24/03/2026
আসসালামু আলাইকুম।
মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আশা করি সকল রাজশাহীবাসী ভালো ও সুস্থ আছেন।
অত্যন্ত আনন্দ ও ভালোবাসার সাথে জানাচ্ছি—দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা রাজশাহীবাসীরা একত্রিত হয়ে ঈদ পুনর্মিলনীর এক অনন্য আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ! 🤍এই সুন্দর মিলনমেলার জন্য মহান আল্লাহর দরবারে জানাই অন্তরের গভীর থেকে শুকরিয়া।
এই আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন আমাদের আরডিএ’র প্রবীণ ও শ্রদ্ধেয় বড় ভাইয়েরা—১ম, ৫ম, ৯ম, ১০ম, ১৩তম ও ১৪তম ব্যাচের সম্মানিত সদস্যবৃন্দ।পাশাপাশি আমাদের প্রিয় রানিং স্টুডেন্টদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও উচ্ছ্বসিত, প্রাণবন্ত ও স্মরণীয় ✨
আলোচনায় উঠে আসে—কীভাবে আমরা প্রতিবছর নিয়মিতভাবে এমন সুন্দর পুনর্মিলনী আয়োজন করতে পারি এবং আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে পারি।
আজকের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ছিলো আবেগ, স্মৃতি, ভালোবাসা আর একসাথে থাকার অদ্ভুত এক অনুভূতি…নিঃসন্দেহে, এটি ছিল আমাদের সবার জন্য ঈদের সেরা মুহূর্ত 💫
সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 🌙