14/06/2026
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ! 🖤
২০১৯ সালে মাত্র ৭–৮ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে Hope & Sorrows Organisation-এর রক্তদান কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। ছোট্ট সেই উদ্যোগ আজ ২০২৬ সালে এসে এক মানবিক আন্দোলনে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের রক্তদান প্যানেলের মাধ্যমে ইতোমধ্যে ৩৬০০+ ব্যাগ রক্ত মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।
আজ, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে Hope & Sorrows Organisation-এর রক্তদান কর্মসূচি বাংলাদেশ H&S Organisation panel সকল রক্তযোদ্ধাকে এবং পৃথিবীর প্রতিটি স্বেচ্ছা রক্তদাতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনারা নিঃস্বার্থভাবে নিজের জীবনের একটি অংশ অন্যের জীবনের আশায় উৎসর্গ করেছেন। একজন অচেনা মানুষের মুখে হাসি ফিরিয়ে আনার চেয়ে বড় মানবতা আর কী হতে পারে?
মহান আল্লাহ তায়ালা আপনাদের এই মহৎ দান কবুল করুন, আপনাদের জীবনে নেক হায়াত, সুস্বাস্থ্য, শান্তি ও সফলতা দান করুন। আপনাদের মনের সকল কল্যাণকর ইচ্ছা পূরণ হোক। সেই সাথে প্রার্থনা করি, পৃথিবীর প্রতিটি মানুষ যেন মানবতার কল্যাণে, অসহায় মানুষের পাশে এবং সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে।
শুভ বিশ্ব রক্তদাতা দিবস।
শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সকল রক্তদাতার প্রতি। ❤️🩸
মানুষ মানুষের জন্য... 🖤
- Hope & Sorrow Organisation