Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC

Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC Where logic leads, freedom follows. Empowering young minds through the art of debate. A platform for expression, a training ground for intellect.

Speak, question, think & change the world. Qadirabad Cantonment Sapper College Debating Club – QCSC DC

ঈদ মোবারক! ​শুধু উৎসবের আমেজে মেতে ওঠা নয়, কুরবানির প্রকৃত রূপ লুকিয়ে আছে ত্যাগের ভেতরের গভীর শিক্ষায়। নিজের ভেতরের অহংক...
27/05/2026

ঈদ মোবারক!
​শুধু উৎসবের আমেজে মেতে ওঠা নয়, কুরবানির প্রকৃত রূপ লুকিয়ে আছে ত্যাগের ভেতরের গভীর শিক্ষায়। নিজের ভেতরের অহংকার, ক্ষুদ্রতা আর স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে একজন ইতিবাচক ও সুন্দর মনের মানুষ হয়ে ওঠার এক অনন্য সুযোগ এনে দেয় এই দিনটি।

​এই ঈদের শিক্ষা সবার প্রতিদিনের চলায়,বলায় এবং চিন্তায় প্রতিফলিত হোক।
​পরস্পরের প্রতি শ্রদ্ধা, সৌহার্দ্য আর পাশে থাকার মানসিকতা আরও সুদৃঢ় হোক।
সবার ঈদ কাটুক আনন্দে ও সুস্বাস্থ্য নিয়ে।

​تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

​— কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব (QCSC DC)

যুক্তির আলোয় অর্জিত হলো বিশেষ স্বীকৃতি ..গত ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডি...
01/05/2026

যুক্তির আলোয় অর্জিত হলো বিশেষ স্বীকৃতি ..

গত ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব এর ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

গত একটি বছর যারা নিষ্ঠা ও মেধার মাধ্যমে আমাদের ডিবেটিং ক্লাবকে এগিয়ে নিয়েছেন, তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আমাদের বিতার্কিকদের এই অর্জন আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।সবার জন্য রইল নিরন্তর শুভকামনা।

শাণিত যুক্তিই হোক আমাদের মুক্তির পথ।গত ১৬ এপ্রিল,  কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত 'কার...
18/04/2026

শাণিত যুক্তিই হোক আমাদের মুক্তির পথ।

গত ১৬ এপ্রিল, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত 'কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭' - এর শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মো. তৌহিদুল হক স্যার। আরও উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের উপদেষ্টা প্রভাষক জনাব সুজন মন্ডল স্যার এবং সম্মানিত সহকারী অধ্যাপকবৃন্দ জনাব স্বপন সরদার স্যার ও জনাব মো. রবিউল ইসলাম স্যার।
যুক্তি আর সত্যের এই নিরন্তর যাত্রায় সকলের স্বতস্ফূর্ত সমর্থন ও শুভকামনা কাম্য।

Presenting the Newly Elected Executive Committee 2026-27 of Qadirabad Cantonment Sapper College Debating Club! We are pr...
16/04/2026

Presenting the Newly Elected Executive Committee 2026-27 of Qadirabad Cantonment Sapper College Debating Club!

We are proud to introduce the newly formed Executive Committee of QCSC Debating Club. With renewed enthusiasm, unwavering dedication, and a passion for intellect, this team is ready to lead the club towards new heights of excellence.

Together, they aspire to foster critical thinking, empower voices, and uphold the true spirit of debate.

Ready to lead. Ready to inspire. Ready to win.

We extend our best wishes to the new committee for a successful and remarkable journey ahead.

"যুক্তি যেখানে শাণিত, মুক্তি সেখানে অবধারিত" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যা...
07/12/2025

"যুক্তি যেখানে শাণিত, মুক্তি সেখানে অবধারিত" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক ০৪ ডিসেম্বর আয়োজন করা হয় 'অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫'।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ রাফিউল আলম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের সম্মানিত অধ্যক্ষ ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মো. তৌহিদুল হক স্যার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে পূর্নতা প্রদান করেছেন আমাদের কলেজের সহকারী অধ্যাপক জনাব রেজাউল করিম স্যার, প্রভাষক জনাব সুজন মন্ডল স্যার, প্রভাষক জনাব গোলাম আলীমুজ্জামান স্যার, প্রভাষক জনাব সোহান মিয়া স্যার এবং প্রভাষক জনাব মোঃ আশরাফুল আলম স্যার।

উক্ত বিতর্ক প্রতিযোগিতাটি সংসদীয় ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জনাব আব্দুল করিম স্যার, প্রভাষক জনাব গোলাম রাব্বানী স্যার এবং প্রভাষক জনাব মোঃ আব্দুর রব স্যার। এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রাক্তন বিতার্কিক ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আমির খান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান সভাপতি সৌরভ দাস এবং সঞ্চালনা করেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জীম এবং সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান প্রান্ত।

এই সংসদ মনে করে যে, "নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যকার আস্থাহীনতাই আসন্ন জাতীয় নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ" শীর্ষক এ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরোধী দল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজ এর তাসফিয়া তাবাসসুম, আয়েশা আলম এশা এবং মোঃ মারুফ ইসলাম। এই প্রতিযোগিতায় রানার্স আপ হয় সরকারি দল বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজের লাইসানুর ইসলাম, সুমাইয়া সুলতানা স্নেহা এবং অন্তর আহমেদ। ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট বা সেরা বিতর্কিত নির্বাচিত হয় চ্যাম্পিয়ন হাউজের দলনেতা অর্থাৎ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজের বিরোধী দলীয় নেতা তাসফিয়া তাবাসসুম।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

Natore
6410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share