উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, উম্মাহর ঐক্য , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

বিসমিল্লাহির রাহমানির রাহীম আজ বাদ মাগরিব ঐতিহ্যবাহী মৌলভী ইয়াকুব সাহেবের জামে মসজিদে 'উম্মাহ্ ইউনিটি ফাউন্ডেশন' কর্তৃক...
18/07/2026

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজ বাদ মাগরিব ঐতিহ্যবাহী মৌলভী ইয়াকুব সাহেবের জামে মসজিদে 'উম্মাহ্ ইউনিটি ফাউন্ডেশন' কর্তৃক ফ্রি কোরআন তালিম কোর্সের শুভ উদ্বোধন হয়েছে, আলহামদুলিল্লাহ্। কোরআন তালিম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম সবক গ্রহণ ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সম্মানিত খতীব জনাব মাওলানা জিল্লুর রহমান।জনাব মাওলানা জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী ক্লাসটি সুন্দরভাবে সু-সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম শিহাব, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমির হোসাইন রুবেল, সহ-সাধারন সম্পাদক মোঃ জাকের হোসাইন, জনাব মোঃ জহিরুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ। কোরআন তালিম কোর্সটি শুক্রবার ব্যতীত প্রতিদিন বাদ মাগরিব অত্র মসজিদে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।
কুরআনের জ্ঞান থেকে বঞ্চিত সমাজের সকল ছাত্র, যুবক, মুরুব্বিদের কোরআন তালিম ক্লাসে দাওয়াত দিয়ে নিয়ে এসে এবং নিজেরাও উপস্থিত থেকে আমরা অশেষ সওয়াবের অধিকারী হবো, ইনশাআল্লাহ্। মহান আল্লাহ আমাদের এই মহতি কাজে সহায় হোন, আমীন।

12/07/2026

খাইরুকুম মান তা’আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু" (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ)。অর্থাৎ "তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (আল হাদিস)
মহানবীর সেই অমীয় বাণীকে সামনে রেখে 'উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন' সমাজের ছাত্র, যুবক, বয়স্কসহ সকল শ্রেণীর মানুষের জন্য ফ্রি কোরআন তালিম কোর্সের উদ্যোগ গ্রহণ করেছে। কোরআন তালিম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম সবক গ্রহণ ক্লাস আগামী (১৭/০৭/২০২৬ ইং) শুক্রবার বাদ মাগরিব ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া জামে মসজিদের সম্মানিত খতীব ও মসজিদ কমিটির সভাপতি মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্।
উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সকল সম্মানিত সদস্য, কার্যকরী পরিষদের সকল সদস্য, সকল সাধারণ সদস্যদের প্রোগ্রামে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করছি। কুরআনের জ্ঞান থেকে বঞ্চিত সমাজের সকল ছাত্র, যুবক, মুরুব্বিদের কোরআন তালিম ক্লাসে দাওয়াত দিয়ে নিয়ে এসে এবং নিজেরাও উপস্থিত থেকে আমরা অশেষ সওয়াবের অধিকারী হবো, ইনশাআল্লাহ্। মহান আল্লাহ আমাদের এই মহতি পরিকল্পনায় সহায় হউন, আমীন।

মা'আসসালাম
মোঃ হান্নান ফরিদ
সেক্রেটারি
উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন

26/03/2026

স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের পরিচয় 🇧🇩🇧🇩

এই মহান দিনে উম্মাহ ইউনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে
সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
একসাথে এগিয়ে যাই আরও সামনে।

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণঃউম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের ...
20/03/2026

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণঃ

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল ৪ টায় ঐতিহ্যবাহী বসুরহাট ইয়াকুবিয়া জামে মসজিদ সংলগ্ন ফাউন্ডেশনের এর নিজস্ব অফিসে ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মু. সাইফুল ইসলাম শিহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মু. হান্নান ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মু. আমির হেসেন রুবেল, বসুরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

