Happy Dreams Foundation

Happy Dreams Foundation Happy Dreams Foundation is a non-profit and non-political voluntary organization.

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন শিশুদের নিয়ে আয়োজন করে বৃক্ষ উৎসবের। এই উৎসবের মাধ্যমে একটি ...
30/05/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন শিশুদের নিয়ে আয়োজন করে বৃক্ষ উৎসবের। এই উৎসবের মাধ্যমে একটি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গাছ সম্পর্কে জানতে পারে। সেই সাথে শিশুদের জন্য থাকে বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা।

এই বছর আমরা ১৫ মে এর মধ্যে নাটোর সদর উপজেলার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি এবারের বৃক্ষ উৎসব।

হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবার-পরিজনকে পবিত্র ঈদুল-আযহা-এর শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র দিনটি...
28/05/2026

হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবার-পরিজনকে পবিত্র ঈদুল-আযহা-এর শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র দিনটি যেন আপনার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে সেই কামনা করি।

পরিবারের সবার সুস্থতা, হাসি ও মিলনের মধ্য দিয়ে ঈদের প্রতিটি মুহূর্ত উজ্জ্বল হোক। মহান আল্লাহ্ আমাদের সকল ত্যাগ ও ইবাদত কবুল করুন, মানবতার সেবায় আরও বেশি উদ্বুদ্ধ হোক আমাদের হৃদয়—এটাই আমাদের প্রার্থনা।

ঈদ মোবারক!

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধনঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক...
23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মে ২০২৬, শনিবার জেলার প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুব সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর নেতৃত্বে নাটোরসহ গাইবান্ধা, কুষ্টিয়া, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় যুব সংগঠন ও শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক, শিক্ষক, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

শিশু রামিসা হত্যার প্রতিবাদে নাটোরে যুব ও শিশু সংগঠনের মানববন্ধনঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শি...
23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে নাটোরে যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মে ২০২৬, শনিবার সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং যুব সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক, শিক্ষক, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নাটোর ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মোঃ বুলবুল আহমেদ, নাটোর এনএস সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অলক কুমার মৈত্র এবং দিঘাপতিয়া এমকে কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হোসেন।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন এনসিটিএফ নাটোরের সভাপতি সানজিলা রহমান তটিনী, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সুষ্ময় দাস এবং হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

সমাবেশে বক্তারা দেশের শিশু সুরক্ষার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান উল্লেখ করেন। তারা বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসেই দেশে ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৯৪ জন ধর্ষণের শিকার। এ ছাড়া সীতাকুণ্ড, মুরাদনগর, দৌলতখানায় শিশু ধর্ষণ এবং হালুয়াঘাটে শিশু ইমনের নির্মম মৃত্যু প্রমাণ করে আজ শিশুরা কোথাও নিরাপদ নয়। সমাজজুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই বর্বরতা চলছে, যা জাতিসংঘ শিশু অধিকার সনদের স্পষ্ট লঙ্ঘন। বক্তারা অবিলম্বে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন, "ঘটনাটির পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতা প্রশংসনীয়। মূল অভিযুক্ত ও তার সহযোগীদের অতি দ্রুততম সময়ে এবং পলাতক আসামিকে অন্য জেলা থেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।" প্রশাসনের এই কঠোর পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে শতভাগ জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা।

21/05/2026
শিশু সুরক্ষা নিশ্চিত করো, করতে হবে!নিজ জেলায় আমাদের সাথে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে পারেন।​একটি নিষ্পাপ ...
21/05/2026

শিশু সুরক্ষা নিশ্চিত করো, করতে হবে!

