19/02/2023
যে মেয়েটা সামান্য হাত কেটে গেলে ব্যাথায় কান্নাকাটি করতো, সামান্য রক্ত দেখলে ভয় পেতো। সেই মেয়েটাই তলপেট এ প্রচণ্ড ব্যাথা নিয়ে শরীর থেকে নির্গত রক্তের ধারা প্রবাহিত হওয়ার ভয়ংকর অনুভুতি নিয়ে চুপ থাকে।
জি হ্যাঁ বলছিলাম একটা মেয়ের পিরিয়ড এর কথা,
যে পিরিয়ড একটা মেয়েকে মা হতে প্রধান ভূমিকা পালন করে। এই সমাজে সেই পিরিয়ড নিয়েই কতশত কথা শুনতে হয়, কতশত ছেলের কাছে অপমানিত হতে হয়।
অথচ সেই ছেলেটার জন্মদাত্রী মায়েরও পিরিয়ড হয়। তার জন্মের পিছনেও কিন্তু পিরিয়ড এর ভূমিকা আছে, তাইনা?
কোনো একদিনের কথা...
কলেজে গিয়ে হঠাৎ নিজের অজান্তেই পিরিয়ড শুরু হয়; কিছুক্ষণের মধ্যেই শুরু হয় অসহ্য ব্যাথা। পাশের সিটে বসে থাকা ছেলেগুলো বুঝে গিয়েছিলো আমার পিরিয়ড হচ্ছে, এবং এটা নিয়ে তাদের মধ্যে হাসাহাসি হচ্ছিলো।
ছেলেরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছিলো 'আচ্ছা তোদের কি কারো মাসিক হয়?' প্রতিত্তরে অন্যজন বলছিলো 'হ্যাঁ-রে সে কি ব্যাথা!' 'কোন কম্পানির প্যাড ব্যবহার করিস রে তুই? সেনোরা নাকি জয়া?' এভাবে হাসিঠাট্টার মধ্যে চলছিলো ওদের মধ্যে কথোপকথন।
ম্যাম ক্লাসে উপস্থিত হওয়াই সবাই চুপ, ম্যাম কে ডেকে বললাম 'ম্যাম আমার পিরিয়ড হইছে প্যাড পাওয়া যাবে?' ম্যাম অফিস রুম থেকে একটা প্যাড এনে সবার সামনে দিলো। তখনও ছেলেগুলো অবাক হয়ে দেখতেছিলো।
ওয়াশরুম থেকে বের হয়ে সোজা দোকানে গিয়ে এক প্যাকেড প্যাড কিনে ক্লাসে ফিরে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে বললাম- 'এটা নিয়ে তোমাদের বোন অথবা মাকে দিও।'
ম্যামসহ সবাই অবাক হলো, এরপর ম্যাম কে সবটা খুলে বলার পর ম্যাম যা বলেছিলো কথাগুলো সত্যিই মন ছুয়ে যাওয়ার মতো।
ম্যামের কথা গুলো ছিল "যানো বাবা? তোমার বড়মার পিরিয়ড হয়েছে বলেই তোমার নানির জন্ম, তোমার নানীর পিরিয়ড হয়েছে বলেই তোমার মায়ের জন্ম আর তোমার মায়ের পিরিয়ড হয়েছে বলেই তোমার জন্ম হয়েছে। তোমার মা, বোন, এইযে এমনকি আমি এবং পৃথিবীর সব নারীরই পিরিয়ড হয়। পিরিয়ড ছাড়া কোনো মেয়ে মা হতে পারবেনা।
তুমি বিয়ের পর তোমার বউয়ের যদি নিয়মিত পিরিয়ড না হয় তাহলে তুমি ও বাবা হতে পারবেনা।"
আরো অনেক কথা অসংখ্য ধন্যবাদ তানিয়া ম্যাম আপনাকে। ওই দিনের পুরা ক্লাস ছিল পিরিয়ড বিষয়ক আর হ্যাঁ ওই দিনের পর থেকে খেয়াল করছিলাম ক্লাসের প্রতেকটা ছেলে মেয়েদেরকে একটু হলেও সম্মান করে।
আপনার মা আপনার স্ত্রী সহ প্রতেকটা মেয়ে প্রতি মাসে পিরিয়ড এর ব্যাথা সহ্য করে স্কুল, কলেজ, সংসার, চাকরি আরো কতকিছুই না করে।
যেই মেয়েটা আপনাকে বাবা হতে মৃত্যুর ঝুকি নেয়!
প্রতি মাসে প্রচণ্ড ব্যথায় অস্তিকর একটা সপ্তাহ সহ্য করে, সেই মেয়েটাকে অসম্মান করার অধিকার আপনার নাই।
তাই পৃথিবীর সকল ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই...
'দয়াকরে পিরিয়ড এর সময়গুলোতে অন্তত মেয়েদের কে একটু সম্মান করুন, একটু সাহায্য করুন কাজ করার সময় - সে আপনার মা হোক, বোন হোক, বউ হোক অথবা পরিচিত যেকেউ-ই হোক।
সাহায্যের বদলে এটা বলতে যাবেননা যে -'সেই আগেকার দিন কি এখন-আর আছে? কত ঔষধ পাওয়া যায়, ঔষধ খেলেই তো পারেন এভাবে ন্যাকামো করার কি আছে?'
বলছিলাম কি-
"পিরিয়ডের ব্যথার কাছে পেইন কিলার কিছুই নয় "
✍📷 লেখা ও ছবি - মি তু (Mi Tu)❤