01/07/2026
প্রিয় এইচএসসি–২০২৬ পরীক্ষার্থীরা,
আগামীকাল থেকে তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
Organization of Peace Associators - OPA –এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধরে এবং মনোযোগের সঙ্গে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করো। নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখো—তোমাদের পরিশ্রম অবশ্যই সফলতার পথ দেখাবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তোমাদের সকলের পরীক্ষা সহজ করে দিন, সুস্বাস্থ্য দান করুন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের তাওফিক দান করুন। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সকল স্বপ্ন পূরণের জন্য রইল আন্তরিক শুভকামনা।
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🌸
শুভেচ্ছান্তে,
Organization of Peace Associators - OPA