04/06/2026
☀️ হিটস্ট্রোক থেকে সতর্ক থাকুন!
দেশজুড়ে চলমান তাপপ্রবাহ ও অতিরিক্ত আর্দ্রতার কারণে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে অসতর্কতা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
✅ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।
✅ বাইরে গেলে ছাতা, টুপি বা মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহার করুন।
✅ পর্যাপ্ত পানি পান করুন এবং ওরস্যালাইন, ডাবের পানি বা অন্যান্য নিরাপদ তরল গ্রহণ করুন।
✅ হালকা রঙের, ঢিলেঢালা ও সুতি কাপড় পরুন।
✅ শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিন।
✅ দীর্ঘ সময় রোদে কাজ করলে নির্দিষ্ট বিরতিতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন।
⚠️ হিটস্ট্রোকের লক্ষণ:
✓ শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়া
✓ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
✓ তীব্র মাথাব্যথা
✓ বমি বমি ভাব বা বমি
✓ দ্রুত হৃদস্পন্দন
✓ বিভ্রান্তি বা অস্বাভাবিক আচরণ
🚨 কারও হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে ছায়াযুক্ত স্থানে নিয়ে যান, অতিরিক্ত কাপড় ঢিলা করুন, শরীরে ঠান্ডা পানি দিন এবং দ্রুত চিকিৎসা সহায়তা নিন।
নিজে সচেতন হোন, পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করুন।