24/08/2025

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন সবসময় সমাজের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে সচেষ্ট। সম্প্রতি বসুরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড এর মৌলভী ইয়াকুব জামে মসজিদের পশ্চিমে রাস্তার পোল উঁচু থাকার কারণে রাস্তায় নিচের দিকে পানি জমে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেহেতু পানির স্বাভাবিক প্রবাহের কোনো পথ ছিল না, ফলে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিষয়টি ফাউন্ডেশনের দায়িত্বশীলদের নজরে আসার সাথে সাথেই উদ্যোগ গ্রহণ করা হয়। ধারাবাহিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে আজ পাশের ড্রেনের দেওয়ালে ড্রিল করে পানির প্রবাহ নিশ্চিত করা হয়েছে। এতে পানি সহজেই ড্রেন হয়ে যেতে পারছে এবং রাস্তায় আর পানি জমে থাকছে না। এ পদক্ষেপের ফলে স্থানীয় মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে এবং এলাকা হয়েছে আরও চলাচলযোগ্য।

বসুরহাট পৌরসভা ০৫ নং ওয়ার্ডের খালের দুরবস্থা প্রিয় এলাকাবাসী,আমাদের ওয়ার্ডের প্রধান খালটি দিয়ে দীর্ঘদিন ধরে পানি প্রবাহি...
24/08/2025

বসুরহাট পৌরসভা ০৫ নং ওয়ার্ডের খালের দুরবস্থা

প্রিয় এলাকাবাসী,
আমাদের ওয়ার্ডের প্রধান খালটি দিয়ে দীর্ঘদিন ধরে পানি প্রবাহিত হলেও, গত ১০ বছরেরও বেশি সময় ধরে এর কোনো সংস্কার হয়নি। পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে খালটি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে, গভীরতা নেই এবং ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

ফলাফল:
👉 সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।
👉 পাশের ৫টি পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।
👉 ঘরের ভেতর পানি ঢুকে পড়ছে, পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

আমাদের করণীয়:
এই সমস্যার স্থায়ী সমাধান পৌর কর্তৃপক্ষের হলেও, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরও উদ্যোগী হওয়া প্রয়োজন। উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন বিশ্বাস করে—
🔹 প্রবাসী ভাইদের সহায়তা
🔹 স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা
থাকলে একদিনের মধ্যেই খালটি পরিষ্কার করা সম্ভব।

আসুন, আমরা ঐক্যবদ্ধ হই —
✅ খাল পরিষ্কার করি
✅ প্রতিবেশীর দুঃখ লাঘব করি
✅ পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখি

আপনাদের মতামত, পরামর্শ ও অংশগ্রহণ হয়তো এ সমস্যার সমাধানের দ্বার খুলে দেবে।

ধন্যবাদান্তে,
মোঃ হান্নান ফরিদ
সাধারণ সম্পাদক
উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন

03/05/2025

আল্লাহর জমীনে আল্লাহর দীন প্রতিষ্ঠা সম্পর্কে মৌলিক ধারণা:
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে—তাঁর ইবাদত করার জন্য। কুরআনে আল্লাহ বলেন: "আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য" (সূরা আয-যারিয়াত, ৫১:৫৬)। ইবাদত শুধু নামাজ, রোযা, হজ বা যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ইবাদতের পূর্ণতা তখনই আসে যখন ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর বিধান কার্যকর করা হয়। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর জমীনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে ফরজ।

১. কুরআনের দৃষ্টিকোণ:

আল্লাহ বলেন: "তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর হয়ে যায় এবং দীন পুরোপুরি আল্লাহর হয়ে যায়" (সূরা আনফাল, ৮:৩৯)। এখানে “দীন পুরোপুরি আল্লাহর হয়ে যাওয়া” বলতে বোঝানো হয়েছে সমাজে কেবল আল্লাহর বিধানই কার্যকর থাকা—অন্য কোন মানুষের বানানো আইন নয়।

আরও বলা হয়েছে: "যারা আল্লাহর নাজিলকৃত বিধানের ভিত্তিতে ফয়সালা করে না, তারাই কাফির" (সূরা আল-মায়িদাহ, ৫:৪৪)। এর দ্বারা বোঝা যায়, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য ব্যবস্থা কায়েম করে, তারা গোমরাহ।

