The Collectoratians

The Collectoratians Official page of Collectoratians Association, Alumni association of Pabna Collectorate Public School

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করা হয় ৩য় জাতীয় বিতর্ক উৎসব । ১৬টি দল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা...
29/08/2026

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করা হয় ৩য় জাতীয় বিতর্ক উৎসব । ১৬টি দল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সকল স্কুলকে পিছে ফেলে ফাইনালে ইমাম গাযযালী স্কুলকে পরাজিত করে বিজয় অর্জন করে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী নুসরাত, রিমি ও ইমা।শ্রেষ্ট বক্তা হয়েছে নুসরাত জাহান ।
বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

10/08/2026
৩০/০৭/২০২৬ইং রোজ: বৃহস্পতিবারআজ একটি আনন্দের দিন সেই সাথে গৌরবের দিন । স্কাউটস দীক্ষা অনুষ্ঠান ।৬ষ্ঠ থেকে দশম শ্রেণি স্ক...
30/07/2026

৩০/০৭/২০২৬ইং রোজ: বৃহস্পতিবার
আজ একটি আনন্দের দিন সেই সাথে গৌরবের দিন । স্কাউটস দীক্ষা অনুষ্ঠান ।৬ষ্ঠ থেকে দশম শ্রেণি স্কাউটসদের বিগত ৩ মাসের কার্যক্রম এর মাধ‍্যমে পরিপূর্ণ স্কাউটস হয়ে ওঠায় ইউনিট লিডার হতে দীক্ষা প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের ডিআরসি জনাব মির্জা নাসির স্যার , এলটি আবুল কালাম আজাদ স্যার, পাবনা জেলা কমিশনার জাহিদ স্যার, পাবনা উপজেলা সম্পাদক নুরুল হক স্যার আরও উপস্থিত ছিলেন আমদের বিদালয়ের সবকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক । ইউনিট লিডার নওয়াজ শরীফ স্যার হতে সিনিয়র পেট্রোল লিডার হিসেবে দিক্ষা গ্রহণ করেন মো:ফাইক বিন শাখাওয়াত ১০ শ্রেণীর শিখার্থী । উক্ত অনুষ্ঠানে সকল স্কাউটসদের প্রতি প্রতাশা করেন নতুন গড়ে ওঠা স্কাউটস যেন উপজেলা,জেলা,বিভাগ,দেশ এর গন্ডি পেরিয়ে দেশের বাইরে সুনাম অর্জন বয়ে আনে । স্কাউটস এর নীতি হলো অপরকে সাহায্য করা। তারা নতুন দীক্ষা গ্রহণ করা পেট্রোল লিডার মো:ফাইক বিন শাখাওয়াত (১০ম),মো:রিজভি ইসলাম (১০ম), শেখ মুমিত মাহমুদ(১০ম), ফারহান আহনাফ আদিল (৯ম) দলের দায়িত্ব ভার দেন যাতে তার ইউনিট কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ।উপস্থিত ব্যক্তিবর্গ স্কাউটসের বিষয়ে নানা দিক নির্দেশনা দেন কিভাবে ইউনিট কে এগিয়ে নিয়ে যেতে হবে। স্কাউটস আল্লাহ ও নিজ দেশেরপ্রতিকর্তব্য পালন,অপরকে সাহায্য করা , স্কাউটস আইন মেনে চলা বধপরিকর ।

* প্রতিদিন আমরা করো না করো সাহায্য করা *

প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি ও প...
13/07/2026

প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত সভাপতি ও পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম মহোদয়।

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ এ ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ জন ট্যালেন্টপুল ...
13/07/2026

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ এ ৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ জন ট্যালেন্টপুল বৃত্তি (বেসরকারি) এবং ১৯ জন সাধারণ বৃত্তিসহ (বেসরকারি) সর্বমোট ২৮ জন বৃত্তি লাভ করেছে।

বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।

🏆⚽ মাঠে ফিরছে পুরনো বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা আর স্মৃতির গল্প!🔥 PCPSC EX-STUDENTS Football Tournament – Season 5 🔥📅 Dat...
11/05/2026

