Clean Up Netrokona

Clean Up Netrokona Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Clean Up Netrokona, Environmental conservation organisation, Netrokona.

শুভ জন্মদিন প্রিয় মানবিক  Motiur Rahman Foisal ভাই। পরিচ্ছন্ন মানসিকতা গড়ার কারিগর। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ক...
21/12/2025

শুভ জন্মদিন প্রিয় মানবিক Motiur Rahman Foisal ভাই। পরিচ্ছন্ন মানসিকতা গড়ার কারিগর। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শুভকামনা রইল।

20/12/2025

নেত্রকোণায় বিজয় র‍্যালি। যুক্ত হোন ক্লিন আপ নেত্রকোণার।সাথে, পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে যাক সবখানে।

17/12/2025

ধন্যবাদ মাছরাঙ্গা টিভি।

17/12/2025

Thanks The mail BD

17/12/2025

নাগরিক টিভিতে বিজয় রাইডের খবর

ইনডিপেন্ডেন্ট টিভিতে সাইকেল রাইডের খবর
17/12/2025

ইনডিপেন্ডেন্ট টিভিতে সাইকেল রাইডের খবর

#ইনডিপেনডেন্টটেলিভিশন েত্রকোণায় বিজয় দিবসে সাইকেল শোভাযাত্রা | Victory Day | Netrako...

বিজয় দিবসে নেত্রকোণায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত১৬ ডিসেম্বর, ২০২৫ মহান বিজয় দিবসে নেত্রকোণা জেলায় দুরন্ত বাইসাইকেল এর সহযোগ...
16/12/2025

বিজয় দিবসে নেত্রকোণায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর, ২০২৫ মহান বিজয় দিবসে নেত্রকোণা জেলায় দুরন্ত বাইসাইকেল এর সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ রাউন্ড টেবিল ও ক্লিন আপ নেত্রকোণা সংগঠনের যৌথ আয়োজনে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে প্রায় ১৩০ জন সাইক্লিস্ট। জাতীয় পতাকা ও লাল টি শার্ট পরে তরুণ তরুণীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেনন জনাব তরিকুল ইসলাম, পুলিশ সুপার নেত্রকোণা। আরও উপস্থিত ছিলেন রাউন্ড টেবিল বাংলাদেশ কর্মকর্তা এজাজ আহমেদ রনি ও সমন্বয়ক ক্লিন আপ নেত্রকোণা সৈয়দ আবুল আল মনসুর, সাইক্লিস্ট রাহাত, রিয়াদ, সামীসহ আরএফএল এর রিজিউনাল, জোনাল ম্যানেজারসহ গণমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালিতে নেত্রকোণা সাইক্লিস্টস, টিম নেত্রকোণা এবং নেত্রকোণা স্ট্যান্ট রাইডার্স সংগঠনের সাইক্লিস্টস এবং শহরের কিশোর তরুণরা অংশগ্রহণ করেন। সাইকেল র‍্যালিটি মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সমাপ্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জানান যে, কিশোর তরুণদের মাদক বিমূখ করতে, শারিরিক উৎকর্ষসাধনে সাইকেল চালানো সবচেয়ে ভাল কাজ, তিনি সবাইকে সাইকেল চালাতে জোর দেন এবং মহান বিজয় দিবসেে শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য যে, দুরন্ত বাইসাইকেল এর সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়ে থাকে।

পরিচ্ছন্ন মানসিকতা ছড়িয়ে পরুক বিজয়ের উল্লাসে সেই প্রত্যাশা।

বিজয় দিবস সাইকেল র‍্যালি ১৬ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩০ টায় নেত্রকোণা মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হবে। রেজিষ্ট্রেশনকারী সাইক...
15/12/2025

বিজয় দিবস সাইকেল র‍্যালি ১৬ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩০ টায় নেত্রকোণা মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হবে। রেজিষ্ট্রেশনকারী সাইক্লিস্টদের সকাল ১০ টায় মাঠে রিপোর্টিং করতে অনুরোধ করা যাচ্ছে।

নেত্রকোণা জেলায় প্রথমবারের মতো হতে যাচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে  বিজয় সাইকেল রাইড ২০২৫। শত সাইকেল একসাথে প্যাডেল তুলবে ...
13/12/2025

নেত্রকোণা জেলায় প্রথমবারের মতো হতে যাচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সাইকেল রাইড ২০২৫। শত সাইকেল একসাথে প্যাডেল তুলবে বিজয়ের গতিতে।

Clean_up_netrakona কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নেত্রকোণায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় রাইড। অংশ নিতে যোগাযোগ করুন

উক্ত রাইডে অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করুণ।
https://form.svhrt.com/69380a696a711bd4ac840675

প্রয়োজনে: 01734-252009 (সৈয়দ আল মনসুর)

Create or respond to simple, beautiful surveys and forms.

নেত্রকোণা জেলায় হতে যাচ্ছে মহান বিজয় দিবসে সাইকেল রাইড। শত সাইকেল একসাথে প্যাডেল তুলবে বিজয়ের গতিতে। ক্লিন আপ নেত্রকোণা ...
09/12/2025

নেত্রকোণা জেলায় হতে যাচ্ছে মহান বিজয় দিবসে সাইকেল রাইড। শত সাইকেল একসাথে প্যাডেল তুলবে বিজয়ের গতিতে। ক্লিন আপ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিজয় রাইডে অংশ নিতে যুক্ত হোন আমাদের সাথে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভক্ষণে Clean Up Netrokona এর সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরি...
01/10/2025

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভক্ষণে Clean Up Netrokona এর সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

#পরিচ্ছন্ন_মানসিকতা_পরিচ্ছন্ন_বাংলাদেশ

কোরবানি হোক সকল অসচ্ছতা, অন্যায্যতা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা। ঈদ মোবারক।
06/06/2025

কোরবানি হোক সকল অসচ্ছতা, অন্যায্যতা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।

পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা। ঈদ মোবারক।

Address

Netrokona
2400

Alerts

Be the first to know and let us send you an email when Clean Up Netrokona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share