Amateur Radio Association Natore -ARAN

Amateur Radio Association Natore -ARAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amateur Radio Association Natore -ARAN, Nonprofit Organization, Natore.

গভীর শোক প্রকাশঅত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, Amateur Radio Association of Bangladesh (ARAB)-এর সাধারণ সম্পাদক জন...
06/05/2026

গভীর শোক প্রকাশ

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, Amateur Radio Association of Bangladesh (ARAB)-এর সাধারণ সম্পাদক জনাব অনুপ কুমার ভৌমিক (S21TV) এর পরম পূজনীয় পিতা শ্রী রতন কুমার ভৌমিক পরলোক গমন করেছেন। তিনি ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Amateur Radio Association Natore -ARAN তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা। ঈশ্বর এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।

Happy World Amateur Radio Day .Greetings to all the Amateur Radio Operators of the World ❤️.Amateur Radio Association Na...
18/04/2026

Happy World Amateur Radio Day .
Greetings to all the Amateur Radio Operators of the World ❤️.
Amateur Radio Association Natore -ARAN
S21CCT

গত বছর ৫ এপ্রিল ২০২৫ তারিখে ,Amateur Radio Association Natore -ARAN এর যাত্রা শুরু হয়েছিল। পথিমধ্যে আমরা অনেক সঙ্গ সাথী...
05/04/2026

গত বছর ৫ এপ্রিল ২০২৫ তারিখে ,
Amateur Radio Association Natore -ARAN এর যাত্রা শুরু হয়েছিল। পথিমধ্যে আমরা অনেক সঙ্গ সাথী পেয়েছি, আমাদের শুভাকাঙ্খী পেয়েছি । সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
সেইসাথে,দেশের জরুরি মুহূর্তে আমরা আবারো এগিয়ে আসব সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি।

31/03/2026

অ্যামেচার রেডিও অপারেটর দেশের সকল পরিস্থিতিতে আমরা কাজ করতে বদ্ধপরিকর।

নাটোরের ধরাইল ডাঙ্গাপাড়ায় একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আবুল কাশেম, এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্...
30/03/2026

নাটোরের ধরাইল ডাঙ্গাপাড়ায় একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আবুল কাশেম, এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবী দল উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর যৌথ প্রচেষ্টায় তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে তাকে প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা।

S21CCT

ফায়ার ভলেন্টিয়ার লিডার
হাসিব মাহমুদ

সবাইকে মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চের শুভেচ্ছা জানাই এবং আমাদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।আজকে নাটো...
26/03/2026

সবাইকে মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চের শুভেচ্ছা জানাই এবং আমাদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।
আজকে নাটোর স্টেডিয়াম আয়োজিত কুসকাওয়াজ এবং মহারায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এর সন্মানিত ভলেন্টিয়ার এবং অ্যামেচার রেডিওর সদস্য বৃন্দ ।

ঈদ মুবারকপবিত্র এই দিনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি আর আনন্দ।Amateur Radio Association Natore -ARAN
21/03/2026

ঈদ মুবারক
পবিত্র এই দিনে বয়ে আনুক অনাবিল
সুখ-শান্তি আর আনন্দ।
Amateur Radio Association Natore -ARAN

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও অ্যামাচার রেডিও এসোসিয়েশন নাটোর (ARAN) এর যৌথইফতার মাহফিল। ইফতার মাহফিলে সকল সম্মান...
15/03/2026

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও অ্যামাচার রেডিও এসোসিয়েশন নাটোর (ARAN) এর যৌথ
ইফতার মাহফিল।
ইফতার মাহফিলে সকল সম্মানিত ভলেন্টিয়ারবৃন্দ এবং সিনিয়র স্টেশন অফিসার স্যার,ডি.এ.ডি স্যার এবং ডি.জি স্যার উপস্থিত ছিলেন।
----এডমিন

⚠️🚨ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতি...
10/03/2026

⚠️🚨ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর ভূমিকম্প ও অগ্নিকান্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতি মহড়া - ২০২৬
📌 ভেন্যু: মহারাজা জে এন স্কুল এন্ড কলেজ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর।
উক্ত অনষ্ঠানে ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার এবং অ্যামেচার রেডিও ARAN এর সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

আজকে ১ ডিসেম্বর ২০২৫ আমাদের নিয়মিত সাক্ষাৎ এর কর্মসূচি হিসেবে আমাদের হ্যাম রেডিও নিয়ে আগ্রহী এবং অপারেটর সদস্য নিয়ে এ...
01/12/2025

