20/01/2026
বলা হয় first impression is the best impression. প্রথম দেখায় এই ৩ টি আচরন কারো সাথে করবেন না এটা mannerless behave.
1. নিজের eye contact, body language এবং expression খেয়াল করুন। কথা বলার সময় এদিক ওদিক তাকানো, আগ্রহহীন মুখভঙ্গি বা বিরক্ত ভাব খুব খারাপ ইমপ্রেশন দেয়
2. অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন একদমই করবেন না। প্রথম দেখাতেই বয়স, আয়, পরিবার বা খুব ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করা অনেককে অস্বস্তিতে ফেলে!
3. নিজেকে বড় করে দেখানো, অন্যকে ছোট করা বা কটাক্ষ করে কথা বলা খুবই অভদ্র আচরন! আপনার সহায় সম্পদ, নিজের কি আছে, কত আছে এগুলো নিজ থেকে কারো কাছে বলাটাই ছোটলোকি, প্রথম সাক্ষাতে একদমই avoid করার চেষ্টা করুন।
ভদ্রতা মানুষের আসল পরিচয়। চেহারা, পোশাক বা কথা বলার দক্ষতা সময়ের সাথে ভুলে যাওয়া যায়, কিন্তু ব্যবহার মনে গেঁথে থাকে। যেখানে ভদ্রতা থাকে, সেখানে দূরত্ব কমে, ভুল বোঝাবুঝি কম হয়, আর মানুষ মানুষকে আপন মনে করে। তাই জীবনের যে কোনো পর্যায়ে ম্যানার শুধু প্রয়োজনীয় নয়, এটা অপরিহার্য।