11/01/2026
সওতুস শাবাব বাংলাদেশ এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি:
🔶লক্ষ:
১. আল্লাহ তা'আলা প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানব জীবন গঠন।
২. ইসলামী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুব সমাজের মধ্যে 'জিহাদ ফী সাবিলিল্লাহ'র বাস্তব অনুভূতি জাগ্রতকরণ।
৩. ইসলামী বিপ্লব এর মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা।
🔶উদ্দেশ্য:
আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জন।
🔶কর্মসূচি:
✅দাওয়াত:
ক)
যুব সমাজকে ইসলামী আদর্শের বিভিন্ন দিক ও বিভাগ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভের প্রেরণা দান।
খ)
ইসলাম ও জাহিলিয়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে উৎসাহিত করা।
গ)
ইসলামী সমাজ প্রতিষ্ঠা তথা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা।
✅তানজিম:
যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে উৎসাহী তাদেরকে সংগঠনের অধীনে সুসংগঠিত করা।
✅তা'লিম ও তারবিয়াত:
যুবকদেরকে প্রাচীন ও আধুনিক জাহিলিয়াতের যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে তাদের নৈতিক, আত্মিক, শারীরিক তথা শক্তি, প্রতিভা ও যোগ্যতা বিকাশের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
✅শিক্ষা সংস্কার:
নববী ধারায় পরিপূর্ণ ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে আন্দোলন করা।
✅গণসংযোগ:
ক)
ইসলামী বিপ্লবের লক্ষ্যে জনসাধারণের মাঝে ইসলামের ব্যাপক প্রচার করা।
খ)
সংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্ত হয়ে ইসলামী মূল্যবোধ ও আদর্শের আলোকে সুস্থ সংস্কৃতির বিকাশ ও ইসলামী ভাবধারায় ব্যক্তির প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, সভা-সেমিনার আয়োজন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
গ)
অপসংস্কৃতি এবং সকল প্রকার জাহিলিয়াত তথা ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করা।
ঘ)
সাহিত্য-সংস্কৃতি পরিষদ গঠন এবং মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও সংস্কার।
✅সেবা:
দুঃস্থ মানবতার সেবা ও উন্নয়নমূলক তৎপরতা চালানো।
যেমন:
শীত বস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, ঈদ উপহার প্রদান, ফ্রি রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়,
অসহায় শিক্ষার্থীদের আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে অনুদান প্রদান ইত্যাদি।
বিঃদ্রঃ:
সময়ের চাহিদা অনুযায়ী পর্যালোচনা ও সংশোধনের অধীন!