নাটোর স্বার্থ রক্ষা কমিটি - Natore Interest Protection Committee

  • Home
  • Bangladesh
  • Natore
  • নাটোর স্বার্থ রক্ষা কমিটি - Natore Interest Protection Committee

নাটোর স্বার্থ রক্ষা কমিটি - Natore Interest Protection Committee সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকলের জোট

নাটোর স্বার্থ রক্ষা কমিটির ১ বছর পূর্তিতে বার্তাএক বছর পূর্তি উপলক্ষে নাটোর স্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে নাটোরবাসীকে জ...
12/10/2025

নাটোর স্বার্থ রক্ষা কমিটির ১ বছর পূর্তিতে বার্তা

এক বছর পূর্তি উপলক্ষে নাটোর স্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে নাটোরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ২০২৪ সালের ৫ অক্টোবর সম্প্রীতি, ঐক্য ও শৃঙ্খলার মূলনীতি ধারণ করে সর্বদলীয় এই ঐক্য সংগঠনের যাত্রা শুরু হয়েছিল “কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা” এই অঙ্গীকার নিয়ে।

বিগত এক বছরে আমরা আমাদের সামর্থ্যের ভেতরে থেকেও চেষ্টা করেছি নাটোরের মানুষের পাশে দাঁড়াতে। ‘জনতার বাজার’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভার লাঘব করেছি, ১ টাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়দের চিকিৎসা সহযোগিতা পৌঁছে দিয়েছি। পাশাপাশি মানববন্ধন, মিছিল, প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আমরা জনস্বার্থে একাত্মতার বার্তা ছড়িয়ে দিয়েছি।

আমাদের পথচলায় সীমাবদ্ধতা আছে, আর্থিক সংকট রয়েছে তবুও আমরা থেমে যাইনি। নাটোরকে একটি সুন্দর, মানবিক ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতি অবিচল। আমরা বিশ্বাস করি, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগই পারে আমাদের প্রিয় জেলা নাটোরকে এগিয়ে নিতে।

এই দীর্ঘ এক বছরে যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন—তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আগামী দিনে আরও বিস্তৃত উদ্যোগ, আরও কার্যকর ভূমিকা এবং আরও সমন্বিত জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে নাটোর স্বার্থ রক্ষা কমিটি এগিয়ে যাবে এই প্রত্যয়েই আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

— নাটোর স্বার্থ রক্ষা কমিটি
সম্প্রীতি • ঐক্য • শৃঙ্খলা

নাটোর স্বার্থ রক্ষা কমিটি থেকে অভিনন্দন! আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ কমনওয়...
13/09/2025

নাটোর স্বার্থ রক্ষা কমিটি থেকে অভিনন্দন!

আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি পদে নির্বাচিত হয়েছেন। এই সাফল্য শুধুমাত্র তাঁর ব্যক্তিগত নয়, এটি কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রতিটি প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকের প্রেরণা ও বিশ্বাসের ফল। দ্রুতই তিনি লন্ডনে শপথগ্রহণ শেষে তাঁর দায়িত্ব পালন শুরু করবেন।

শেখ রিফাদ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করে চলেছেন এবং আমরা আত্মবিশ্বাসী যে, তিনি তাঁর নতুন দায়িত্বে ৫৬টি কমনওয়েলথ দেশের ১.৪ বিলিয়ন শিক্ষার্থীকে নেতৃত্ব, অংশগ্রহণ ও সমন্বিত প্রতিনিধিত্বের মাধ্যমে সেবা করবেন।

আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এই অর্জনে তাঁদের সমর্থন ও দোয়া দিয়ে পাশে ছিলেন। এই সাফল্য আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত।

— নাটোর স্বার্থ রক্ষা কমিটি

প্রেস বিজ্ঞপ্তিপ্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই ও সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি বিষয়ে ব্যাখ্যা২৫ জুলাই ২০২৫, সকাল ১১ট...
26/07/2025

প্রেস বিজ্ঞপ্তি

প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ছিনতাই ও সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি বিষয়ে ব্যাখ্যা

