Al-Aakhirah Media

Al-Aakhirah Media At present, the activities of this page are limited.

For any assistance or to get in touch with us, please visit: https://www.facebook.com/nususbd

বর্তমানে পেইজের কার্যক্রম সীমিত। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে: https://www.facebook.com/nususbd নোট : আমাদের সাইটগুলোতে কিছু কিছু পোস্ট, ভিডিয়ো শিক্ষণীয় হবার কারণে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপলোড করা হয়ে থাকে। এব্যাপারে কোন পেইজ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল owner/admin এর আপত্তি থাকলে উক্ত পোষ্টের

স্ক্রিনশট নিয়ে https://m.me/nususfoundation - এ নক দিতে পারেন নির্দ্বিধায়।

আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট: https://t.me/alaakhirah/170

[Any user who posts any comment on this page that is in violation of Section 57 of the ICT ACT, 2006 or any other provisions of laws applicable in respect of electronic communication shall be liable to prosecution in accordance with law and shall be subject to punishment of not less than 7 years imprisonment.]

লেখালেখির ক্ষেত্রে অনেক সময় অসতর্কতাবশত অপ্রত্যাশিত ভুল হয়ে যেতেই পারে, তাই অনুরোধ রইল “Al-Aakhirah Media” থেকে প্রকাশিত কোনো পোস্টে/ভিডিয়োতে কোনো ধরনের ভুল চোখে পড়লে শুধরে দেওয়ার, কোন পরামর্শ থাকলে অবশ্যই দিবেন।

প্রতিটা মানুষের বাক স্বাধীনতা আছে। মোট কথা বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাক স্বাধীনতা চর্চা করতে গিয়ে সীম...
09/04/2026

প্রতিটা মানুষের বাক স্বাধীনতা আছে। মোট কথা বাক স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। কিন্তু বাক স্বাধীনতা চর্চা করতে গিয়ে সীমা লংঘন করা শোভনীয় নয়। বাক স্বাধীনতার নামে কারো সম্মানহানি করা, অশ্লীলতাপূর্ণ শব্দ চয়ন করা, অপবাদ দেওয়া কোনো ভাবেই সভ্য মানুষের কাজ নয়। হোক সেটা বিএনপির কাউকে নিয়ে, কিংবা জামাত-এনসিপি। ইভেন নিষিদ্ধ সংগঠন আওয়ামীলিগেরও না।

বিশেষত বাক স্বাধীনতার নামে ধর্মীয় বিষয় নিয়ে বা ব্যক্তিত্ব নিয়ে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, অবমাননা করা গ্রহণযোগ্য নয়।

প্রথম প্যারার ব্যাপারটা কোনভাবে মেনে নেওয়া হলেও দ্বিতীয় প্যারার ব্যাপারে কম্প্রোমাইজ। ধর্মীয় বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য করে মাইর খাইলে কিংবা জেলে গেলে এটার দায়ভার ব্যক্তির নিজের।

সুতরাং কোথায় থামতে হবে সেটা জানতে হবে।

The Jerusalem

31/03/2025

আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে! ঈদের এই খুশির দিনে সবার হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি আর আনন্দে। আল্লাহ তাআলার রহমত ও বরকত আমাদের সবার জীবনে নেমে আসুক। পরিবার-পরিজন নিয়ে সুন্দর মুহূর্ত কাটুক সবার। ঈদ মোবারক! 🧡

বেশ কয়েক বছর আগের কথা। মহেশখালীতে আওয়ামীলীগের এমপি, স্থানীয় চেয়ারম্যানের সাথে মিলে কন্ট্রাক্টর শাহাদাত হোসেন গরীবের ভূমি...
01/03/2025

বেশ কয়েক বছর আগের কথা।
মহেশখালীতে আওয়ামীলীগের এমপি, স্থানীয় চেয়ারম্যানের সাথে মিলে কন্ট্রাক্টর শাহাদাত হোসেন গরীবের ভূমি অধিগ্রহণের ৫২ কোটি টাকা আত্মসাৎ করে। সেটা নিয়ে আমি আমার পেইজে লিখি৷ পরে প্রথমআলো সেটা নিয়ে রিপোর্ট করলে প্রোফাইলে শেয়ার দিই।

আমাকে বলা হয় পোস্ট ডিলিট করে ক্ষমা চাইতে হবে। আমি বলেছিলাম, কোনো দূর্নীতিবাজের কাছে ক্ষমা আমি চাইবো না। পোস্ট ডিলিট করার তো প্রশ্নই আসে না।

