স্বপ্নকুঁড়ি- ShwapnoKuri

স্বপ্নকুঁড়ি- ShwapnoKuri স্বপ্ন থেকে স্বনির্ভরতার পথে। 🌱
Empowering children with disabilities through craft & care.

আজ স্বপ্নকুঁড়ি টিমের পক্ষ থেকে ডা. মোঃ শাহ নেওয়াজ চৌধুরী,সভাপতি, SWID বাংলাদেশ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের স...
10/07/2026

আজ স্বপ্নকুঁড়ি টিমের পক্ষ থেকে ডা. মোঃ শাহ নেওয়াজ চৌধুরী,
সভাপতি, SWID বাংলাদেশ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়।

আলোচনায় SWID বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে স্বপ্নকুঁড়ির পক্ষ থেকে ভোকেশনাল প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। তিনি এ বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোঃ বশির ইমাম মাহিন, সাদমান সাদিত এবং মাশরাফী নুর প্রিয়ন।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য আরও কার্যকর ও টেকসই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

🌱 একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।

#স্বপ্নকুঁড়ি াংলাদেশ #প্রতিবন্ধী_শিশু #ভোকেশনাল_প্রশিক্ষণ #অন্তর্ভুক্তি #নারায়ণগঞ্জ

স্বপ্নকুঁড়ির স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ এবং আবেদন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপ সম্...
27/06/2026

স্বপ্নকুঁড়ির স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ এবং আবেদন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপ সম্পর্কিত তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে হয়েছে। আপনার মেইলটি দ্রুত চেক করবেন।

📢 স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম সমাপ্তস্বপ্নকুঁড়ির স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ এবং আবেদন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ...
22/06/2026

📢 স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রম সমাপ্ত

স্বপ্নকুঁড়ির স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ এবং আবেদন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। বর্তমানে আমাদের টিম সকল আবেদন পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপ সম্পর্কিত তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এই যাত্রায় পাশে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। 🌱

#স্বপ্নকুঁড়ি

🌱 একটি অনুপ্রেরণার স্বীকৃতিস্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা ও টিম সদস্যরা Amra Notun Network Changemakers Certificate অর্জন করে...
20/06/2026

🌱 একটি অনুপ্রেরণার স্বীকৃতি

স্বপ্নকুঁড়ির প্রতিষ্ঠাতা ও টিম সদস্যরা Amra Notun Network Changemakers Certificate অর্জন করেছেন।

এই স্বীকৃতি আমাদের জন্য আনন্দের, তবে এর চেয়েও বড় বিষয় হলো: সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাওয়া।

স্বপ্নকুঁড়ির যাত্রা শুরু হয়েছিল একটি ছোট উদ্যোগ হিসেবে। আজও আমরা শিখছি, কাজ করছি এবং প্রতিবন্ধী শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি।

এই অর্জন আমাদের টিমের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের জন্য উৎসর্গ করছি, যারা শুরু থেকেই আমাদের পাশে থেকেছেন।

🌱 পরিবর্তনের পথে প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ।

#স্বপ্নকুঁড়ি

‼️ DEADLINE EXTENDED ‼️🌱 স্বপ্নকুঁড়িতে স্বেচ্ছাসেবক নিয়োগআপনি কি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং প্রতিবন্ধী শিশুদের নি...
16/06/2026

‼️ DEADLINE EXTENDED ‼️

🌱 স্বপ্নকুঁড়িতে স্বেচ্ছাসেবক নিয়োগ

আপনি কি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করতে আগ্রহী?

তাহলে স্বপ্নকুঁড়ির স্বেচ্ছাসেবক দলে যোগ দিন এবং অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের এই যাত্রার অংশ হয়ে উঠুন।

✨ যা থাকছে:
🏆 প্রশংসাপত্র (Certificate of Appreciation)
🛠️ হাতে-কলমে পণ্য তৈরির অভিজ্ঞতা
🛍️ বিক্রয় কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা
💼 ২ মাস পর পারফরম্যান্সের ভিত্তিতে পারিশ্রমিকভিত্তিক সুযোগের সম্ভাবনা

📌 আপনার করণীয়
🤝 প্রশিক্ষণ সেশনে শিশুদের সহায়তা করা
🛠️ পণ্য তৈরির কার্যক্রমে সহযোগিতা করা
📦 প্যাকেজিং ও প্রস্তুতিমূলক কাজে সহায়তা করা
🛍️ পণ্য বিক্রয় ও প্রদর্শনী কার্যক্রমে অংশগ্রহণ
📢 সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়া
🎯 প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করা
📱 আমাদের পোস্ট শেয়ার করে পেজের কার্যক্রম আরও মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করা

📍 কাজের ধরন: সরাসরি (On-site)
📍 স্থান: নারায়ণগঞ্জ সদর
⏳ ন্যূনতম সময়কাল: ২ মাস

📅 আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
নতুন শেষ তারিখ: ২০ জুন ২০২৬

প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন এবং একটি আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এই উদ্যোগে আপনাকেও স্বাগতম।

🔗 আবেদন করুন:
https://forms.gle/xWTfpcVJPcKaKrmu6

#স্বপ্নকুঁড়ি

🤝 অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের পথে একসাথেস্বপ্নকুঁড়ি এবং SWID বাংলাদেশ, নারায়ণগঞ্জ শাখা (SWID বুদ্ধি প্রতিবন্ধী স্কুল)-এ...
09/06/2026