২. রাসুল (সা.) এর জীবনের শিক্ষা:
মক্কা পর্বে নবীজি (সা.) ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু মদিনায় গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মদিনার সমাজে তিনি কুরআনের আলোকে বিচার-কাজ পরিচালনা করেন, শাসন করেন, যুদ্ধ করেন, শান্তি স্থাপন করেন। যদি দীন প্রতিষ্ঠা ফরজ না হতো, তাহলে তিনি শুধু নামাজ-রোযা নিয়েই সীমাবদ্ধ থাকতেন। বরং তিনি একটি পূর্ণাঙ্গ সমাজ ও রাষ্ট্র গঠন করে দেখিয়েছেন কীভাবে আল্লাহর দীন বাস্তবে প্রতিষ্ঠা করতে হয়।

৩. উম্মাহর দায়িত্ব:
মুসলিম উম্মাহকে আল্লাহ বলেছেন: "তোমরাই সেই উত্তম উম্মাহ যারা মানুষের কল্যাণের জন্য গঠিত হয়েছে—তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং আল্লাহর প্রতি ঈমান রাখো" (সূরা আলে ইমরান, ৩:১১০)। সমাজে অন্যায়-জুলুম, সুদ, অশ্লীলতা, শিরক, অরাজকতা রোধ করে আল্লাহর বিধান চালু করা এই আয়াতের বাস্তবতা।

৪. ফিকহবিদদের মতামত:
ইসলামী চিন্তাবিদ ও ফকীহগণ যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ—তাঁরা সকলেই একমত যে, সমাজে শরীয়াহ প্রতিষ্ঠা করা খিলাফতের অংশ এবং তা ফরজে কিফায়া (সামষ্টিক দায়িত্ব)। যদি কেউ তা না করে, তবে সমস্ত উম্মাহ গোনাহগার হবে।

আল্লাহর জমীনে দীন প্রতিষ্ঠা করা নিছক ঐচ্ছিক কোনো আমল নয়; এটি এমন ফরজ যা মুসলমানদের ঈমান, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি জীবনে যতই ইবাদত করা হোক না কেন, যদি সমাজে আল্লাহর বিধান চলমান না থাকে—তাহলে সেই দীন পূর্ণাঙ্গ হতে পারে না। তাই, প্রত্যেক মুসলিমের উচিত আল্লাহর দীন কায়েমে যথাসাধ্য প্রচেষ্টা করা।

30/03/2025

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে আনন্দ ও খুশির বারতা নিয়ে পবিত্র ঈদ।

ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্বের এক মহান শিক্ষা। এই দিন আমাদেরকে ঐক্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে, যাতে সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।

আমরা এই পবিত্র দিনে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের রোজা ও ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতা দান করেন। আসুন, ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেই, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করি।

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন বিশ্বাস করে, একটি ঐক্যবদ্ধ ও সহানুভূতিশীল সমাজই পারে ইসলামি মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে। আসুন, আমরা সবাই মিলে এই মহতী প্রচেষ্টায় অংশ নিই।

ঈদ মোবারক!

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণঃউম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের ...
30/03/2025

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণঃ

উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন কর্তৃক সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেল ৩ টায় ঐতিহ্যবাহী বসুরহাট ইয়াকুবিয়া জামে মসজিদ সংলগ্ন ফাউন্ডেশনের এর নিজস্ব অফিসে ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মু. সাইফুল ইসলাম শিহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মু. হান্নান ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মু. আমির হেসেন রুবেল, ৫ নং ওয়ার্ড কো-অর্ডিনেটর জনাব মু. মাহমুদুল হাসান জিয়ন, মু. রাশেদ খান ও বসুরহাট পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

11/01/2025

Address

Bashurhat Puroshova, Companigonj, Noakhali
Noakhali Sadar Upazila
3850

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মাহ ইউনিটি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share