Promoting Educational Rights of Persons with Disabilities

  • Home
  • Promoting Educational Rights of Persons with Disabilities

Promoting Educational Rights of Persons with Disabilities Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Promoting Educational Rights of Persons with Disabilities, House # 10, Road # 01, Akbarshah Housing Society, Pahartoli, .

01/03/2025
13/10/2024

Harmony of Faiths

In this artwork, our "Artivism for Peace" (Royal Norwegian Embassy in Dhaka supported United Nations Development Programme in Bangladesh initiative, implemented by Kashful Foundation) alumni tried to capture the essence of religious harmony in Bangladesh by showcasing five major religions: Islam, Hinduism, Buddhism, Christianity, and indigenous spiritual traditions.

Each figure here is engaged in a moment of devotion, symbolizing the peaceful coexistence and mutual respect that these diverse religious communities share. By the vibrant colors and traditional motifs I tried to blend Bangladesh’s rich spiritual heritage and unity. So that the artwork highlights the powerful message of peace and togetherness, emphasizing that despite differing beliefs, there is a shared bond of harmony and faith.



#আমরাবহুআমরাএক



13/10/2024

"Expressive Psychotherapy: Nurturing Mental Health Expertise in Academic Settings" Join us for an insightful discussion on the crucial role of expressive psy...

13/10/2024
শিক্ষাঙ্গনকেন্দ্রিক "দ্বন্দ নিরসন ও মনোবৈজ্ঞানিক সেবা" প্রদানের ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই                        ...
18/09/2024

শিক্ষাঙ্গনকেন্দ্রিক
"দ্বন্দ নিরসন ও মনোবৈজ্ঞানিক সেবা"
প্রদানের ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই ======================
শিক্ষার্থীর মন ও মননে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা মানসিক বিপর্যস্থতা মোকাবেলা এবং তা থেকে সৃষ্ট নানান ধরণের মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের ব্যাক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বেই শিক্ষাঙ্গনকেন্দ্রিক মনোস্বাস্থসেবা নিশ্চিত করা অতিব জরুরী।

অন্যথায় সৃষ্ট নতুন পরিবেশ ও অস্থির পরিস্থিতি শিক্ষার্থীদের দৈনন্দিন পঠন-পাঠন ও শিখণ পক্রিয়াকে করবে ব্যাহত। ফলে গুণগত মানের শিক্ষা গ্রহণ থেকে শিক্ষার্থীগণ হবেন বঞ্চিত।

‘গোদের উপর বিষ ফোঁড়া’ এর মতো রাজনৈতিক অস্থিরতা শেষ হতে না হতেই; চলে আসে ভয়াবহ বন্যা। একদিকে শিক্ষাঙ্গন বন্ধ অন্যদিকে বন্যার পানিতে নিমর্জিত বাসা-বাড়ি। ঘুমহীন দিনাতিপাত, অর্থনৈতিক সীমাবদ্ধতা, দ্রব্যমূল্যের উর্ধমূখীতা, প্রাত্যহিক জীবন ও জীবনাচারে নামিয়ে এনেছে বহুমাত্রিক বিক্ষিপ্ততা ও অস্বস্তি।

পরিবার-পরিজন নিয়ে নিরাপদে খেয়ে-পরে জীবনাতিপাত করা যেখানে কষ্টসাধ্য; সেখানে একজন শিক্ষার্থী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কি করে শিক্ষাঙ্গনে গিয়ে তার পাঠে মনোযোগী হবে বা হতে পারবে?

এমন প্রশ্নের সমাধান না করে অর্থাৎ উপযোগী পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে একজন ভূক্তভোগী শিক্ষার্থীর পক্ষ্যে কতটা প্রশান্ত মন ও মননকে সচল রাখা সম্ভব হবে?

