25/05/2026
মাত্র ৫০ টাকায় আপনিও হতে পারেন মানবতার অংশীদার!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একটি সুন্দর সমাজ বিনির্মাণে এবং দ্বীনের আলো ছড়িয়ে দিতে আমাদের ফাউন্ডেশন নিরলসভাবে তিনটি মূল স্তম্ভ নিয়ে কাজ করে যাচ্ছে:
#দাওয়াহ: সঠিক দ্বীনি জ্ঞান প্রচার ও নৈতিক সমাজ গঠন।
#মানবসেবা:অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
#লাইব্রেরি_পরিচালনা:তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা।
এই বিশাল পথচলা একা কোনোভাবেই সম্ভব নয়। এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। আর তাই আমরা খুঁজছি একদল "মাসিক দাতা সদস্য", যারা প্রতি মাসে সামান্য কিছু কন্ট্রিবিউশন করে এই নেক আমলের অংশীদার হবেন।
দান কখনো সম্পদ কমায় না। — আল হাদিস
🔹 আপনি কীভাবে অংশ নিতে পারেন?
আমাদের এখানে মাসিক অনুদানের কোনো নির্দিষ্ট বড় অংক নেই। আপনার সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন মাত্র ৫০ টাকা থেকে শুরু করে যেকোনো অংকের টাকা প্রতি মাসে দিয়ে আমাদের স্থায়ী দাতা সদস্য হতে পারেন।
ভাবুন তো, আপনার প্রতি মাসের মাত্র ৫০ বা ১০০ টাকা হয়তো আপনার চা-নাস্তার খরচের চেয়েও কম, কিন্তু এই সামান্য টাকাই যখন অনেকের কাছ থেকে জমা হবে, তখন:
▫️একজন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন উঠবে।
▫️কারো হাতে পৌঁছে যাবে পবিত্র কুরআন বা প্রয়োজনীয় বই।
▫️ একজন পথহারা মানুষ পাবে দ্বীনের সঠিক দিশা।
🔹 কীভাবে সদস্য হবেন?
মাসিক সদস্য হতে অথবা বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন।
#মানবসেবা #দাওয়াহ #লাইব্রেরি #সদকা_এ_জারিয়া