সেই থেকে শুরু। আমার বিরুদ্ধে র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেয়া সহ হেন কোনো কাজ নাই সে করে নাই।
আমাকে মারার জন্য সন্ত্রাসী নিয়ে দাঁড়িয়ে ছিল আমাদের বাড়ীর সামনে।

সেই থেকে নানাভাবে নানা চেষ্টা করেছে। আমাদের বাড়ীর পাশে লাগো জমি কিনে তখনই হুমকি দিয়েছিল, পুরা বাড়ী সে দখল করে নেবে। কারণ সে এমপির পার্টনার। সালমান এফ রহমানের কাছের লোক।

আমাকে স্যরি বলানোর জন্য সবাই মিলে বৈঠক করেছিল বাড়ীতে। যেহেতু তার দুর্দান্ত প্রতাপ। কিন্তু আমি স্যরি বলি নাই। বলেছিলাম, কোনো দূর্নীতিবাজের কাছে তার দূর্নীতির জন্য আমি স্যরি বলবো না।

৫ আগস্টের পর সে পালিয়ে যায়। বেশ কয়েক মাস পলাতক ছিল।
পরে শোনা গেল আওয়ামীলীগ বিরোধী কোনো একটা (অথবা দুইটা) রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ঠিক করে সে ফিরে এসেছে।

এই কয়েক সপ্তাহ আগের ঘটনা।

হঠাত করে ভোরে সশস্ত্র সন্ত্রাসী নিয়ে এসে বাড়ীর সামনের জায়গা দখল করে নিল।
ব্যাপারটাকে এমনভাবে সাজাতে চাইছে, যেন জমি সংক্রান্ত বিরোধ। (যেহেতু সে কুখ্যাত ভূমিদস্যু। হাজার হাজার একর ভূমি সে দখল করেছে)।

প্রথমে ভেবেছিলাম ডাকাতি করতে এসেছে। তাই দা নিয়ে বের হলাম। দেখি পিঁপড়া মত লোক। সবার হাতে দেশীয় অস্ত্র।
এরপর দেখলাম আমাদের ঘিরা বেড়া কেটে, গাছপালা কেটে ফেলে চলে গেল।

এর কয়দিন পর আবার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এসে ভোরে বাড়ীর একপাশে টিনের বেড়া দিয়ে দখল করে নিল। আমরা হতভম্ব!

আমরা নেভীর কাছে গেলাম, নেভী বললো পুলিশের কাছে যেতে। পুলিশ বললো এইটা আমার কাজ না। এগুলা জায়গাজমির বিষয়।
ইউএনওর কাছে দরখাস্ত করলে ইউএনও সাহেব ওসিকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে বলে।
ওসি বলে, এগুলা আমাদের বিষয় না। জমিজমার ব্যাপার।
আমি বললাম, সশস্ত্র সন্ত্রাসী নিয়ে এসে বাড়ী দখল করে নিচ্ছে, এইটা জমির বিষয় হয় কী করে?
পুলিশ বলে- মারামারি না হলে তো আমরা যেতে পারি না।
পরে নামকা ওয়াস্তে এলো। চলে গেলো।

তারপর তার বড় ভাই এসে বললো, বাড়াবাড়ি করলে পুরা বাড়ী দখল করে নেব।

কোর্টে মামলা করায় কোর্ট নিষেধাজ্ঞা দিল। নিষেধাজ্ঞা অমান্য করে সে এবং তার সন্ত্রাসী বাহিনী ব্রিক ওয়াল তুলে ফেললো রাতারাতি।

কোর্ট থেকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে গেল। মায়েদের হুমকি দিল।
বললো, তার লোকেরা এসে বলে গেল, তোদের ছেলে ৩২ ভাঙছে, তার নামে দেশের থানায় থানায় মামলা দেব।
সব আমাদের লোক, কোথাও বিচার পাবি না।

ফ্যামিলীর সবাই ভয় পেয়ে গেল।
হাসনাত আব্দুল্লাহ এসপিকে কল দিয়ে বিষয়টা দেখতে বললো। এবার পুলিশ একটু নড়েচড়ে বসলো।
কিন্তু যে লাউ, সে কদু। পুলিশ বলে, কোর্ট আমাদের নিষেধাজ্ঞা দেয় নাই। আপনাদের দিছে। আমরা কোনো আদেশ পাইনাই।
আমরা কোর্টের স্থিতিশীলতা বজায় রাখার নিষেধাজ্ঞা আদেশ অ্যাটাচ করে ওসি বরাবর অ্যাপ্লিকেশন দিলাম।