শিক্ষার্থীদের জন্য বিদ্যায়তনিক পাঠে একাগ্রতা নিয়ে আত্মনিয়োগ করার ক্ষেত্র প্রস্তুত বিষয়ে শিক্ষালয় ও শিক্ষাঙ্গন ব্যাবস্থাপনার সাথে সংশ্লিষ্টজনকে ভেবে চিন্তে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া খুবই জরুরী।

তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করার পূর্বেই শিক্ষার্থীদের জন্য শিক্ষাঙ্গনকেন্দ্রিক "দ্বন্দ নিরসন ও মনোস্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র" গড়ে তুলতে হবে নীতি নির্ধারকদের।

শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুন:রায় খুলে দিলে- আবাসিক হলগুলোতে সিট বরাদ্ধ, রাজনৈতিক বিশ্বাসগত ভিন্নতাসম্পন্ন শিক্ষার্থীদের সহ-অবসন্থান, বৈসম্য বিরোধী সংগ্রাম চলাকালে শিক্ষক ও কর্মচারীদের ভূমিকা নিয়ে অসন্তুষ্টি এবং ইতোপূর্বে বিদ্যমান অধিকারহীনতার সংস্কৃতি প্রসংগগুলো যে অশান্ত অবস্থান সৃষ্টি করবে তা হবে ভয়ানক।


ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মধ্যকার পারস্পপরিক সম্পর্কগুলোর মধ্যে যে বৈপরিত্ত্বমূলক পরিস্থিতি জন্ম হবে তা মোকাবেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নব নিযুক্ত ব্যাবস্থাপকগন কতটা প্রস্তুত হয়ে দায়িত্ব নিচ্ছেন তা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বেই পর্যালোচনা করা আবশ্যক বলে মনে করি।

এক্ষেত্রে অবশ্যই আসন্ন পরিস্থিতি ও উদ্ভুত পরিবেশ বিবেচনায় প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে মনযোগ দেওয়া অতীব গুরুত্বপূর্ণ। যা কেবল মাত্র মনো-স্বাস্থ্য সুরক্ষা ও দ্বন্দ নিরসন কেন্দ্র প্রতিষ্ঠা করা ছাড়া সম্ভব নয়।

তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রস্তাবিত কেন্দ্রে প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাঙ্গনকেন্দ্রিক "দ্বন্দ নিরসন ও মনোবৈজ্ঞানিক সেবা প্রদানের ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই।

শিক্ষাঙ্গন খোলার পূর্বেই যাতে শিক্ষার্থীর জন্য গুণগত মানের শিক্ষার পরিবেশ ও প্রতিবেশ প্রস্তুত রাখা যায় সেই দিকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় উদ্ভুত মনোস্বাস্থ্য বিপর্যয় ও সংঘাতমূলক পরিস্থিতি এবং তার ফলে শিক্ষাঙ্গনকেন্দ্রিক গড়ে ওঠা বিশৃঙ্খল অবস্থা মোকাবেলা করা কোনভাবেই সম্ভব হবে না।

কারণ শিক্ষার্থীরা আত্ম নিয়ন্ত্রণ ক্ষমতাহীণ অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করেই পারস্পরিক সহনশীলতা প্রদর্শন করতে সমর্থ হবে না। এতে করে এমন সব ঝুঁকিপূর্ণ ও অনাকাঙ্খিত পরিস্থিতি জন্ম হবে যা কারোর জন্যই প্রত্যাশিত নয়।

সহনশীল মন ও মনন নিশ্চিত করতে হলে- শিক্ষার্থীদের মনোপীড়া ও মানসিক বিপর্যস্থতা নিয়ন্ত্রণ সক্ষমতা বৃদ্ধির ব্যাবস্থাপনা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। যাতে করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানেইসেই সেবার আওতায় এসে নিজেদের মানসিক ভঙ্গুর অবস্থা মোকাবেলা করতে সমর্থ হয়।

আর শিক্ষালয় কেন্দ্রিক এমন একটি ব্যাবস্থাপনা তথা মনোস্বাস্থ্য সুরক্ষা সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা ছাড়া তা কোনভাবেই সম্ভব নয়। এমতাবস্থায় দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিয়ে পাঠ্যক্রমে মনযোগী মনোভাব নিয়ে যেন আত্ম নিয়োগ করতে পারে সেই ব্যবাস্থাপনা তথা কাঠামো ও অবকাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করছি।

