Jamea Quasemia Student's forum

Jamea Quasemia Student's forum জামেয়া কাসেমিয়া শিক্ষার্থী ফোরাম কর্তৃক পরিচালিত।

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষ...
07/10/2026

আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান’।

আলোচনা ও মুনাজাত পেশ করেন: শায়খ আবুল কালাম আজাদ ( খতিব, জামেয়া কাসেমিয়া মসজিদ কমপ্লেক্স )

আজ বাদ জোহর জামেয়া মসজিদ কমপ্লেক্সে অত্র আয়োজনটি সম্পন্ন হয়।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ শাহীন,সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,নরসিংদী জেলা।

Professor Sayed kamaluddin Jafree 🥰
07/10/2026

Professor Sayed kamaluddin Jafree 🥰

06/10/2026

দাখিল দশম শ্রেণির সমাপনী ক্লাস ।

দাখিল দশম শ্রেণী শিক্ষা জীবনের একটা গুরুত্বপুর্ন অধ্যায়। যা আজ সমাপ্তির দিকে । জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় তোমরা অংশ নিতে যাচ্ছ। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান এবং পিতামাতার মুখকে উজ্জ্বল করবে এমনটাই আমাদের প্রত্যাশা।

আজ দীর্ঘ ২ বছর পূর্ণ হলো…দীর্ঘ ১২ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা ফিরে পেয়েছিল তাদের অধিকার, ফি...
06/10/2026

আজ দীর্ঘ ২ বছর পূর্ণ হলো…

দীর্ঘ ১২ বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা ফিরে পেয়েছিল তাদের অধিকার, ফিরে এসেছিল ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য। দেশের বিভিন্ন অঙ্গনের আলোচিত ও গুণী ব্যক্তিদের পদচারণায় জামেয়ার আঙিনা নতুনভাবে পরিচিত হতে শুরু করেছিল।

বহু প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীবান্ধব একটি পরিবেশ গড়ে তুলতে ছাত্র সংসদ নিরলসভাবে কাজ করে গেছে। সময়ের স্বল্পতায় হয়তো সবকিছু করা সম্ভব হয়নি, তবে পরিবর্তনের একটি শক্ত ভিত তৈরি হয়েছিল।

উল্লেখযোগ্য কার্যক্রমগুলো ছিল—

১. লাইব্রেরি পুনরায় চালু করা।
২. কম্পিউটার ল্যাব চালু করা।
৩. দাঈ ইলাল্লাহ প্রশিক্ষণের আয়োজন করা।
৪. শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্পোকেন ইংলিশ কোর্স পরিচালনা করা।
৫. সীরাত অলিম্পিয়াড আয়োজন করা।
৬. ফার্স্ট এইড বক্স চালু করা।
৭. গণিত অলিম্পিয়াড আয়োজন করা।
৮. সীরাত মাহফিলের আয়োজন করা।
৯. হলভিত্তিক সুপেয় পানির ব্যবস্থা করা।
১০. হলের ওয়াশরুমগুলো সংস্কার করা।
১১. ক্যাম্পাসের রাস্তা সংস্কার করা।
১২. ক্যাম্পাসে CCTV ক্যামেরা স্থাপন করা।
১৩. বিতর্ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা চালু করা।
১৪. ক্রীড়া কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্রীড়া বিভাগকে সমৃদ্ধ করা।
১৫. বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম আয়োজন করা।
১৬. তুলি উৎসব আয়োজন করা।
১৭. সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা।
১৮. বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পৃথক ক্লাস পরিচালনা করা।
১৯. ছয়টি দেয়ালিকা প্রকাশ করা।
২০. কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা।

কিন্তু আজ বাস্তবতা কী?

ছাত্র সংসদ না থাকায় একসময়কার এসব শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের ওপর।

ধীরে ধীরে শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়া এবং প্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন ওঠা—নিঃসন্দেহে আমাদের জন্য উদ্বেগের বিষয়। এর প্রতিফলন ইতোমধ্যেই চলতি বছরের আলিম শ্রেণির ভর্তি পরিস্থিতিতেও দেখা গেছে।

আগামী দিনের জাতীয় নেতৃত্ব, এমনকি বিশ্ব নেতৃত্ব তৈরির জন্য একটি কার্যকর ও শক্তিশালী ছাত্র সংসদের কোনো বিকল্প নেই।

তাই সময়ের দাবি, শিক্ষার্থীদের স্বার্থ ও প্রতিষ্ঠানের বৃহত্তর কল্যাণে ছাত্র সংসদকে আবারও সক্রিয় করা প্রয়োজন ।

আশা করি, প্রতিষ্ঠান প্রশাসনের সুবোধের উদয় হবে এবং জামেয়ার শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্বের বিকাশ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

🖋️ Marshall Mahfuz
ভিপি (২০২৪-২০২৫)
জামেয়া কাসেমিয়া ছাত্র সংসদ

06/10/2026

প্রাণের জামেয়া .....

৫ অক্টোবর শিক্ষক দিবস। সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
05/10/2026

৫ অক্টোবর শিক্ষক দিবস।
সকল শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

02/10/2026

জামেয়ার সহকারী অধ্যাপক শায়খ আব্দুল হান্নান আজহারী Abdul Hannan Azhari হুজুরের ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
লেন দেন থেকে বিরত থাকার অনুরোধ রইলো।

আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের সেমিনার১ অক্টোবর আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে বাংলা...
01/10/2026

আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের সেমিনার

১ অক্টোবর আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সেমিনারে মাদরাসা শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং শিক্ষার্থীদের অধিকারসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান ও সদস্যসচিব রাসেল রানা-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৪।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামসুল আলম, সাবেক উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, সাবেক অধ্যক্ষ, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আব্দুস সবুর মাতুব্বর, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।

আলোচনায় বক্তারা আলিয়া মাদরাসা শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি আলিয়া মাদরাসার প্রতি সরকারের বৈষম্যমূলক ও বিমাতাসুলভ আচরণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি তাঁরা তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে আলিয়া মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সেমিনারে বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদরাসা শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং এর সম্ভাবনাগুলো নিয়ে গঠনমূলকভাবে ভাবার সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথি, আলেম, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।

আয়োজকরা মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Address

Narsingdi, Dhaka
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamea Quasemia Student's forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share