21/04/2026
আজানের সুমধুর ধ্বনি পৌঁছে যাক রায়পুরার ঘরে ঘরে!
আসসালামু আলাইকুম,
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন আমাদের রায়পুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডে হরিপুর এলাকার বায়তুল মুকাদ্দাস জামে মসজিদটি বর্তমানে একটি সুন্দর ও বড় মসজিদ, আলহামদুলিল্লাহ।
তবে একটি বিষয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে আমাদের মসজিদের মাইকগুলোর অবস্থা খুবই নাজুক। আজান দিলে এর শব্দ অনেক সময় অস্পষ্ট শোনায় এবং হরিপুর টেক কিংবা সারচর মাস্টার বাড়ি পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। আজানের আওয়াজ ঘরে ঘরে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।
আমাদের লক্ষ্য:
মসজিদের জন্য উন্নত মানের শক্তিশালী মাইক ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা, যাতে অন্তত ২ কিলোমিটার বা তার বেশি দূরত্বের মুসল্লিরা আজানের ধ্বনি শুনে সময়মতো নামাজে শরিক হতে পারেন।
আমাদের আবেদন:
আল্লাহর ঘরের এই গুরুত্বপূর্ণ প্রয়োজনে আপনারা কি এগিয়ে আসবেন? আমাদের মধ্যে এমন কোনো হৃদয়বান বা সামর্থ্যবান ব্যক্তি কি আছেন, যিনি এই মাইকগুলোর ব্যবস্থা করে দেবেন বা এই মহৎ কাজে বড় কোনো অংশীদার হবেন?
এটি একটি সাদাকায়ে জারিয়া। যতদিন এই মাইকে আজান হবে এবং মানুষ নামাজে আসবে, ততদিন এর সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ।
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ (বা মসজিদের কাজে) সাহায্য করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।"
সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
মোবাইল: 01609098450( বিকাল / রকেট)
জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের এই নেক কাজ কবুল করুন। আমিন।