এক টাকায় সমাজ পরিবর্তন

এক টাকায় সমাজ পরিবর্তন Social Welfare Association Bangladesh (SWAB)

📢 অনেকে জানতে চান:SWAB সংগঠন আসলে কী কাজ করে?আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী।আজ তারই একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ...
27/04/2026

📢 অনেকে জানতে চান:SWAB সংগঠন আসলে কী কাজ করে?

আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী।
আজ তারই একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি-

আজ খরনা ইস্কান্দরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে কবর খননের সময় হঠাৎ শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টির আশংকা দেখা দে।

এই কঠিন মুহূর্তে, SWAB সংগঠনের সরঞ্জাম ব্যবহার করে দ্রুত একটি অস্থায়ী শেড তৈরি করা হয়।

ফলে সব প্রতিকূলতা সত্ত্বেও, একজন মুসলিম ভাইয়ের খবর খনন এর কাজ সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

রাসূল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি মানুষের উপকার করে, আল্লাহ তার উপকার করেন।”

SWAB মানে শুধু একটি সংগঠন নয়-
এটা মানবতার খেদমত, এটা দায়িত্ব, এটা সওয়াবের একটি পথ।

আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে,
আমরা ইনশাআল্লাহ সবসময় মানুষের পাশে থাকতে পারবো।

আল্লাহ আমাদের এই খেদমত কবুল করুন। আমিন।

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমাদের খরনা ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় একজন গরিব কিন্তু মেধাবী ছাত্র শুধু টাকার অভ...
18/04/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমাদের খরনা ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় একজন গরিব কিন্তু মেধাবী ছাত্র শুধু টাকার অভাবে তার পড়াশোনা চালিয়ে যেতে পারছে না।

সে চায় দ্বীনের পথে থেকে শিক্ষা অর্জন করতে, নিজের ভবিষ্যৎ গড়তে… কিন্তু বাস্তবতার কষ্ট তাদের থামিয়ে দিচ্ছে।

হয়তো আমাদের কাছে ১০০, ২০০, ৫০০ টাকা খুব বড় কিছু না…
কিন্তু এই সামান্য টাকাই তার জন্য হতে পারে নতুন আশা, নতুন পথ, নতুন শুরু।

২ জন ছাত্রের ভর্তি ও বইয়ের খরচ: মাত্র ৬,০০০ টাকা
ছাত্রের নাম: মোঃ হাসান ও মোঃ হোসাইন
পিতার নাম: আবু জাফর
মাদ্রাসা: ওয়াহিদিয়া মাদ্রাসা
যোগাযোগ: 01877215161

রাসূল ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ তাআলা তার আখিরাতের কষ্ট দূর করে দিবেন।”

ভাবুন তো-আমরা যদি আজ একটু এগিয়ে আসি, হয়তো কিয়ামতের দিন এই ছোট কাজটাই আমাদের জন্য বড় নাজাতের কারণ হয়ে দাঁড়াবে।

বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী ও প্রবাসী ভাইদের কাছে আন্তরিক দোয়া ও অনুরোধ-আপনাদের সামান্য সহায়তাই একটি জীবন গড়ে দিতে পারে, একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে।

আসুন, আমরা সবাই মিলে একটি সাদকায়ে জারিয়ার অংশীদার হই

যে যতটুকু পারি, গোপনে বা প্রকাশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিই
হয়তো এই ছাত্রই একদিন আল্লাহর একজন প্রিয় বান্দা হবে, আর তার দোয়ায় আপনার আমার জীবন বদলে যাবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার তাওফিক দান করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 🤲

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌙✨পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা — ঈদ মোবারক! 🤍আলহামদুলিল্লাহ, Social Welfare Associatio...
21/03/2026

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌙✨

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা — ঈদ মোবারক! 🤍

আলহামদুলিল্লাহ, Social Welfare Association Bangladesh (SWAB)-এর সম্মানিত সদস্যবৃন্দ একসাথে মিলিত হয়ে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেছি। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ইসলামী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে এক ফ্রেমে বন্দী হয়েছে আমাদের এই সুন্দর স্মৃতি।

আল্লাহ তাআলা আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কবুল করুন, আমাদের আমলসমূহ কবুল করুন এবং সকলকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দিন। 🤲
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ Social Welfare Association Bangladesh (SWAB) এর পক্ষ থেকেসম্মানিত দেশবাসী ও মুসলিম উ...
20/03/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

