26/05/2026
❤ #গাজার_ঈদ_প্রজেক্ট
💥কুরবানির পশু সংগ্রহ করা সেখানে অত্যন্ত দুষ্কর, আর দামও অনেক বেশি। তাই চেষ্টা করেছি সীমিত সামর্থ্যের মধ্যে যত বেশি সম্ভব পরিবারের কাছে ঈদের সামান্য আনন্দ পৌঁছে দিতে।
❤️আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় মোট ১ লক্ষ ৪৩ হাজার টাকার ঈদ উপহার গাজার অসহায় পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।হয়তো এটি তাদের কষ্টের তুলনায় খুবই সামান্য। কিন্তু ক্ষুধার্ত মুখে একবেলা খাবার, অসহায় পরিবারের হাতে সামান্য ঈদ উপহার—এই ছোট ছোট কাজগুলোই হয়তো তাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর কোথাও না কোথাও তাদের জন্য এখনো কিছু মানুষ দোয়া করে, ভাবে, এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করে।আল্লাহ তৌফিক দিলে আগামী বছর নিজের গ্রামেও একটি কুরবানি দেওয়ার নিয়ত করেছি। তবে গাজাকে ঘিরে আমার এই মানবিক কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকবে।
💚সবাই MURMUR-এর জন্য দোয়া করবেন। আপনাদের দুহাতের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াতেই মারমার এগিয়ে যাবে। ইনশাআল্লাহ সামনে আরও অনেক মানবিক প্রজেক্টের সাথে আমরা যুক্ত হবো।
💯আপনাদের সাফল্য, মানুষের উপকার—এই দুই নিয়েই মারমারের পথচলা।
---