03/08/2026
অসহায় মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
দীর্ঘদিন ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় থাকা ছোট মনোহরপুর গ্রামের এক অসহায় মায়ের চিকিৎসার জন্য এবি ট্রাস্ট এর তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকার। সমাজের প্রতিটি অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থতা দান করেন এবং এই পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন। মানুষের কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
#এবিট্রাস্ট
#মানবতারসেবায়
#জনকল্যাণ
#মানুষেরপাশে
AB Trust