Social Welfare Association Bangladesh (SWAB) এর পক্ষ থেকে
সম্মানিত দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

🌙 ঈদ মোবারক 🌙

এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি—
তিনি যেন আমাদের সকলের সিয়াম, কিয়াম, দান-সদকা ও ইবাদতসমূহ কবুল করে নেন এবং আমাদের জীবনকে তাঁর রহমত, বরকত ও মাগফিরাতে পরিপূর্ণ করে দেন। 🤲

ঈদ আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে।

আসুন, আমরা ঈদের আনন্দ ছড়িয়ে দিই গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে—
এটাই হোক আমাদের প্রকৃত ঈদের শিক্ষা।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
(আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমল কবুল করুন)

ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও নাজাত।
— Social Welfare Association Bangladesh (SWAB)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআলহামদুলিল্লাহ 🤍রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাসে Social Welfare Associatio...
19/03/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আলহামদুলিল্লাহ 🤍
রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাসে Social Welfare Association Bangladesh (SWAB) এর উদ্যোগে আয়োজিত হলো এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল।

আলহামদুলিল্লাহ, ২০০ জনেরও অধিক রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৫টি মসজিদের এতেকাফকারীদের নিকট সম্মানের সাথে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তারাও ইবাদতের পাশাপাশি এই খাইরাতের অংশীদার হতে পারেন।

এ আয়োজনে অংশগ্রহণ করেন এলাকার সম্মানিত মুরুব্বিগণ, দ্বীনদার ভাইয়েরা এবং অসহায় ও দরিদ্র রোজাদারগণ। সবার উপস্থিতিতে মাহফিলটি এক অনন্য দ্বীনি পরিবেশে পরিণত হয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করে।” — (তিরমিজি)

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং ভবিষ্যতেও এমন খেদমত অব্যাহত রাখার তৌফিক দান করুন।
আমিন

11/03/2026

🌙 আজই শেষ সুযোগ! “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা

(SWAB)-এর উদ্যোগে রমাদানব্যাপী চলমান “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা আজ শেষ দিনে পৌঁছেছে।

আলহামদুলিল্লাহ 🤍
আজকের অংশগ্রহণকারী —
ওমর ফারুক
মাদ্রাসা: তালিমুল কোরআন মাদ্রাসা
কোরআন তেলাওয়াত।

পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয় এবং নেক আমলের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

📢 আজই শেষ দিন অংশগ্রহণের!

🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

09/03/2026

🌙 নেক আমলের আলো ছড়িয়ে দিচ্ছে “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা
(SWAB)-এর উদ্যোগে রমাদানজুড়ে চলমান এই প্রতিযোগিতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন অনুপ্রেরণামূলক কন্টেন্ট।

আলহামদুলিল্লাহ 🤍
আজকের ৮ম প্রতিযোগী —
নাম: হাঃ মাহাদি হাসান
শিক্ষক চট্টগ্রাম হালি শহর আন-নিদা ইসলামি একাডেমি হিফয মাদ্রাসা
তেলাওয়াত: সূরা আহযাব

পবিত্র কোরআনের তেলাওয়াত শুধু একটি আমল নয়, এটি হৃদয়ের প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধতার মাধ্যম। এমন সুন্দর অংশগ্রহণ আমাদের সবাইকে কোরআনের সাথে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।
আপনিও একটি ভালো কাজ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

আপনার একটি নেক আমলই হতে পারে অনেকের জন্য অনুপ্রেরণার আলো।

🏆 অংশগ্রহণ করুন — পুরস্কার জিতে নিন!
📩 আজই আপনার কন্টেন্ট পাঠান এবং এই সুন্দর উদ্যোগের অংশ হয়ে যান।
🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

07/03/2026

রমাদানের অনুপ্রেরণামূলক আয়োজন — “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা

(SWAB)-এর উদ্যোগে রমাদানজুড়ে চলছে নেক আমলের এই সুন্দর প্রতিযোগিতা।

আলহামদুলিল্লাহ 🤍
আজকের ৭ম প্রতিযোগী —
মোঃ তাইফ
তেলাওয়াত: সূরা ফীল
শিক্ষক: মাওলানা এচাম উদ্দিন

ছোটদের কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে বিশেষ আনন্দ ও প্রশান্তি এনে দেয়। এমন সুন্দর অংশগ্রহণ আমাদেরকে আরও বেশি নেক আমল ও কোরআনের সাথে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে।
আপনিও একটি ভালো কাজ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