নিজ জেলায় আমাদের সাথে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে পারেন।

​একটি নিষ্পাপ প্রাণ, অথচ কত নির্মমভাবে ঝরে গেল! শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। আজ রামিসা, কাল হয়তো অন্য কোনো শিশু। আমাদের চারপাশের শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই আওয়াজ তোলার সময়।

​রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত "মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ"-এ শামিল হোন।

​📍 স্থান: নাটোর প্রেস ক্লাবের সামনে, নাটোর জেলা।
📅 তারিখ: ২৩ মে ২০২৬, শনিবার।

​আপনার একটি উপস্থিতি দিতে পারে একটি শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা। বিবেকবান প্রতিটি নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।

​ #নাটোর #মানববন্ধন #প্রতিবাদসমাবেশ #শিশুসুরক্ষা

Awareness Street Theatre Performance Led by YouthToday, an awareness-based street theatre titled “Mayajal” was performed...
15/05/2026

Awareness Street Theatre Performance Led by Youth

Today, an awareness-based street theatre titled “Mayajal” was performed at Hossain Mondol Para in Daulatdia, Rajbari district. To promote safe internet use among adolescents and raise awareness among parents, our young volunteers presented a realistic and impactful story.

Through powerful acting, the youth highlighted how dangerous the consequences of unsafe internet use can be and shared ways to stay protected. The main message of the play was to ensure that no adolescent loses their way in the maze of the internet.

At the end of the performance, an exciting quiz competition added extra enthusiasm to the event! From children to parents, everyone participated spontaneously, making the entire আয়োজন lively and enjoyable.

Organized by the Noyontara Team of Happy Dreams Foundation, the play left a deep impact on the audience. We believe that such awareness initiatives will help build a safer Bangladesh.

Our journey towards a beautiful and safer future will continue. ✊✨

তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন আজ রাজবাড়ী জেলার দৌলতদিয়ার হোসেন মন্ডলপাড়ায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক পথনাট...
15/05/2026

তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন

আজ রাজবাড়ী জেলার দৌলতদিয়ার হোসেন মন্ডলপাড়ায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক পথনাটক "মায়াজাল" কিশোর-কিশোরীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে এবং অভিভাবকদের সচেতন করতে আমাদের তরুণরা তুলে ধরল এক বাস্তবধর্মী গল্প।

​ইন্টারনেটের অনিরাপদ ব্যবহারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং এর থেকে পরিত্রাণের উপায় কী—তা অভিনয়ের নিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে আমাদের তরুনরা। ইন্টারনেটের গোলকধাঁধায় যাতে কোনো কিশোর-কিশোরী পথ না হারায়, সেই বার্তাই ছিল নাটকের মূল উপজীব্য।

​নাটকের শেষে ছিল টানটান উত্তেজনার এক কুইজ প্রতিযোগিতা! শিশু থেকে শুরু করে অভিভাবক—সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তুলেছিল প্রাণবন্ত ও আনন্দদায়ক।

​হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন'-এর নয়নতারা টিমের উদ্যোগে আয়োজিত এই নাটকটি উপস্থিত দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। আমরা বিশ্বাস করি, এই সচেতনতাই গড়বে একটি নিরাপদ বাংলাদেশ।

​সুন্দর ও নিরাপদ আগামীর পথে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ✊✨

​ #নিরাপদ_ইন্টারনেট #পথনাটক_মায়াজাল #সচেতনতা #তরুণদের_উদ্যোগ

দৌলতদিয়ায় তরুনদের অংশগ্রহণে পথনাটক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত১৪ মে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত মুক্তি মহিলা সমিতি (...
14/05/2026

দৌলতদিয়ায় তরুনদের অংশগ্রহণে পথনাটক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

১৪ মে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত মুক্তি মহিলা সমিতি (এমএমএস) প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত পথনাটক প্রশিক্ষণ কর্মশালা। তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

এই নাটকের মাধ্যমেই আমরা তরুণ প্রজন্মের কাছে নিরাপদ ও সচেতন ইন্টারনেট ব্যবহারের বার্তাটি সুন্দরভাবে পৌঁছে দিতে চাই। নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক নাটক "মায়াজাল" তরুনরা তাদের কমিউনিটিতে পরিবেশন করবে।

টিম নয়নতারা এবং হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং জনাব সুষ্ময় দাস।

​ #নিরাপদ_ইন্টারনেট #পথনাটক #তরুণদের_সচেতনতা

Address

UTTOR BORGHASA, NATORE SADAR, NATORE
Natore
6400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801744958604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Dreams Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Happy Dreams Foundation:

Share