27/12/2024
বেনজীর আল সাফা (সানভী হাসান) এর স্মরণে
আমাদের আদর্শ স্কুলের প্রাক্তন ছাত্র, স্কাউট এবং এর একনিষ্ঠ সদস্য "বেনজীর আল সাফা (সানভী হাসান)" গত ৭ ডিসেম্বর ব্রেন স্ট্রোকের পর ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৮ ডিসেম্বর আনুমানিক বেলা ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার বাদ আসর, এসোসিয়েশনের সভাপতি জনাব এস.এম. সিফাত উল্লাহ এবং অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে বেনজীরের কবর জিয়ারত করেন। বেনজীরের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। তাঁর হাসি, আন্তরিকতা ও সেবামূলক মানসিকতা আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে রেখেছে।
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বেনজীরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।
আমরা অঙ্গীকার করছি, যতদিন বেঁচে আছি সচেতনতামূলক কার্যক্রম ও স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো অব্যাহত রাখব। বর্তমান প্রজন্মের ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও ব্যবসায়ীদের একত্রিত করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
#সেবার_জন্য_সদা_প্রস্তুত
#বেনজীর_আমাদের_অনুপ্রেরণা