Urban Community Volunteer, Bandar Upazila

Urban Community Volunteer, Bandar Upazila A team of trained fire volunteers committed to emergency response, rescue, and public safety. Always 2️⃣4️⃣H⛑️

ভূমিকম্পের সময় করণীয়:
20/08/2026

ভূমিকম্পের সময় করণীয়:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা প্রাণহানির...
10/08/2026

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা ২১ মিনিটের দিকে উপজেলার দেওয়ানবাড়ী এলাকার সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১টা ৩১ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের ইউনিট দুটি দুপুর ১টা ৫৩ মিনিটে স্টেশনে ফিরে যায়। ঘটনাস্থলটি বন্দর ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হয়নি।

বন্দর ফায়ার স্টেশনেরপ্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিততারিখ: ০৩/০৮/২০২৬ খ্রিঃসময়: ১৯:৩০ ঘটিকাস্থান: এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড, ব...
04/08/2026

বন্দর ফায়ার স্টেশনের
প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

তারিখ: ০৩/০৮/২০২৬ খ্রিঃ
সময়: ১৯:৩০ ঘটিকা

স্থান: এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ।
স্টেশনের নাম : বন্দর ফায়ার স্টেশন নারায়ণগঞ্জ।
জনবলের সংখ্যা: ০৭ জন
প্রশিক্ষণার্থীর সংখ্যা: ৪০ জন
মন্তব্য: স্টেশন অফিসার সঞ্জয় খান-এর নেতৃত্বে মহড়ায় অংশগ্রহণকারী সকলকে ফায়ার ফাইটিং, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নি নির্বাপণ শেখানো হয়। গণসংযোগের অংশ হিসেবে হট লাইন নাম্বার ১০২ প্রচার করা হয়।

আজ ভোরে দাসের গাও এ অবস্থিত একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে একটি ফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়াযা...
02/08/2026

আজ ভোরে দাসের গাও এ অবস্থিত একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি ফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়াযায় যা কারখানার মালিকের কাছে হস্তান্তর করা হয়।

গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন! 🎉💐​সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ Bangladesh Fire Service & Civil Defence এর মাননীয় মহাপর...
20/07/2026

গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন! 🎉💐
​সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ Bangladesh Fire Service & Civil Defence এর মাননীয় মহাপরিচালক (ডিজি) মহোদয়ের প্রশংসা অর্জন করায় জনাব আবদুল্লাহ আল আরেফিন স্যারকে Urban Community Volunteer, Bandar Upazila এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 🚒

১৭ ‍জুলাই ২০২৬ডুবুরি সাদিক’র জানাজা সম্পন্ন১৬ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকা...
17/07/2026

১৭ ‍জুলাই ২০২৬
ডুবুরি সাদিক’র জানাজা সম্পন্ন

১৬ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে শীতলক্ষ্ম্যা নদীতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন হয়েছে। ১৭ জুলাই ২০২৬ বেলা ১১:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ মামুনুর রশিদসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে নিহত ডুবুরি সাদিক-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক মহোদয়। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ডুবুরির পিতা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা সাদিক-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান।
জানাজা শেষে ফায়ার সার্ভিসের সদস্যগণ সাদিক’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দির উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত করা হবে প্রয়াত ডুবুরি সাদিক’র মরদেহ।
খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

১৬-৭-২৬ খ্রিঃনদীতে পড়ে নিখোঁজ ডুবুরির মৃতদেহ উদ্ধার অদ্য ১৬ জুলাই ২০২৬ তারিখ নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্...
16/07/2026

১৬-৭-২৬ খ্রিঃ
নদীতে পড়ে নিখোঁজ
ডুবুরির মৃতদেহ উদ্ধার

অদ্য ১৬ জুলাই ২০২৬ তারিখ নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে শীতলক্ষ্ম্যা নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মোঃ সাদিকের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। পোস্ট মর্টেমের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।

সন্ধ্যা ৭-০৩ ঘটিকায় আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশন (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন)-এর ডুবুরি মেরাজ আলী কর্তৃক নিখোঁজ ডুবুরি সাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ডুবুরি মোঃ সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন উদ্ধার অভিযানে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসী কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন। তাঁর এই অকালমৃত্যুতে সকল সহকর্মী ও ফায়ার সার্ভিস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নারায়ণগঞ্জের ৫ নম্বর মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই।
04/07/2026

নারায়ণগঞ্জের ৫ নম্বর মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই।

03/07/2026
Bangladesh Fire Service & Civil Defence এরসিনিয়র স্টেশন অফিসার পদ হতে উপ-সহকারী পদে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জ মন্ডলপাড়া...
19/06/2026

Bangladesh Fire Service & Civil Defence এর
সিনিয়র স্টেশন অফিসার পদ হতে উপ-সহকারী পদে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার ষ্টেশন অফিসার জনাব মোঃ শাহজাহান স্যার কে
বন্দর আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের
পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

Address

Bandar
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urban Community Volunteer, Bandar Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share