🤝 অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের পথে একসাথে

স্বপ্নকুঁড়ি এবং SWID বাংলাদেশ, নারায়ণগঞ্জ শাখা (SWID বুদ্ধি প্রতিবন্ধী স্কুল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে উক্ত স্কুলের প্রতিবন্ধী শিশুদের ভোকেশনাল (Vocational) প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, থেরাপি এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করবো।

বিশেষ করে ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের ব্যবহারিক দক্ষতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে আমরা গুরুত্বারোপ করবো।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য আরও বেশি সুযোগ, অংশগ্রহণ এবং বিকাশের ক্ষেত্র তৈরি করা সম্ভব।

🌱 একসাথে এগিয়ে যাই, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় আগামী গড়ে তুলি।

#স্বপ্নকুঁড়ি াংলাদেশ #প্রতিবন্ধী_শিশু #ভোকেশনাল_প্রশিক্ষণ #অন্তর্ভুক্তিমূলক_শিক্ষা #দক্ষতা_উন্নয়ন #নারায়ণগঞ্জ

Thank you to Growverz for sharing and helping our cause of supporting Children with disabilities. Volunteer Recruitment ...
08/06/2026

Thank you to Growverz for sharing and helping our cause of supporting Children with disabilities. Volunteer Recruitment are open apply now. Link is in the description.

স্বপ্নকুঁড়ি- ShwapnoKuri is looking for volunteers.

The organization is looking for passionate individuals to join their social impact journey on-site in Narayanganj Sadar Upazila. Selected volunteers will assist children with disabilities during training sessions, support product-making, packaging, sales, and participate in community awareness programs. Applicants must commit to a minimum period of two months to be eligible for potential paid roles and receiving certificates of appreciation.

Deadline: 15 June 2026.
Check the comment section for application link.

Get opportunities like this straight to your inbox, subscribe to Growverz newsletter and stay updated with the latest career opportunities.


🌱 VOLUNTEER RECRUITMENT | SHWAPNOKURIAre you passionate about creating social impact and supporting children with disabi...
06/06/2026

🌱 VOLUNTEER RECRUITMENT | SHWAPNOKURI

Are you passionate about creating social impact and supporting children with disabilities?

Join ShwapnoKuri as a volunteer and become part of a journey that promotes inclusion, skill development, and empowerment.

✨ Benefits
🏆 Certificate of Appreciation
🛠️ Hands-on Product Making Experience
🛍️ Sales Experience
💼 Potential Paid Opportunity After 2 Months

📌 What You'll Do
🤝 Assist Children in Training Sessions
🛠️ Support Product Making Activities
📦 Help with Packaging & Preparation
🛍️ Assist in Product Sales & Exhibitions
📢 Participate in Awareness Programs
🎯 Support Overall Project Operations
📱️Share our posts to increase page reach

Work Type:
📍 Physical / On-site
📍 Narayanganj Sadar Upazila
⏳ Minimum Commitment: 2 Months

📅 Application Deadline: 15 June 2026

Join us in empowering children with disabilities and creating a more inclusive society.

🔗 Apply Now: https://forms.gle/xWTfpcVJPcKaKrmu6
---------------------------------------------------------------------------------------
Md. Basir Imam Mahin
Co-founder and Convener
Contact: 01844-689004 (For any queries)

🌿 বিশ্ব পরিবেশ দিবস 🌿একটি সুন্দর পৃথিবী গড়তে শুধু পরিবেশ রক্ষা করাই যথেষ্ট নয়, প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজও।পর...
05/06/2026

🌿 বিশ্ব পরিবেশ দিবস 🌿

একটি সুন্দর পৃথিবী গড়তে শুধু পরিবেশ রক্ষা করাই যথেষ্ট নয়, প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজও।

পরিষ্কার পরিবেশ, সবুজ প্রকৃতি এবং সবার জন্য সমান সুযোগ- এই তিনটি একসাথে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ করে। প্রতিবন্ধী শিশুদের জন্যও এমন একটি পৃথিবী গড়ে তোলা আমাদের দায়িত্ব, যেখানে তারা নিরাপদে বেড়ে উঠতে পারে, শিখতে পারে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারে।

আসুন, পরিবেশের যত্ন নিই, বৈচিত্র্যকে সম্মান করি এবং আগামী প্রজন্মের জন্য একটি আরও সুন্দর পৃথিবী রেখে যাই। 🌱

#বিশ্ব_পরিবেশ_দিবস #স্বপ্নকুঁড়ি

আজ নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্...
04/06/2026

আজ নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বপ্নকুঁড়ি অংশগ্রহণ করেছে একটি স্টল নিয়ে।

আমাদের স্টলে প্রদর্শিত হচ্ছে প্রতিবন্ধী শিশুদের হাতে তৈরি জিপসাম পণ্যের বিভিন্ন কাজ। এই উদ্যোগের মাধ্যমে তাদের সৃজনশীলতা, দক্ষতা এবং সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনাদের উপস্থিতি, উৎসাহ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

📍স্থান: নারায়ণগঞ্জ জেলা পরিষদ
📆 তারিখ: ৪-১০ জুন, বিকাল: ৪:০০ ঘটিকা

#স্বপ্নকুঁড়ি

Address

Narayanganj Sadar Upozilla
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নকুঁড়ি- ShwapnoKuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share