11/02/2026
আলোর পথে (বাংলাদেশ) আয়োজিত সম্প্রীতি সমাবেশ
আজ দুপুরে ঠেকড় পাড়া বাজারে নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সৌহার্দপূর্ণ সহাবস্থানের জন্য সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের(ইউপি)বদলুপাড়া,তেলীপাড়া,পাঠানপাড়া,বংশীঝাড়,শান্তিপাড়া,কানাপাড়া,যোগীভিটা, মারুপাড়া ও ঠেকড়পাড়া গ্রামের প্রাণকেন্দ্র ঠেকড়পাড়া বাজার। বাজারের পাশেই প্রাথমিক স্কুল ও হাইস্কুল। এছাড়াও রয়েছে একটি স্বাস্থ্য ক্লিনিক। এ এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়।
সমাবেশে শুরুতেই বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব লতিফুর রহমান লিয়ন। তিনি সংগঠনের কার্যক্রম ও সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।
সমাবেশে বিএনপির পক্ষে ২নং হাফিজাবাদ ইউপির যুবদলের সদস্য সচিব জনাব জুলফিকার জনি ও জামায়াতে ইসলামীর পক্ষে একই ইউনিয়নের যুব শাখার সাধারণ সম্পাদক জনাব শাহিনুর ইসলাম বক্তব্য রাখেন। উভয়ে নিজেদের শান্তি ও সৌহার্দপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রতি জানান।
সমাবেশে স্থানীয় জনসাধারণ ও সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলো।
আলোর পথে (বাংলাদেশ) ২০১৮ সাল থেকে শিক্ষা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা,ঈদে খাবার ও কাপড় বিতরণ এবং অন্যান্য সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছি। স্বেচ্ছাসেবী সংগঠনটি স্থানীয় কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী কর্তৃক পরিচালিত হচ্ছে।
#আলোর #পথে #বাংলাদেশ #স্বেচ্ছাসেবী