২৫ জুলাই ২০২৫, সকাল ১১টা রাজশাহীর এক তরুণ মোবাইল ফোন বিক্রির জন্য হাফরাস্তা এলাকায় এক প্রতারকের হাতে ছিনতাইয়ের শিকার হন। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিক্রয় ডটকম এবং ফেসবুক মার্কেটপ্লেসে মোবাইল বিক্রির ভুয়া বিজ্ঞাপন দিয়ে এই ধরনের প্রতারণা করে আসছিল।

আমি নাহিদ আহমেদ, বিষয়টি জানতে পেরে বিষয়টি নিয়ে খোজ খবর করি এবং সারাদিন পরে সন্ধ্যায় চোরের সন্ধান পাই। এরপর স্থানীয় কয়েকজনকে নিয়ে পিটিআই মোড়ে উপস্থিত হই এবং সজাগ নিউজ-এর সাংবাদিক ইউসুফ ভাইকে ফোন করে ঘটনাটি জানাই। অনুরোধের প্রেক্ষিতে মোঃ ইউসুফ আলী, তারেক সুজন ঘটনাস্থলে আসেন এবং সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার শুরু করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু স্থানীয় ব্যক্তি প্রতারকের পক্ষ নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করেন। আমাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। একপর্যায়ে এক যুবক সাংবাদিকদের ক্যামেরায় বাধা দিয়ে হাত দেয়, যা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।

ঘটনার পরপরই পুলিশকে ফোন করে অবহিত করা হয় এবং মাত্র ৮ থেকে ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতির ক্রমাগত উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমি, সঙ্গে থাকা রিফাদ-কে বারবার অনুরোধ করতে থাকি যেন তিনি সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে ব্যবস্থা নেন। তবে সে সময় তাঁর পক্ষে সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

আমরা সকলে তখনও পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। পরবর্তীতে রিফাদ ভাই তাঁর বন্ধু তৌফিক-কে সাথে নিয়ে নিকটবর্তী সেনা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক মিনিট পর, স্থানীয়রা জানান যে পরদিন থানায় বসে বিষয়টির একটি সমঝোতা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানার পর আমরা রিফাদ-কে তা অবহিত করি এবং আমরা ঘটনাস্থল ত্যাগ করি। পরবর্তীতে মোবাইল ফোনটি উদ্ধার হয়।

তবে ঘটনাক্রমে যে যুবক সংবাদকর্মীদের ওপর হামলার চেষ্টা করেছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি, পুরো ঘটনায় কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং অনিচিত। আমি এই ঘটনার জন্য সকল সাংবাদিক ও সংশ্লিষ্টদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, নাটোর স্বার্থ রক্ষা কমিটি এই ঘটনায় কোনোভাবেই যুক্ত নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ের একটি উদ্যোগ ছিল, যেখানে আমি এবং আরও একজন সদস্য কেবল উপস্থিত ছিলাম। তবুও আমি যুগ্ম আহবায়ক হিসেবে এই ঘটনায় অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত।

বার্তা প্রেরক:
নাহিদ আহমেদ
যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)
নাটোর স্বার্থ রক্ষা কমিটি

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ ও রক্ত সহায়তা প্রদানআজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনী...
21/07/2025

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ ও রক্ত সহায়তা প্রদান

আজ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি করেছে। এই দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং অনেকে আগুনে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নাটোর স্বার্থ রক্ষা কমিটি এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। আমরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া করছি। শোকাহত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

এই মর্মস্পর্শী দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানাচ্ছি।

এছাড়া, আহতদের রক্ত সংক্রান্ত সহযোগিতা প্রয়োজন হলে নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. রাকিবুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বজন, ডুয়েট সংগঠন শিক্ষার্থী ইতোমধ্যেই রক্তদানে প্রস্তুত রয়েছেন।

যোগাযোগ:
মো. রাকিবুল ইসলাম : 01626605274

বার্তা প্রেরক:

শেখ রিফাদ মাহমুদ
সদস্য সচিব, নাটোর স্বার্থ রক্ষা কমিটি

16/07/2025

নিঃসন্দেহে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের বর্তমান কঠিন ও সংকটময় সময়ে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, রাষ্ট্রীয় স্বার্থেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটা আজ সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই উপলব্ধি থেকেই নাটোরে সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাগত মহলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ‘নাটোর স্বার্থ রক্ষা কমিটি’ গঠিত হয়েছে। কারণ, নাটোরের স্বার্থ কোনো দলীয় বিষয় নয় এটি আমাদের সম্মিলিত অস্তিত্বের প্রশ্ন।

