১৯০৩ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অধিনে গঠিত হয়। এরপর ঠাকুরগাঁও মহকুমার অন্তরর্ভুক্ত হয় এ উপজেলা । এটি ফতেপুর গ্রামের নাগর নদের পূর্ব তীরে স্থাপিত হয় বলে এই থানার পূর্ব নাম ফতেপুর । এটি বৃটিশ শাসনামলে শালবাড়ি পরগনার অন্তর্ভক্ত ছিল বলে জানা যায়।১৯২৫ সালে ফতেপুরে পাকা ইদারাসহ সুদৃশ্য থানা ভবন নির্মাণ করা হয় । তবে প্রশাসনিক কাজের সুবিধার জন্য ১৯৩৯ সালে সেখান থেকে থানাটিকে বর্তমান রাধানগর
ইউনিয়নের ছোটদাপ গ্রামে পূর্ব নাম অপরিবর্তিত রেখে স্থানান্তর করা হয়। ১৯৮০ সালে এ উপজেলা পঞ্চগড় জেলার অন্তর্ভুক্ত হয়।
১। তারিনী প্রসাদ রায়ঃ আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপারড়ার জমিদারী প্রতিষ্ঠাতা ।
২। শ্যামা প্রসাদ রায় (বাচ্চা বাবু): আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপারড়ার জমিদারীর অত্যন্ত প্রতাবশালী জমিদার এবং ঐতিহাসিক আলোয়াখোয়া মেলা এবং লাহিড়ীহাটের সার্থক রূপকার ।
৩। আলহাজ্ব হেমায়েত আলীঃ বর্তমানে মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী এলাকায় জন্ম গ্রহন করেন । সহিত্যিক দিনাজপুরের নাজিম উদ্দীন হলের প্রতিষ্ঠাতা । তাঁর নামেই হেমায়েত আলী হল প্রতিষ্ঠিত হয়।
৪। কাদের বকসঃ মির্জাপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন । ১৯২৪ সাল থেকে অভিভুক্ত ভারতবর্ষের আইন সভার সদস্য ।বিভিন্ন উন্নয়নমুলক কাজে জড়িত ছিলেন ।তার নামে দিনাজপুর কে.বি.এম কলেজ প্রতিষ্ঠিত হয় ।
৫। মির্জা গোলাম হাফিজঃ জন্ম ২ জানুয়ারী ১৯২০ মির্জাপুর, মৃত্যু ২০০০ ইং ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের এমপি, ১৯৭৮ সালে ভূমি প্রশাসক মন্ত্রী, ১৯৭৯ সালে জাতীয় সংসদের স্পীকার, ১৯৯১ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
৬। মির্জা রুহুল আমিন(চোখা মিয়া): মির্জাপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন। রাজনীতিবিদ,এরশাদ সরকারের মন্ত্রী সভার ভূমি মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
৭। খান বাহাদুর আমিনুল হকঃ মির্জাপুর ইউনিয়নে জন্মগ্রহন করেন ।বৃটিশ ভারতের উচ্চপদস্থ কর্মচারী, সাহিত্যিক, ১৯৯৬ সালে ঢাকায় মৃত্যু বরণ করেন ।
৮। লায়লা সামাদঃ ১৯২৮ সালে মির্জাপুর গ্রামে জন্ম । পিতা খান বাহাদুর আমিনুল হক ১৯৮৯ সালে মৃত্যু বরন করেন ।
৯। বাহাদুর আমির উদ্দীন সরকারঃ রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ভুস্বামী ছিলেন ।
১০। মীর কফিল উদ্দীনঃ তড়েয়া ইউনিয়নের কাটালী গ্রামে জন্ম গ্রহন করেন ।তিনি ভুস্বামী ছিলেন ।
১১। মোঃ খাদেমুল ইসলামঃ তড়েয়া ইউনিয়নে জন্ম গ্রহন করেন, সাবেক এমপি। মৃত্যু ১৯৯৭ সাল।
১২। রানী রাস মনিঃ রাণীগঞ্জ এস্টেট এর জমিদার ছিলেন ।
১৩। শাহজত উল্লাহ সরকারঃ তড়েয়া ইউনিয়নের ছোপরাঝাড় গ্রামে জন্মগ্রহন করেন । তিনি ভুস্বামী ছিলেন ।