আজকে ১ ডিসেম্বর ২০২৫ আমাদের নিয়মিত সাক্ষাৎ এর কর্মসূচি হিসেবে আমাদের হ্যাম রেডিও নিয়ে আগ্রহী এবং অপারেটর সদস্য নিয়ে একটি বিশেষ চা আড্ডাতে সবাই আমন্ত্রিত ছিল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #নাটোর_ডিস্ট্রিক_স্পেশাল_ব্রাঞ্চ এর কর্মরত সাব ইন্সপেক্টর মাসুদ রানা।আমাদের যে কোন ব্যাপারে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আশা করছি আমরা পরবর্তীতে সবাইকে নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে সক্ষম হব।
সবার সুস্থতা এবং সফলতা কামনা করছি
গ্রুপ এডমিন : Amateur Radio Association Natore -ARAN

30/07/2025

প্রেস বিজ্ঞপ্তি

বিটিআরসিতে দুর্যোগকালীন অ্যামেচার/ হ্যাম রেডিওর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অ্যামেচার রেডিও কার্যক্রমকে আরো সংগঠিত করার আহ্বান

ঢাকা, ৩০ জুলাই ২০২৫।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উদ্যোগে বুধবার রাজধানীর আগারগাঁওস্থ কমিশনের কার্যালয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগকালীন অ্যামেচার/হ্যাম রেডিও এর ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রথাগত টেলিযোগাযোগ ব্যবস্থার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অ্যামেচার বা হ্যাম রেডিও এর কারিগরি দিক, লাইসেন্স প্রক্রিয়া ও দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে সারাদেশ থেকে শতাধিক অ্যামেচার রেডিও অপারেটরগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী লাইসেন্সিগণ তাদের রেডিও ইকুইপমেন্ট, স্যাটেলাইট সরঞ্জামাদি, ওয়াকিটকি এবং ট্রান্সমিটারসমূহ প্রদর্শন করেন এবং তারা জানান যে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাহত হলেও হ্যাম রেডিও স্বতন্ত্র ফ্রিকোয়েন্সিতে সচল থাকায় সংকটকালে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার তৎপরতা সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, ফেনীর বন্যা পরিস্থিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় অ্যামেচার রেডিও অপারেটরগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালীন কিংবা শান্তিপূর্ণ সময়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ, নিজেদের সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

কমিশনের স্পেকট্র্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক দূর পাল্লায় টেলিযোগাযোগের ইতিহাস, হ্যাম তথা অ্যামেচার রেডিও এর আর্বিভাব, রেগুলেশন ও বিভিন্ন দেশে দুর্যোগকালীন এর অবদান তুলে ধরেন। তিনি অ্যামেচার রেডিও অপারেটরদেরকে বাংলাদেশের দুর্যোগের ধরণ অনুযায়ী দলভিত্তিক কার্যক্রম সম্পাদন, সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাযক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। অ্যামেচার রেডিও লাইসেন্স প্রক্রিয়া সহজতর করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB) ও অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (ARSB) এর প্রতিনিধিগণ সেমিনারে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা উপস্থাপনের মাধ্যমে অ্যামেচার রেডিওকে দুর্যোগ প্রটোকলে অন্তর্ভূক্তকরণ, রিসিভার আমদানিতে কাস্টমস জটিলতা দূরীকরণ, অনলাইনের মাধ্যমে লাইসেন্স সহজীকরণ, সরকারি বিভিন্ন সংস্থা থেকে দুর্যোগকালীন প্রথম রেসপন্সকারী হিসেবে আনুষ্ঠানিক র্স্বীকৃতি, ক্লাব কল সাইন প্রদান ও রিপিটার নেটওয়ার্কের আওতায় সারাদেশকে সংযুক্তকরণের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার জনাব মাহমুদ হোসেন বলেন, বিটিআরসি পক্ষ থেকে অ্যামেচার রেডিও অপারেটরদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। অবৈধ ওয়াকিটকি পরিহার করে বিটিআরসি নীতিমালার আলোকে রেডিও ইকুইপমেন্ট ক্রয় এবং ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া, সেমিনারে সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশে ১৯৭৯ সালে অ্যামেচার রেডিওর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বিটিআরসি হতে অদ্যাবধি ৮১৩ জনকে অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার মাধ্যমে কল-সাইন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জনের লাইসেন্স ও কল-সাইন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

প্রথম দিকে অ্যামেচার রেডিওর কার্যক্রম শখের ভিত্তিতে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বৃদ্ধি পায়। ১৯২৫ সালে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (IARU) গঠিত হয় এবং প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়।

Address

Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amateur Radio Association Natore -ARAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share