আপনার নেক আমলই হতে পারে অন্য কারও জন্য বড় অনুপ্রেরণা।

🏆 অংশগ্রহণ করুন — পুরস্কার জিতে নিন!
📩 আজই আপনার কন্টেন্ট পাঠান এবং এই মহৎ উদ্যোগের অংশ হয়ে যান।
🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

05/03/2026

রমাদানের অনুপ্রেরণামূলক আয়োজন — “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা

(SWAB)-এর উদ্যোগে চলমান এই সুন্দর আয়োজনে যুক্ত হচ্ছেন একের পর এক অনুপ্রেরণাদায়ী মানুষ।

আলহামদুলিল্লাহ 🤍
আজকের ৬ষ্ঠ প্রতিযোগী —
আনাস সিদ্দীক ভাইয়া - (SWAB-এর নির্বাচিত প্রধান জিম্মাদার)
তিলাওয়াত: সূরা যুখরুফ

কোরআনের সুমধুর তিলাওয়াত আমাদের হৃদয়কে আলোকিত করে এবং নেক আমলের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এই সুন্দর অংশগ্রহণ প্রতিযোগিতাকে করেছে আরও সমৃদ্ধ ও অর্থবহ।

আপনিও একটি ভালো কাজ করে অংশগ্রহণ করতে পারেন।

আপনার একটি ছোট নেক আমলই হতে পারে অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা।
🏆 অংশগ্রহণ করুন — পুরস্কার জিতে নিন!
📩 আজই আপনার কন্টেন্ট পাঠান এবং এই মহৎ উদ্যোগের অংশ হয়ে যান।
🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

04/03/2026

একটি ভালো কাজের কন্টেন্ট তৈরি করুন, পুরস্কার জিতে নিন!

Social Welfare Association Bangladesh (SWAB)-এর উদ্যোগে রমাদানব্যাপী চলছে
🌙 “একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা
আলহামদুলিল্লাহ 🤍

আজকের ৫ম অংশগ্রহণকারী —
আদনান হোসেন
কোরআন তেলাওয়াত
মাদ্রাসা: আবদুল্লাহ বিন আব্বাস (রা.) তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, বোয়ালখালী, চট্টগ্রাম
শিক্ষক: হাফেজ মোঃ করিম

তার হৃদয়ছোঁয়া তেলাওয়াত প্রতিযোগিতায় যুক্ত করলো আরেকটি অনুপ্রেরণামূলক অধ্যায়। কোরআনের সুরে ছড়িয়ে পড়ুক ঈমানের আলো, জাগ্রত হোক নেক আমলের প্রতিযোগিতা।

আপনিও একটি ভালো কাজ করে অংশগ্রহণ করুন।
আপনার ছোট একটি নেক আমলই হতে পারে কারও জীবনের বড় অনুপ্রেরণা।

🏆 অংশগ্রহণ করুন — পুরস্কার জিতে নিন!
📩 আজই আপনার কন্টেন্ট পাঠান
এবং এই সুন্দর উদ্যোগের অংশ হয়ে যান।
🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। আমীন।

28/02/2026

একটি ভালো কাজের কন্টেন্ট তৈরি করুন, পুরস্কার জিতে নিন!

Social Welfare Association Bangladesh (SWAB) এর উদ্যোগে রমাদানব্যাপী চলছে
“একটি ভালো কাজ” কন্টেন্ট প্রতিযোগিতা

আলহামদুলিল্লাহ 🤍
আজকের ৪র্থ অংশগ্রহণ —
হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম
তেলাওয়াত: সূরা আলে-ইমরান (১৬–১৮)

জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলূম
মুন্সিপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম

এই হৃদয়গ্রাহী তেলাওয়াতের মাধ্যমে যুক্ত হলো প্রতিযোগিতার আরেকটি অনুপ্রেরণামূলক কন্টেন্ট
আপনিও একটি ভালো কাজ করে অংশগ্রহণ করুন।
আপনার নেক আমলই হতে পারে অন্যের অনুপ্রেরণা

🏆 অংশগ্রহণ করুন — পুরস্কার জিতে নিন!
📩 আজই আপনার কন্টেন্ট পাঠান
এবং এই সুন্দর উদ্যোগের অংশ হয়ে যান।

🤲 আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন।

Address

Patiya
MOZAPRABAD

Website

Alerts

Be the first to know and let us send you an email when এক টাকায় সমাজ পরিবর্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এক টাকায় সমাজ পরিবর্তন:

Share