অধ্যক্ষ আল্লামা সাইফুদ্দিন খালেদ জোহাদী, সুপার মাওলানা আহমদ হালিমী, অধ্যক্ষ বুরহানুদ্দীন নাশবন্দি, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, জনাব সুনীল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শিক্ষক সমিতি কামরুজ্জামান পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু অরুণ মিত্র, সুপার দেলোয়ার হোসেন, মাওলানা ইছহাকমাওলানা নাছেরুল ইসলাম, শিক্ষকনেতা নুরুল আমিন, পিযুষ কুমার দে সহ নেতৃবৃন্দ।

আগামীকাল পটিয়া উপজেলা অফিসের সামনে সকাল ১১টায় শিক্ষকদের মানববন্ধনে যোগ দিন।
15/10/2025

আগামীকাল পটিয়া উপজেলা অফিসের সামনে সকাল ১১টায় শিক্ষকদের মানববন্ধনে যোগ দিন।

22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

Address

ডাক বাংলোর মোড়
Patiya
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ শিক্ষক সমিতি-কামরুজ্জামান, পটিয়া উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share