কিন্তু এবার সে আমাদের কঠিন থ্রেট দিতে থাকে। বুঝতে পারলো এই জায়গা দখল করে খেতে পারবে না। এবার থ্রেট দেয়া শুরু করলো তার দখল করা জমি আমাদের বিক্রি করতে হবে। তাকে রেজিস্ট্রি দিতে হবে।
আমরা রাজী না হলে সে গানপয়েন্টে জমি লিখে নেয়ার হুমকি দিল।

নাহয় আমাদের পুরা বাড়ী দখল করে নেবে। আমাদেরকে ঘরবাড়ী ছাড়া করবে।
আমার নামে অস্ত্র মামলা দেবে, ইয়াবা মামলা দেবে। ফ্যামিলী মেম্বারদের রাস্তায় ধরে মারবে।
ইনফ্যাক্ট মসজিদে জুমার পরে আব্বু আর মেজ আব্বুর উপর হামলা করতে চাইলো।
মুসল্লীদের কারণে হামলা করতে না পারলেও অশ্লীল ভাষায় গালাগাল করলো।

ফেইসবুকে পোস্ট ডিলিট করার জন্য প্রেশার দিল। অথচ তেমন কিছুই করি নাই।
আব্বু, চাচ্চুদের বয়স হইছে। এমন সন্ত্রাস তারা দেখেও অভ্যস্ত না, এমন কিছুর মুখোমুখিও আগে হয়নি। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়।
কিন্তু আমি বলি যে, প্রশাসন কাজ করবে। সে কিছুই করতে পারবে না।
কিন্তু সত্যি বলতে, প্রশাসনের প্রচণ্ড নিষ্ক্রিয়তা আমাকে রীতিমতো অবাক এবং হতাশ করছে।

সে বললো, তোমরা কোনোদিকেই আমার কাছ থেকে বাঁচতে পারবা না।

সজল ভাই আর সাদিকের পোস্ট দেখে সে বলেছে, এগুলা যেন আমি ডিলিট করাই।
নাহয় আমরা নাকি পার পাবো না।

সে দরকার হলে সব সাংবাদিক কিনে নেবে, সব মিডিয়া কিনে নেবে, সব পুলিশ কিনে নেবে এই হুমকি দিয়ে গেল।

একটু আগে কয়েক ট্রাক ইট এনে আমাদের সীমানার ভেতর ফেলে গেল।

বলেছে, পোস্ট ডিলিট না করলে সে আমাদের ঘর ছাড়া করে পুরা ভিটেবাড়ী দখল করে নেবে।
তার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না।
তার ভাষায় 'কোর্ট-কাচারী সব তার পকেটে।'

একসময় একটি বেসরকারী কলেজের দফতরী থেকে আওয়ামীলীগের আমলে কোটি কোটি টাকা কামানোর সুফল সে পাচ্ছে। স্থানীয় পলিটিশিয়ান যারা থানা কন্ট্রোল করে, এরা সব তার পকেটে। তার হয়ে হুমকি দেয়।

আওয়ামীলীগের জন্য সরাসরি ভোট কেটে নিয়ে, আওয়ামীলীগের এমপির জন্য সমস্ত নির্বাচনী খরচ করেও সে আছে বহাল তবিয়তে।

সে হয়তো আসলেই ঘরবাড়ী ছাড়া করবে, গানপয়েন্টে জমি জমা লিখে নেবে, স্বভাবজাত বৈশিষ্ট্য অনুযায়ী ডকুমেন্টস ফেইক করবে (ইভেন সে কোর্টেও ফেইক ডকুমেন্টস সাবমিট করছে)।

সে হয়তো আমার নামে নানা জায়গায় নানা রকম মামলা দেবে। যা বলেছে, সব হয়তো করবে।
কারণ সে এখনো পর্যন্ত যা করবে বলেছে, সব করে দেখিয়েছে। এটাই টাকার ক্ষমতা।
তার আওয়ামীলীগের আমলে কামানো কালো টাকা ছাড়াও, WPFর প্রজেক্ট থেকে প্রতিদিনই হুহু করে টাকা ঢুকছে।

