ছাত্রশিবির নেত্রকোণা জেলা - Chhatrashibir Netrokona Zila

  • Home
  • Bangladesh
  • Netrokona
  • ছাত্রশিবির নেত্রকোণা জেলা - Chhatrashibir Netrokona Zila

ছাত্রশিবির নেত্রকোণা জেলা - Chhatrashibir Netrokona Zila Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh.

সোমবার গ্রুপ দাওয়াতি বার উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে চা-চক্র ও কিশোরকণ্ঠ বিতরণ করা হয়। নেত্রকোণা সরকারি কলেজ শাখার...
09/06/2026

সোমবার গ্রুপ দাওয়াতি বার উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে চা-চক্র ও কিশোরকণ্ঠ বিতরণ করা হয়।
নেত্রকোণা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে কিশোরকন্ঠ তুলে দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, নেত্রকোণা জেলা দাওয়া ও কলেজ সম্পাদক ডা.আজিজুল হাকিম তৌকির।

ছাত্রশিবির আয়োজিত🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬⏰ সময়সূচি:📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :১০ মে থেকে ১০ শে জুন পর...
07/06/2026

ছাত্রশিবির আয়োজিত
🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬

⏰ সময়সূচি:

📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :
১০ মে থেকে ১০ শে জুন পর্যন্ত

🎥 ফিল্ম জমা :
৩০ জুন এর মধ্যে ফিল্ম জমা দিতে হবে

📌 অংশগ্রহণের নিয়মাবলি :

১. প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
২. ডকুফিল্মের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ভিডিও অবশ্যই 4K রেজুলেশনে জমা দিতে হবে।
৪. ভিডিওতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত থাকতে হবে।
৫. ভিডিওতে কোনো প্রকার লোগো ব্যবহার করা যাবে না।
৬. প্রতিযোগিতার কনটেন্ট অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।
৭. জমাকৃত ডকুফিল্ম কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
৮. পুরস্কারপ্রাপ্ত সেরা ডকুফিল্মের
স্বত্বাধিকার ইসলামী ছাত্রশিবিরের অধীনে সংরক্ষিত থাকবে।
৯. কনটেন্ট অবশ্যই সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নির্মিত হতে হবে।
১০. জমাকৃত কনটেন্ট এর বিষয়বস্তু অবশ্যই জুলাই কেন্দ্রীক হতে হবে।
১১. কোনো প্রকার বিতর্কিত বিষয় বা ইস্যু উপস্থাপন করা যাবে না।
১২. বিচারকার্যে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

🏆 পুরস্কার:

🥇 ১ম পুরস্কার — নগদ ২ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার — নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার — নগদ ১ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৪র্থ ও ৫ম — নগদ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৬ষ্ঠ-১৫তম — ৩০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট

📩 ডকুফিল্ম জমা:
[email protected]

📞 প্রয়োজনে যোগাযোগ করুন:
01908-203620




06/06/2026
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, নেত্রকোণা শহর আদর্শ থানা শাখার পক্ষ থেকে "মৌসুমি ফল উৎসব-২৬" অনুষ্ঠিত হয়েছে। শহর শাখা সেক্রে...
21/05/2026

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, নেত্রকোণা শহর আদর্শ থানা শাখার পক্ষ থেকে "মৌসুমি ফল উৎসব-২৬" অনুষ্ঠিত হয়েছে।
শহর শাখা সেক্রেটারী রাকিব আহমেদ'এর সঞ্চালনায় শহর শাখা সভাপতি রিয়াজ উদ্দিন রিদওয়ান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাই, নেত্রকোণা জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসানুল হক বায়োজিদ ভাই, আলহুদা মডেল মাদ্রাসা পরিচালক আহমেদ বিন আব্দুল খালেক ভাই।
এছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসা সভাপতি শেখ মুহাম্মদ সোলায়মান ভাইসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সদস্য শিক্ষাশিবির -২০২৬ মোমেনশাহী অঞ্চল।
19/05/2026

