31/07/2025
শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মানব কল্যাণ যুব সোসাইটি-এর সম্মানিত উপদেষ্টা সদস্য মোয়াজ্জেম হোসেন রাসেল ভাইয়ের গর্ভধারিণী আম্মা গত রাত ৩টা’র সময় ইন্তিকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা, মানব কল্যাণ যুব সোসাইটি -এর পক্ষ থেকে মরহুমার ইন্তিকালে গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি,
আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন,
সকল গোনাহ ক্ষমা করে দিন,
কবরে নূরের আলোয় পরিপূর্ণ করুন।
আমিন।
বিঃদ্রঃ
আল্লাহ তাআলা বলেন—
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ প্রতিফল দেয়া হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম।”
— (সূরা আল-ইমরান: আয়াত ১৮৫)
তাই আসুন, আমরা সবাই মৃত্যুর পূর্বে পরকালের জন্য পাথেয় প্রস্তুত করি।
বার্তা প্রেরক:
হাফেজ মাহমুদুল হাসান সজীব।
উত্তর লামছি মানব কল্যাণ যুব সংগঠন