হাসিনা পালালো, অথচ তার পাণ্ডারা এখনো টাকার পাওয়ারে সব কিছু আগের চেয়েও দুর্দান্ত প্রতাপে চালিয়ে যাচ্ছে।

আমি জানিনা সে টাকা খরচ করে কীভাবে সব কিছু ফ্রেইম করবে। অলরেডি ছোট চাচার উমরাহ আটকে দেয়ার ভয় দেখিয়ে ওনাকে পুরোপুরি কাবু করে ফেলেছে।

প্রশাসনিক সহায়তা পাওয়ার ব্যাপারে সবাই পুরোপুরি হতাশ। এই ভয় নিতে না পেরে হয়তো কেউ কেউ কম্প্রোমাইজ করবে তার সাথে।
কিন্তু আমি এখানে জানিয়ে রাখছি, জীবনের শেষদিন পর্যন্ত তার সাথে কম্প্রোমাইজ করবো না।
তার প্রতিটা কানাকড়ি খরচ করেও যদি সে ফ্রেমিং করে, তার সব পাওয়ার দিয়েও যদি চেষ্টা করে, তাও আমি তাহমিদুল ইসলাম ইনশাআল্লাহ নত হবো না।
ফেইসবুক পোস্ট ডিলিট করা তো দূর কী বাত!

যদিও জানিনা, এই ঘটনা লেখার পর আমার কী হবে!

Tahmidul Islam

01/03/2025

যদিও ইসলামী ফাউন্ডেশন ত্রিশ-চল্লিশ বছরের ভুল সংশোধন করে সাহারি ইফতারের সময় সঠিক সময়ে এনেছে, তবুও দেখবেন কিছু ইমাম মুয়াজ্জিন আগের মতই ত্যাড়ামি করবে। এ বছর থেকে তাদের কাছে ইসলামী ফাউন্ডেশন ও আর দলিল থাকবে না। দলিল হবে "অসুবিধা কী?"

- মুগনিউর রহমান তাবরিজ

28/02/2025

ব্রেকিং নিউজ: এর চাঁদ সৌদি আরবে দেখা গেছে।

ফলে, শনিবার, ১লা মার্চ ২০২৫ থেকে রমজান মাস শুরু হবে।

বাংলাদেশে রমজান ১৪৪৬-এর প্রথম রোজা পালিত হবে রবিবার, ২রা মার্চ ২০২৫, ইনশাআল্লাহ।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯ঃ১৫ মিনিট, ঢাকা।

28/02/2025
15/02/2025

যারা ব্য'ভিচার (যি'না) করে, তারা সাধারণত দুটি অবস্থার মধ্যে থাকে — হয় তাদের দুনিয়াতে অপমান করা হয়, নতুবা তারা কঠিন মৃ*ত্যুবরণ করে।

— ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ)
[সূত্র : আল-জাওয়াব আল-কাফি, পৃ. ২০০]

জুলাই বিপ্লব ছাড়াও দেশের মানুষের ওপর পুলিশবাহিনীর অত্যাচার ও অপরাধ মানুষের মনে পুলিশের প্রতি বিদ্বেষ জন্ম দিছে। পুলিশ মা...
26/01/2025

জুলাই বিপ্লব ছাড়াও দেশের মানুষের ওপর পুলিশবাহিনীর অত্যাচার ও অপরাধ মানুষের মনে পুলিশের প্রতি বিদ্বেষ জন্ম দিছে। পুলিশ মাত্রই আমরা জানি, এমন একটা বাহিনী যারা টাকা খায়, নিরপরাধ মানুষকে ফাসায়া জেলে দেয় অন্যদিকে ক্ষমতাবানদের রক্ষা করে।

মুক্তির মন্দির সোপানতলেকত প্রাণ হলো বলিদানলেখা আছে অশ্রুজলেকত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙাবন্দীশালায় ঐ শিকল ভাঙা~ Samiha Is...
16/07/2024

মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালায় ঐ শিকল ভাঙা

~ Samiha Islam

14/07/2024

সুহৃদ, আপনি চাইলে আমাদের Nusus - The Qur'an & Sunnah পেইজটি লাইক-ফলো করতে পারেন। পেইজ লিংক: https://www.facebook.com/100069896929200

যেকোনো বিষয়ে আপনার সু-চিন্তিত পরামর্শ, মতামত, অভিযোগ ইত্যাদি জানিয়ে দিন- https://m.me/100069896929200

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Al-Aakhirah Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al-Aakhirah Media:

Share