21/04/2026
অদ্য ২১ এপ্রিল ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মহোদয় এর সাথে এফ পিএবি-এর সভাপতি, আইন উপদেষ্টা, জাতীয় কাউন্সিলর ও নির্বাহী পরিচালক (অ.দা.) সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ কালে এফপিএবি এর কার্যক্রম সম্পর্কে মন্ত্রী মহোদয় কে অবহিত করা হয়। তিনি এফপিএবি-র উন্নয়নকল্পে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।