সদস্য শিক্ষাশিবির -২০২৬

মোমেনশাহী অঞ্চল।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে "দুই দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির–২০২৬" অনুষ্ঠিত হয়েছে।শিক্ষাশিবিরের...
17/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে "দুই দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির–২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাশিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (এমপি), সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

আয়োজনের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইবরাহীম, সাবেক কেন্দ্রীয় তথ্য ও বিতর্ক সম্পাদক আশিকুর রহমান এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক আলী আহমেদ মাবরুর।

এছাড়াও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডাঃ ফাউজান আব্দুর রহমান ও আবু নাসের ত্বোহা সহ সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট শাখাসমূহের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উক্ত শিক্ষাশিবিরের ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা।



13/05/2026

ফিরে দেখা.…
‎৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেই বিশাল মিছিল, যেখানে ছিল ঈমান, আদর্শ আর প্রতিবাদের দৃঢ় উচ্চারণ কেঁপে ওঠে নোত্রকোণার রাজপথ ✊।
‎📍ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখা৷

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত...
13/05/2026

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে তারুণ্যবান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেটের দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ বুধবার (১৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে "তারুণ্যের বাজেট ভাবনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সাবেক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

11/05/2026

আজ ১১ মে, ঐতিহাসিক কোরআন দিবস।

১১ মে কেবলমাত্র একটি শোকের দিন নয়, এটি এক অটল বিশ্বাসের প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কুরআনের অবমাননা এদেশের মানুষ কখনো মেনে নেয়নি আর কখনোই নেবে না৷ ঈমানের এই শপথ প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে।


প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের জন্য বাংল...
07/05/2026

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “Youth Skills Development Program 2026” আয়োজন করা হয়েছে।
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগানোর লক্ষ্যে এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের আইটি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করবে ইনশাআল্লাহ।

প্রোগ্রামের বিশেষ দিকসমূহ :
🔹 পারফরম্যান্সের ভিত্তিতে ৪ ব্যাচ থেকে ৪ জনকে ল্যাপটপ প্রদান করা হবে।
🔹 কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সনদ (সফট কপি) প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
📅 রেজিস্ট্রেশন শেষ: ১৩ মে ২০২৬
📅 উদ্বোধনী ক্লাস: ১৫ মে ২০২৬
💻 ক্লাস প্ল্যাটফর্ম: Zoom (অনলাইন)

✅রেজিস্ট্রেশন প্রক্রিয়া :
♦️ নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান করতে হবে।
♦️টেলিগ্রাম অ্যাপস ইন্সটল করা না থাকলে ইন্সটল করে সাইন ইন করে নিতে হবে।
♦️বিকাশের মাধ্যমে পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওয়েবসাইট থেকে গ্রুপ লিংকসহ একটি মেসেজ যাবে। উক্ত লিংকে ক্লিক করলেই আপনি সহজেই গ্রুপে যুক্ত হতে পারবেন।
♦️ যারা নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে (Send Money) করবেন আইডিতে স্ক্রিনশট পাঠাতে হবে।
♦️ গ্রুপে যুক্ত হতে সমস্যা হলে নিম্নোক্ত যোগাযোগ আইডিতে নক করতে হবে।
♦️ সকল নির্দেশনা টেলিগ্রাম গ্রুপে প্রদান করা হবে।

ব্যাচ সময়সূচি :
🕥 সকাল ১০:৩০ — ছাত্র
🕚 সকাল ১১:০০ — ছাত্রী
🕣 রাত ৮:৩০ — ছাত্রী
🕘 রাত ৯:০০ — ছাত্র

✅রেজিস্ট্রেশন ফি : ৪৯৯ টাকা মাত্র
✅রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026/apply

যোগাযোগ :
📌 টেলিগ্রাম:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1

Address

Netrakona
Netrokona
2400

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির নেত্রকোণা জেলা - Chhatrashibir Netrokona Zila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share