খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি

খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন

★ খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি
স্লোগানঃ যুবশক্তির সোসাইটি/সকলের হবে উন্নতি
প্রতিষ্ঠাঃ ২০২০ সালের ১ এপ্রিল, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার খান্দুরা গ্রামে প্রতিষ্ঠা লাভ করে।

• কার্যালয়
এখন পর্যন্ত কোনো কার্যালয় নেই। সংগঠনের কার্যালয় গ্রামের যেকোনো স্থানে অস্থায়ীভাবে চালু করা হবে। সংগঠনের আর্থিক সংগতি বৃদ্ধি সাপেক্ষে স্থায়ী কার্যালয় চালু করা হবে।

• সংগঠনের ধরণ
খান্দুরা যুবশক্তি গ্রাম উ

ন্নয়ন সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন।

• লক্ষ্য ও উদ্দেশ্য
খান্দুরা গ্রামের যুবকদের ঐক্যবদ্ধ করে গ্রামের কল্যাণে সামাজিক ও সেবামূলক কাজের মধ্য দিয়ে গ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

✨ খান্দুরা গ্রামের কৃতি সন্তান মাহবুবুল আলম খোকনের সম্মানে ✨ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা নিরাপদ ও নির্বিঘ্ন হয়। ঠ...
31/03/2025

✨ খান্দুরা গ্রামের কৃতি সন্তান মাহবুবুল আলম খোকনের সম্মানে ✨

ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা নিরাপদ ও নির্বিঘ্ন হয়। ঠিক এই চিন্তা থেকেই খান্দুরা গ্রামের কৃতি সন্তান মাহবুবুল আলম খোকন প্রথমবারের মতো খান্দুরা গ্রামে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় গ্রামের তরুণরা বাইকের ঝুঁকি এড়িয়ে ঐতিহ্যবাহী পরিবেশে ঈদ উদযাপন করে, যা দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনে এবং সৌহার্দ্যপূর্ণ এক মিলনের জায়গা তৈরি করে।

আজ আমরা, খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি, জনাব মাহবুবুল আলম খোকনকে তাঁর অনন্য সামাজিক উদ্যোগের জন্য সম্মাননা স্মারক প্রদান করেছি। তাঁর এই প্রচেষ্টা আমাদের গ্রামের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমরা আশা করি, এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও আমাদের সমাজকে নিরাপদ ও আনন্দময় করে তুলবে। আপনিও থাকুন আমাদের পাশে, একসঙ্গে গড়ে তুলি সুন্দর আগামী!

২০২৩-২৪ শিক্ষাবর্ষে নার্সিং ইনস্টিটিউট, বরগুনা-তে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মোসাঃ মাহফুজা খাতুন-কে খান্দুরা যুবশক্তি গ্রাম...
31/03/2025

২০২৩-২৪ শিক্ষাবর্ষে নার্সিং ইনস্টিটিউট, বরগুনা-তে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মোসাঃ মাহফুজা খাতুন-কে খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি-এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা পেয়ে আনন্দিত মাহফুজা তার অনুভূতি প্রকাশ করে ফেসবুকে লিখেছে—

"ধন্যবাদ ❤️😊 খান্দুরা যুবশক্তি উন্নয়ন সোসাইটি এবং সবাইকে 💓🌸"

তার এই আনন্দ আমাদেরকেও গর্বিত করেছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

মাহফুজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে আরও সামনে এগিয়ে যাক, সাফল্য তার সঙ্গী হোক!

পাবনা নার্সিং কলেজ, পাবনা-তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মাসকুরা ইসলাম মেঘনা-কে খান্দুরা যুবশক্তি গ্রাম ...
31/03/2025

পাবনা নার্সিং কলেজ, পাবনা-তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মাসকুরা ইসলাম মেঘনা-কে খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি-এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজিত এই সংবর্ধনা পেয়ে মেঘনা অভিভূত হয়ে তার অনুভূতি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন—

"এই এক ভিন্ন ধরনের পাওয়া। অনেক অনেক ধন্যবাদ খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি।
এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। একদিন গ্রামের কৃতি সন্তান বানাবে। ইনশাআল্লাহ🥰"

তার এই অনুভূতি দেখে আমরা সত্যিই সার্থক মনে করছি। কারণ, মেঘনার মতো মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করতে পেরে এবং তাদের মধ্যে আরও বড় হওয়ার প্রেরণা জাগিয়ে তুলতে পারাটা আমাদের জন্য বিশাল এক অর্জন।

মেঘনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সামনে এগিয়ে যাও, সাফল্য তোমার অপেক্ষায়!

Address

Khandura, Sonaichondi, Nachole
Nawabganj
6310

Website

Alerts

Be the first to know and let us send you an email when খান্দুরা যুবশক্তি গ্রাম উন্নয়ন সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share