Amtola Ghasful Organization- আমতলা ঘাসফুল সংগঠন

Amtola Ghasful Organization- আমতলা ঘাসফুল সংগঠন ✴অবহেলা নয়, সুরক্ষাই আমাদের প্রত্যয়✴

➡মানবতার সেবায় নিয়োজিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন।

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই-বোনেরা,আগামী কাল ২১ এপ্রিল ২০২৬, তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ শুরু হতে যাচ্ছে। তোমা...
20/04/2026

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই-বোনেরা,

আগামী কাল ২১ এপ্রিল ২০২৬, তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ শুরু হতে যাচ্ছে। তোমাদের সবার জন্য রইল অফুরান শুভকামনা ও দোয়া।

*পরীক্ষার আগে ও হলে যে বিষয়গুলো মাথায় রাখবে:*

- *আত্মবিশ্বাস*: সারা বছর যা পড়েছ, সেটাই যথেষ্ট। ভয় নয়, ভরসা রাখো নিজের ওপর।
- *সুস্থতা*: পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম দরকার। সকালে পেট ভরে নয়, হালকা খাবার খেয়ে কেন্দ্রে যাও। পানির বোতল সাথে রাখতে পারো ।
- *প্রয়োজনীয় কাগজ*: অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল – রাতেই গুছিয়ে রাখো।
- *সময় ব্যবস্থাপনা*: নিদ্রিষ্ট সময়ের ৩০ মিনিট আগেই কেন্দ্রে চলে যাও। প্রশ্ন হাতে পেয়ে প্রথম ৫ মিনিট প্রশ্ন পুরোটা দেখে নাও। যেটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে লেখা শুরু করো। শেষ ১০ মিনিট রিভিশনের জন্য রাখো।
- *সততা*: নকল নয়, নিজের মেধায় লিখো। একটা পরীক্ষা দিয়ে জীবন থেমে যায় না।

ফলাফল যাই হোক, মনে রাখবে তোমরা সবাই আমাদের গর্ব। পরীক্ষা শুধু একটা ধাপ, জীবন অনেক বড়। রেজাল্ট যেমনই হোক, তোমরা আমাদের চোখে সবসময় জয়ী।

আমতলা ঘাসফুল সংগঠন সবসময় তোমাদের পাশে আছে । কারো কোনো সহযোগিতা লাগলে ঘাসফুল এর শিক্ষা বিভাগে যোগাযোগ করো।

সবার জন্য দোয়া। ভালো পরীক্ষা দাও।

—শিক্ষা বিভাগ
#আমতলা_ঘাসফুল_সংগঠন

28/03/2026

রাজকীয় বিদায়ী সংবর্ধনা
আয়োজনে - আমতলা ঘাসফুল সংগঠন
সার্বিক সহযোগিতায় - এলাকাবাসী

#আমতলা_ঘাসফুল_সংগঠন
#আমতলা_জামে_মসজিদ
#বিদায়ী_সংবর্ধনা
#সম্মাননা
#ইমাম_ও_খতিব

রাজকীয় বিদায়ী সংবর্ধনা, আমতলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মো: নুরুল ইসলাম বেগ সুদীর্ঘ  প্রায় ১৫ বছরের...
28/03/2026

রাজকীয় বিদায়ী সংবর্ধনা,
আমতলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
জনাব মাওলানা মো: নুরুল ইসলাম বেগ
সুদীর্ঘ প্রায় ১৫ বছরের ও অধিক সময় দ্বায়িত্ব পালন শেষে, রাজকীয় বিদায়ের আয়োজন করেছে আমতলা ঘাসফুল সংগঠন ও মহল্লাবাসী।
আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি
ভালো থাকুন পরিবারের সাথে।

বিদায়ী তারিখ : ০৭-০৩-২০২৬

#আমতলা_ঘাসফুল_সংগঠন
#বিদায়ী_সংবর্ধনা
#সম্মাননা
#ইমাম_ও_খতিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন"আমতলা ঘাসফুল সংগঠন" কর্তৃক আয়োজিত"নবীন-প্রবীণ ঈদ আনন্দ" ২০২৬ । ঈদ মানেই আনন্দ, ভালো...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন

"আমতলা ঘাসফুল সংগঠন" কর্তৃক আয়োজিত
"নবীন-প্রবীণ ঈদ আনন্দ" ২০২৬ ।

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর মিলনের উৎসব। এই আনন্দকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে আমাদের এই আয়োজন—যেখানে নবীন ও প্রবীণ সবাই একসাথে ভাগাভাগি করেছে খুশির মুহূর্ত।

ঈদের দিন বিকেলে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত আয়োজন, যেখানে ছিলো নানা আনন্দঘন কার্যক্রম।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা সবার আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে।

প্রজন্মের বন্ধন দৃঢ় করা
ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়া
সবার মুখে হাসি ফোটানো—এই হোক আমাদের লক্ষ্য
আপনাদের অংশগ্রহণ ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।

"অবহেলা নয়, সুরক্ষায় আমাদের প্রত্যয়"
#আমতলা_ঘাসফুল_সংগঠন

আলহামদুলিল্লাহ “আমতলা ঘাসফুল সংগঠন” এর পক্ষথেকে আজ আমতলা জামে মসজিদে একটি নতুন মিম্বার প্রদান করা হয়েছে।মসজিদ মুসলমানদের...
20/03/2026

আলহামদুলিল্লাহ

“আমতলা ঘাসফুল সংগঠন” এর পক্ষথেকে আজ আমতলা জামে মসজিদে একটি নতুন মিম্বার প্রদান করা হয়েছে।

