21/03/2025
আত-ত্বাকওয়া ফাউন্ডেশন:
আসুন, আমরা একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেই!
আত-ত্বাকওয়া ফাউন্ডেশন গত বছরের মতো এবারও উত্তরাঞ্চলের দরিদ্র ও নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর সংকল্প করেছে। আপনাদের আন্তরিক ভালোবাসা, প্রচেষ্টা ও দানকৃত অর্থের মাধ্যমে আমরা গত বছর ৩০০টি পরিবারের জন্য ঈদের দিনে রান্না করা খাবারের উপকরণ পৌঁছে দিতে পেরেছিলাম। সেই আনন্দ-ভরা মুহূর্তগুলো আমাদের এখনো আবেগে আপ্লুত করে।
ঈদের দিনে এক মা…
প্রায় শতবর্ষ ছুঁতে যাওয়া এক অসহায় মা, যার চেহারায় সময়ের গভীর রেখাপাত, যখন ঈদ উপহার হাতে পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়লেন—তখন আমাদের স্বেচ্ছাসেবীদের সব পরিশ্রমই সার্থক হয়ে গিয়েছিল। শুধু একদিনের খাবার পেয়ে যে আনন্দ, যে কৃতজ্ঞতার স্রোত আমরা দেখেছিলাম, তা আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে।
এবার আমরা বড় কিছু করার সংকল্প করেছি!
এবার আমরা উদ্যোগকে আরও প্রসারিত করেছি—কমপক্ষে ৪০০টি পরিবারকে ঈদসামগ্রী পৌঁছে দেব এবং অন্তত ৫টি পরিবারকে স্বাবলম্বী করার ব্যবস্থা করব, যাতে তারা ভবিষ্যতে আর সাহায্যের অপেক্ষায় না থাকে!
এই পৃথিবীর মালিক তো আল্লাহ!
আমরা কেবল তার বান্দাদের জন্য একটি ছোট্ট অসিলা হতে চাই। যখন কাবার সামনে বসে এই কথাগুলো লিখছি, তখন আমার হৃদয় বোঝায় ভরে যাচ্ছে—এভাবে কত মানুষ আজ কষ্টে আছে, হয়তো অভুক্ত অবস্থায় ঈদের দিনটি কাটাবে!
আপনার সহযোগিতাই পারে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে!
ঈদের দিন আমরা সবাই ভালো খাবার খাই, নতুন পোশাক পরি, আনন্দ করি। কিন্তু যারা বছরের পর বছর অভাবের দুঃসহ চক্রে বন্দি, তাদের জন্য একটু ভালো খাবারই হয়তো সবচেয়ে বড় আনন্দের উৎস!
এই মহৎ উদ্যোগে আপনিও অংশ নিন। আপনার সামান্য দান একটি শিশু, একটি পরিবার, একটি মায়ের মুখে হাসি ফোটাতে পারে!
আসুন, আমরা দান করি—তাহলে কিয়ামতের দিন আমাদের মালিক যেন আমাদের জন্য যথেষ্ট হন!
➡ সাহায্য পাঠানোর বিস্তারিত: 01603938393 (বিকাশ/নগদ)
📞 যোগাযোগ: 01603938393
“যে ব্যক্তি দুনিয়ায় মানুষের বিপদ-মুসিবত দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।” (সহিহ মুসলিম)
আমরা আপনাদের আর্থিক দান ২৭ রমাদান পর্যন্ত গহন করতে পারব।