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ উপদেশক হিসাবে নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুল আলম ইতোপূর্বে ঘটে যাওয়া কোটা মূভমেন্ট করতে গিয়ে তরুন সমাজ নানামূখী ট্রমার শিকার হয়েছে বলে তার এক বক্তব্যে উল্লেখ করেছেন। সেই সাথে সৃষ্ট এই ট্রমা মোকাবেলায় বা ব্যবস্থাপনায়ও যে নেই কোন মনবৈজ্ঞানিক স্বাস্থ্যসেবার উদ্যোগ তাও ব্যাক্ত করেছেন।

তা থেকে আমরা সহজেই উপলব্ধী করতে পারছি- মানসিক বিপর্যয়ের মধ্যে থাকা চলমান আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক নেওয়া প্রয়োজন যথাযথ মনো-সামাজিক স্বাস্থ্যসেবার সুযোগ। যৌক্তিক এই প্রত্যাশার প্রতি যথাযথ মূল্যায়ন এমন একটি মানসিক স্বস্থ্যবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলবে; যেখানে শিক্ষার্থীগণ তাদের মন ও মনন প্রশান্ত রেখে দৈনন্দিন পাঠ পরিক্রমা গুনগতমান রক্ষা করে সু-সম্পন্ন করতে পারবে।

অপর দিকে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবন আবহাওয়ার দেশ এবং বরাবরই নানান চড়াই-উৎরাই এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অর্ধশতাব্দীর পরও এই দেশে নেই গুনগত মানের কোন মানসিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাপনা।

পরিসংখ্যানগত দিক থেকে আমাদের দেশে চাহিদার তুলনায় সংকট রয়েছে সংশ্লিষ্ট পেশাজীবীরও। তাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ান টু ওয়ান’ ধারণায় প্রদত্ত মনোস্বাস্থ্য সেবার কর্ম-কৌশল এর বিদ্যায়তনিক পাঠের পাশাপাশি ‘গ্রুপ সাইকোথেরাপি’ এর সর্বাধুনিক বিভিন্ন প্রয়োগশৈলীর বিদ্যায়তনিক পাঠ অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

বিশ্ময়ের বিষয় হচ্ছে- গঠিত বর্তমান উপদেষ্টা পরিষদ এ একজন মনোচিকিৎসক অন্তর্ভুক্ত আছেন!!! তিনি অপরাপর উপদেষ্টাদের কাছে বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টির গুরুত্ব ও প্রয়োজন তুলে ধরছেন না কেন? বিশেষ করে ‘পোষ্ট ট্রমাটিক স্ট্রেস ডিজওর্ডার (PTSD)’ এর মোকাবেলা করার জন্য দক্ষ জনবল গড়ে তোলা ও সেবা প্রদানের জন্য কোন প্রস্তুতি বা পদক্ষেপই বা নিচ্ছেন না কেন?

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মহোদয়ের কাছে বিনীত নিবেদন- দেশের বর্তমান সামগ্রিক অবস্থা বিবেচনায় মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং গুনগত মানের শিক্ষা পরিবেশ গড়ে তুলতে একটি কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করুন। যাতে করে দেশে মনোস্বাস্থ্য সেবা প্রদায়ক পেশাজীবি গড়ে তোলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন এর জন্য নিশ্চিত করা যায়।

নিবেদক
মোস্তফা কামাল যাত্রা,
নির্বাহী পরিচালক: উৎস(UTSA)
Email: [email protected]

আলোচনার বিষয়:১. সংকটকালীন পরিস্থিতি ও ক্রাইসিস অবস্থা বলতে কি বুঝায়? ২. ট্রমা ও পিটিএসডি বলতে কি বুঝায় ৩. এক্সপ্....

Address

House # 10, Road # 01, Akbarshah Housing Society, Pahartoli

4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Promoting Educational Rights of Persons with Disabilities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Promoting Educational Rights of Persons with Disabilities:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share