Bangladesh Writers Club Narayanganj -BWCN

Bangladesh Writers Club Narayanganj -BWCN বাংলাদেশ রাইটার্স ক্লাব (BWC)এর সহযোগী সংগঠন।

18/03/2026
আগামীকাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬...
25/02/2026

আগামীকাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬...

শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনপ্রেস বিজ্ঞপ্তিবাংলা একাডেমি সাহি...
23/02/2026

শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ জন্য মনোনীত জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে জানাই বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ(বিডাব্লিউসিএন) -এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
গতকাল সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ , অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কাজী আনিসুল হক স্বাক্ষরিত এক বার্তায় জানান, নারায়ণগঞ্জ জেলার ভূমিপুত্র, প্রখ্যাত কবি ও সাহিত্যিক হাসান হাফিজ শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করায় আমরা গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি।
তিনি বলেন, এই অর্জন কেবল একজন সাহিত্যিকের ব্যক্তিগত সম্মান নয়; এটি নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গনের সম্মান। শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ও মূল্যবোধনির্ভর সাহিত্য রচনার মাধ্যমে হাসান হাফিজ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলা একাডেমির এই স্বীকৃতি তারই যথাযথ মূল্যায়ন। বার্তায় তিনি বাংলা একাডেমির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাসান হাফিজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাহিত্যসাফল্য কামনা করেন। এছাড়াও পুরস্কারের জন্য মনোনীত কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিসসহ সকলকে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।

অমর একুশে বইমেলায় দেখা হবে লিটলম্যাগ চত্বরে...
19/02/2026

অমর একুশে বইমেলায় দেখা হবে লিটলম্যাগ চত্বরে...

With Alordhara24 News – I just got recognized as one of their top fans! 🎉
18/02/2026

With Alordhara24 News – I just got recognized as one of their top fans! 🎉

With কাজী আনিসুল হক-Kaje Anisul Haque – I just got recognized as one of their top fans! 🎉
18/02/2026

With কাজী আনিসুল হক-Kaje Anisul Haque – I just got recognized as one of their top fans! 🎉

13/01/2026

নারায়ণগঞ্জে দিনব্যাপী 'বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬' অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা: "শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী 'বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬' অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর সিদ্ধান্ত অনুসারে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন আয়োজিত হয়।

সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত কবি-সাহিত্যিক জড়ো হতে শুরু করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় কবিতার শান্তিযাত্রা। ১০টার মধ্যে জেলা পরিষদ প্রাঙ্গণ পরিণত হয় কবি-লেখকদের মিলনমেলায়। সাড়ে ১০টায় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কবি ও গবেষক আমিনুল ইসলাম।

উদ্বোধনী পর্বে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর সমন্বয়ক কবি শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন গল্পকার শাওন আসগর, ছড়াকার ইউসুফ আলী এটম, কবি বাবুল আনোয়ার ও কবি মাহবুবা ফারুক। কবি মাকসুদা ইয়াসমিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শেলী সেলিনা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেগম খালেদা জিয়া, শহীদ হাদিসহ সকল মৃত লেখক ও শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বেলা সোয়া ১১টায় সেমিনার পর্বে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর আহ্বায়ক কবি ও কথাশিল্পী ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কবি আসাদুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি করীম রেজা। আলোচনা করেন কবি ও নাট্যকার জালাল উদ্দিন নলুয়া, প্রাবন্ধিক আসফাকুজ্জামান ও কবি এবিএম সোহেল রশিদ। কবি মাসুদ রানা সবুজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কবি মোহাম্মদ আল মনির।

দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আমিনুল ইসলাম, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হকসহ অন্যান্য কবি-সাহিত্যিকবৃন্দ।
দুপুর আড়াইটায় কবিতা পাঠের প্রথম পর্বে কবি সালমা ডলির সভাপতিত্বে মুখ্য কবি ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী। রাজলক্ষ্মীর সঞ্চালনায় কবিতা আলোচনা করেন কবি রইস মুকুল।

বিকেল সাড়ে ৪টায় কবিকণ্ঠে কবিতা পাঠের দ্বিতীয় পর্বে কবি আল আশরাফ বিন্ধুর সভাপতিত্বে মুখ্য কবি ছিলেন ছড়াকার রহীম শাহ। অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও পরিবেশবাদী নেতা মো. ফজলুল হক ভূইয়া। কবি সোনিয়া দেওয়ান প্রীতির সঞ্চালনায় আলোচনা করেন কবি রণজিৎ মোদক ও কবি এস এ শামীম।

সন্ধ্যা ৬টায় সমাপনী পর্বে কবি কাজী আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি মুজিবুল হক কবীর, প্রাবন্ধিক রাশেদ আহাম্মেদ ও ছড়াকার এম আর মঞ্জু। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক। নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা আলোচনা করেন। কবি মিথুন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন 'কবিতার কম্পাস', আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ স্মারক এবং ছড়াকার রহিম শাহ সম্পাদিত 'কবিতাবাংলা' ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কবি কাজী আনিসুল হকের মা মেছাঃ শাহিনুর হককে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন বাপ্পি সাহা, সাজ্জাদ আহমেদ খোকন, জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার পারভিন, নুর ইসলাম বাদল, সাথী সরদার, এস এ বিপ্লবসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক কবি-সাহিত্যিক। আবৃত্তি পরিবেশন করেন মাহমুদুল হাসান, জয় ও মিথুন খান।
কবিতার শান্তিযাত্রা, কবিতা পাঠ, গান, আবৃত্তি, পাঠ উন্মোচনসহ নানা আয়োজনে সম্মেলনটি সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

12/01/2026

জাহাঙ্গীর হোসেন : দেশের বিভিন্ন জেলার শত শত কবির উপস্থিতিতে ‘শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগা....

12/01/2026

নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিনব্যাপী ‘বাংলাদেশ লেখক সম্মে....

Address

Dhaka
Narayanganj
1400

Telephone

+8801619808309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Writers Club Narayanganj -BWCN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share