নাটোরের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়ে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একক ও অভিন্ন অবস্থানে থাকতে হবে। ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু অপশক্তির বিরুদ্ধে জনপদের স্বার্থে ঐক্যই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি।

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জাতিসংঘ ভবন এ জাতিসংঘ বাংলাদেশ যুব উপদেষ্টা পর্ষদের মিটিংয়ে নাটোর স্বার্থ রক্ষা কম...
13/07/2025

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জাতিসংঘ ভবন এ জাতিসংঘ বাংলাদেশ যুব উপদেষ্টা পর্ষদের মিটিংয়ে নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ।

তিনি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরকার কর্তৃক স্বতন্ত্র স্টুডেন্ট / ইয়ুথ কাউন্সিল গঠনের প্রস্তাবনা দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে এমন জাতীয় পর্যায়ে ছাত্র ও যুবদের প্রতিনিধিত্বকারী স্বাধীন কাউন্সিল বা সমান ধরণের কাঠামো বিদ্যমান।

উল্লেখ্য, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও ভারতসহ পৃথিবীর বহু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় স্বতন্ত্র জাতীয় স্টুডেন্ট/ইয়ুথ কাউন্সিল রয়েছে।

11/07/2025

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দাঁড়াতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কোনো অপশক্তির বিরুদ্ধে গড়ে তুলতে হবে দুর্নিবার প্রতিরোধ।

সারাদেশের কিছু অপরাধীর জন্য কোটি মানুষের দুর্ভোগ, অনিশ্চয়তা ও অশান্তি। তাদের হাত থেকে আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে।

অপরাধী যত বড়ই হোক, যত প্রভাবশালীই হোক জনগণের সম্মিলিত শক্তির সামনে তার অবস্থান টিকবে না। তাদের সমাজের প্রত্যাখ্যানের মুখে ফেলতে হবে। কঠোরভাবে, সংগঠিতভাবে, সাহসিকতার সঙ্গে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শেখ রিফাদ মাহমুদ
সদস্য সচিব, নাটোর স্বার্থ রক্ষা কমিটি

ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আযহা আমাদের সামনে নিয়ে আসে সহমর্মিতা, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের অনুপম শি...
07/06/2025

ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আযহা আমাদের সামনে নিয়ে আসে সহমর্মিতা, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের অনুপম শিক্ষা। সকলের জন্য কামনা করি শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ। ঈদের আনন্দ হোক সবার জন্য সমানভাবে ভাগাভাগি।

ঈদ মোবারক

জনগণের স্বস্তি নিশ্চিত করতে নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে আগামীকাল সকাল থেকে নিচাবাজার (মাছ বাজার প্রবেশপথের সামনে)...
05/06/2025

জনগণের স্বস্তি নিশ্চিত করতে নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে আগামীকাল সকাল থেকে নিচাবাজার (মাছ বাজার প্রবেশপথের সামনে) স্থানে বাজারমূল্যের তুলনায় কম দামে বসুন্ধরা প্যাকেট সয়াবিন তেল বিক্রি শুরু হবে।

৫, ৩ ও ২ কেজির বোতলভেদে তেলে মিলবে ২০, ১৫ ও ১০ টাকা পর্যন্ত মূল্যছাড়।

(আজকে থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে)

দ্রুত রায় বাস্তবায়নের প্রত্যাশা করছি
17/05/2025

দ্রুত রায় বাস্তবায়নের প্রত্যাশা করছি

আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্.....

নাটোরের প্রবীণ সাংবাদিক, সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু সাহেবের ইন্তেকালের...
06/05/2025

নাটোরের প্রবীণ সাংবাদিক, সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু সাহেবের ইন্তেকালের খবরে গভীর শোক প্রকাশ করছি। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে, জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আমিন।

Address

Kanaikhali
Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাটোর স্বার্থ রক্ষা কমিটি - Natore Interest Protection Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share