09/07/2025
শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের ৫ম তম তিরোভাব তিথি মহোৎসব ২০২৫ ইং
শ্রীশ্রী গুরু- গৌরাঙ্গৌ জয়তঃ
হরেকৃষ্ণ,
আগামীকাল
১০জুলাই,২০২৫ খ্রিস্টাব্দ।
২৯বামন , ৫৩৯গৌরাব্দ।
২৫আষাঢ়,১৪৩২বঙ্গাব্দ।
তিথি- পূর্ণিমা
বৃহস্পতিবার
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন প্রতিষ্ঠাতা- আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্য ও আমাদের প্রিয় পরমারাধ্য গুরুদেব প্রভুপাদগতপ্রাণ নিত্যলীলাপ্রবিষ্ট ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য্যবর অষ্টোত্তরশতশ্রী শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজের মহিমান্বিত পঞ্চম বর্ষতম তিরোভাব তিথি বিরহ মহা-মহোৎসব। আগামীকাল ১০ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের তিরোভাব তিথি।
দুপুর ১২ টা পর্যন্ত উপবাস পালন করতে পারেন।
শ্রীল প্রভুপাদের শিষ্য, ইসকনের অন্যতম জিবিসি,সন্ন্যাসী ও দীক্ষাগুরু শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ ১৯৪৫ সালের ১৭ সেপ্টেম্বর কলকাতায় আবির্ভূত হন। তিনি ১৯৭৭ সালে ইসকনে যোগদান করেন। তিনি নিষ্ঠা ও ভক্তিসহকারে শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলি বাংলায় অনুবাদ করেন, যা বাংলাভাষী ভক্তদের জন্য অমূল্য উপহার। এছাড়াও তিনি তাঁর সুমধুর কণ্ঠে অনেক ভজন আমাদের উপহার দিয়েছেন। তিনি আচরণ করে শিখিয়েছেন কিভাবে প্রভুপাদগত প্রাণ হতে হয়। মহারাজ ২০২০ সালে আমেরিকার অপ্রকট হন।