🏆⚽ মাঠে ফিরছে পুরনো বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা আর স্মৃতির গল্প!
🔥 PCPSC EX-STUDENTS Football Tournament – Season 5 🔥

📅 Date: 26 & 29 May
📍 Venue: School Field, 1st Campus

সব ব্যাচ, এক আবেগ — ফুটবল! ❤️
See you on the field! ⚽🔥

পাবনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সাফল্যের ধারা বজায় রাখলো পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্...
28/04/2026

পাবনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সাফল্যের ধারা বজায় রাখলো পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরিবেশবান্ধব আধুনিক নগরায়নের মডেল Eco Nova Smart City’ প্রদর্শন করে জেলা পর্যায়ে ৩য় স্থানঅধিকার করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি মেধাবী দল।
আজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্ভাবনী চিন্তা আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে তৈরি 'ইকো নোভা স্মার্ট সিটি' প্রজেক্টটি বিচারকদের নজর কাড়ে এবং প্রতিযোগিতায় ৩য় সেরা প্রজেক্ট হিসেবে নির্বাচিত হয়।এই সাফল্যের পেছনে কাজ করেছে চার সদস্যের একটি দল। ইবতিহাজ ইসলাম সান (দলনেতা)মো: ফাইক বিন শাখাওয়াত ,রোহিত পাল এবং আরাফাত দীপ্ত। তাদের এই কঠোর পরিশ্রম আর সৃজনশীলতা আজ সাফল্যের মুখ দেখলো।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জনের এই গৌরব পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সুনামকে আরও উজ্জ্বল করলো। ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে নিজেদের এই জয়যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিজয়ী শিক্ষার্থীরা।তোমাদের এই দারুণ অর্জনের জন্য আবারও অনেক অনেক শুভকামনা।

25/02/2026

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে । ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২৪ জন শিক্ষার্থী সাধারণ কোটায় সর্বমোট ২৭ জন শিক্ষার্থী উক্ত ফলাফলের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন।❤️

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ 🇧🇩মায়ের ভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের এই দিনে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছ...
21/02/2026

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ 🇧🇩
মায়ের ভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের এই দিনে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের স্মরণে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রক্তে কেনা বর্ণমালা, আমরা তোমায় ভুলব না।
Amar Ekushey & International Mother Language Day 2026 🥀
To honor the brave souls of 1952 who sacrificed their lives for our mother tongue, the teachers, students, and Youth Red Crescent (YRC) unit of Pabna Collectorate Public School and College paid their deepest respects by laying a floral wreath at the Shaheed Minar. Their sacrifice remains our eternal pride and strength.
#২১শেফেব্রুয়ারি #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #পাবনা_কালেক্টরেট_পাবলিক_স্কুল_এন্ড_কলেজ #যুব_রেড_ক্রিসেন্ট #বিনম্র_শ্রদ্ধা

আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপিঠ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ আজ আরও এক ধাপ এগিয়ে গেলো স্কাউট, গার্লস গাইড এর প...
09/02/2026

আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপিঠ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ আজ আরও এক ধাপ এগিয়ে গেলো স্কাউট, গার্লস গাইড এর পাশাপাশি আজ হতে সংযুক্ত হলো রেড ক্রিসেন্ট ইউথ PCPSC। এতে আমাদের বিদ্যালয় থেকে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কো- কারিকুলামে এগিয়ে যাবে। "আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ"। এরাই একদিন বড় হয়েও দেশের ও দেশের মানুষের সেবা করবে এই লক্ষ্যে রেড ক্রিসেন্ট ইউথ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ দল আজ হতে পথ চলা শুরু করেছে। অভিনন্দন PCPSC RCY TEAM কে 💐 আমরা সর্বদা মানুষের সেবা ও কল্যাণের পথে কাজ করব। উক্ত ফেসবুক পেজ এ আমরা তাদের সকল কার্যক্রম দেখতে পারবো।

N.B.: কমেন্টে Red Crescent Youth PCPSC ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া হলো সবাই যুক্ত হয়ে এই পথকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়...

Address

Gobinda
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Collectoratians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share