মসজিদ মুসলমানদের ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সেই পবিত্র স্থানে খুতবা ও দ্বীনের দাওয়াতের জন্য মিম্বার একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আল্লাহর ঘরের খেদমতে সামান্য অংশ নিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।

এই মহৎ কাজে যারা অর্থ, পরামর্শ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।

— #আমতলা_ঘাসফুল_সংগঠন
“অবহেলা নয়, সুরক্ষায় আমাদের প্রত্যয়”

13/03/2026

লোকটা আগে স্বাভাবিকই ছিল। কিন্তু এখন সবাই তাকে “পাগল” বলেই ডাকে।
আজ বৃষ্টি থামার সাথে সাথেই সে কুদাল হাতে রাস্তায় বের হয়ে গেছে। যেখানে যেখানে পানি জমে আছে, সেখানেই নিজে থেকে মাটি কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ তাকে বলেনি, কেউ তাকে দায়িত্ব দেয়নি—তবুও সে করছে।
ভাবতে অবাক লাগে—
সে একজন “পাগল”, তবুও মানুষের চলাচলের কষ্ট দেখে বসে থাকতে পারে না।
আর আমরা “স্বাভাবিক” মানুষ হয়েও কত কিছু দেখেও না দেখার ভান করে থাকি।
কখনো কখনো মনে হয়, সত্যিকারের পাগলটা আসলে কে?
যে মানুষ হয়ে মানুষের উপকার করছে,
নাকি আমরা—যারা সব বুঝেও চুপ করে থাকি?
সমাজকে বদলাতে বড় বড় কথা লাগে না,
একটা ভালো কাজই অনেক কিছু শিখিয়ে দেয়।

#আমতলা_ঘাসফুল_সংগঠন

আলহামদুলিল্লাহ আমতলা ঘাসফুল সংগঠন কর্তিক ফ্রি কোচিং এর ক্লাস চলমান। আমতলার আশপাশ গ্রামের ১ম থেকে ৮ম শ্রেনি পর্যন্ত ছাত্র...
28/02/2026

আলহামদুলিল্লাহ
আমতলা ঘাসফুল সংগঠন কর্তিক ফ্রি কোচিং এর ক্লাস চলমান।

আমতলার আশপাশ গ্রামের ১ম থেকে ৮ম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের কোচিং এ অংশ গ্রহনের আহব্বান জানানো যাচ্ছে।
স্থান : আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

#আমতলা_ঘাসফুল_সংগঠন

সু-খবর........ সু-খবর....... সু-খবরআসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুবেচ্ছা। পবিত্র রমজান উপলক্ষে সকল শ...
23/02/2026

সু-খবর........ সু-খবর....... সু-খবর

আসসালামু আলাইকুম
সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুবেচ্ছা।

পবিত্র রমজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষায় আমতলা ঘাসফুল সংগঠনের পক্ষথেকে ১ম শ্রেনি থেকে ৮ম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ফ্রী কোসিং এর আয়োজন করা হয়েছে।

স্থান: আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সময় : সকাল ০৯ ঘটিকা হইতে ১২ ঘটিকা পর্যন্ত।
উদ্বোধনী ক্লাস আগামী ২৫-০২-২০২৬ ইং, রোজ বুধবার।

আমতলাসহ আশ-পাশের গ্রামের সকল শিক্ষার্থীদের উক্ত কোচিং এ অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি।

(যারা যারা ক্লাস করতে আগ্রহী আপনারা আগামী ২৫ তারিখ আমতলা স্কুলে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন)

ধন্যবাদান্তে-
শিক্ষা বিভাগ,
#আমতলা_ঘাসফুল_সংগঠন।

🌹শহীদদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি🌹আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক...
20/02/2026

🌹শহীদদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি🌹
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য বীর সন্তান।
তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

এই দিন আমাদের শিখায়—
ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, আমাদের আত্মা, আমাদের অস্তিত্ব।
[আমতলা ঘাসফুল সংগঠন ] গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সকল ভাষা শহীদদের।

আসুন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ, ভাষা ও সংস্কৃতির উন্নয়নে একসাথে কাজ করি।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি…”
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

#আমতলা_ঘাসফুল_সংগঠন
#একুশে_ফেব্রুয়ারি
#শহীদ_দিবস
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
#২১শে_ফেব্রুয়ারি

18/02/2026

সবাইকে জানাই আমতলা ঘাসফুল সংগঠন এর পক্ষথেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

রমাদান মোবারক 🥀

তারিখ : ০২-০১-২০২৬আমতলা ঘাসফুল সংগঠন কর্তিক আয়োজিত "আমতলা মিনি নাইট টুর্নামেন্ট" ২০২৫-২০২৬ সিজনের ফাইনাল ম্যাচ।"কিংস এল...
02/01/2026

তারিখ : ০২-০১-২০২৬
আমতলা ঘাসফুল সংগঠন কর্তিক আয়োজিত "আমতলা মিনি নাইট টুর্নামেন্ট" ২০২৫-২০২৬ সিজনের ফাইনাল ম্যাচ।

"কিংস এলিভেন আমতলা"( হৃদয় ) কে হারিয়ে চ্যাম্পিয়ন হন "চমক এলিভেন আমতলা"( রফিকুল ইসলাম নজরুল)

#আমতলা_ঘাসফুল_সংগঠন।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amtola Ghasful Organization- আমতলা ঘাসফুল সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share