16/03/2026
🌟 স্মৃতিতে আজও উজ্জ্বল একটি দিন 🌟
২০২৫ সালের ২৬ রমজান (২৭ মার্চ), Warriors of July –নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জুলাই যোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে Warriors of July-এর সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে নারায়ণগঞ্জের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, সম্মুখ সারীর আহত যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, গণঅভ্যুত্থানের নারী সংগঠকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
---
উক্ত আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মো. তারিফ – সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মুফতি মাসুম বিল্লাহ – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর।
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন – সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, নারায়ণগঞ্জ মহানগর।
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের প্রথম শহীদ শহীদ মোঃ আদিলের সম্মানিত পিতা মোঃ আবুল কালাম।
আহমেদুর রহমান তনু – পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স।
মাহফুজ খান – আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর।
হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন – সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ মহানগর।
সারফারাজ হক সজীব – মুখপত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা।
---
জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, সমৃদ্ধ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যাশায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।
— এডমিন