DND Lake Society

DND Lake Society DND লেকের সবুজায়ন,সৌন্দর্য্য সংরক্ষণ,ন?

01/10/2022

আসসালামু আলাইকুম,
গত ৩০.০৯.২২ ইং তারিখে সোসাইটির ২ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত সদস্যরা নতুন আগ্রহী সদস্যদের অন্তর্ভুক্তকরণ, মাসিক সভা আয়োজন,গঠনতন্ত্র প্রনয়ণ, নিয়মিত প্রজেক্ট গ্রহণ ও সম্মেলনের মাধ্যমে সংগঠনটির চূড়ান্ত কমিটি গঠনের জন্য মতামত প্রদান করেন।একই সাথে বিগত সভায় যারা উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন তাদের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠনে একমত হন। সমাজের সচেতন নাগরিকদের নিয়ে দায়িত্বশীল নেতৃত্ব ও সক্রিয় কর্মীদের সম্পৃক্ত করার আহবান জানান।সোসাইটির সদস্যদের মাসিক/ ত্রৈমাসিক সভা লেকের আশেপাশে আয়োজনে তাগিদ দেন। সবুজ নগরায়নের জন্য সকলে একতাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে আগামী মাসে (লেকের ঘাটে) পরবর্তী সভার দিনক্ষণ নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আসসালামু আলাইকুম, সোসাইটির সম্মানিত সদস্য/ সুধী সবুজ নগরায়নের জন্য সকলে আমরা  একতাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ডিএন্ডড...
28/09/2022

আসসালামু আলাইকুম,

সোসাইটির সম্মানিত সদস্য/ সুধী
সবুজ নগরায়নের জন্য সকলে আমরা একতাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ডিএন্ডডি লেক সোসাইটির পরবর্তী সভা আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় মাগরিব নামাজের পর এমডব্লিউ স্কুলের সামনে (লেকের ঘাটে) অনুষ্ঠিত হবে। আপনি স্ববান্ধব আমন্ত্রিত।

20/09/2022

আসসালামু আলাইকুম,
গত ১০.০৯.২২ ইং তারিখে সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত সদস্যরা সুনির্দিষ্ট গঠনতন্ত্র প্রনয়নে জোর দেন। সমাজের সচেতন নাগরিকদের নিয়ে দায়িত্বশীল নেতৃত্ব ও সক্রিয় কর্মীদের সম্পৃক্ত করার আহবান জানান।সোসাইটির সদস্যদের মাসিক/ ত্রৈমাসিক সভা লেকের আশেপাশে আয়োজনে তাগিদ দেন। এবং "ছাদ- বাগান " প্রজেক্ট সফল করার জন্য সক্রিয় ভূমিকা রাখতে অঙ্গীকার করেন। এই প্রজেক্টে সেরা ছাদ-বাগানের মালীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। সবুজ নগরায়নের জন্য সকলে একতাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে আগামী ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুলের সামনে (লেকের ঘাটে) পরবর্তী সভার দিনক্ষণ নির্ধারণ করে প্রথম সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

"ডিএন্ডডি লেক সোসাইটি" র আজকের সভার কিছু স্থিরচিত্র ❤️
10/09/2022

"ডিএন্ডডি লেক সোসাইটি" র আজকের সভার কিছু স্থিরচিত্র ❤️

09/09/2022

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম,
আগামীকাল রোজ শনিবার সকাল ৮.৩০ মিনিটে "লাভ বার্ড চাইনিজ রেস্টুরেন্টে" প্রকৃতি প্রেমী সচেতন নাগরিকদের নিয়ে ডিএন্ডডি লেক সোসাইটির প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আপনাকে উক্ত সভায় নিমন্ত্রণ। উক্ত মত বিনিময় সভায় আপনার উপস্তিতি ও সুচিন্তিত মতামত সোসাইটির কাম্য।

ভেন্যুঃ
" লাভ বার্ড চাইনিজ রেস্টুরেন্ট"
দশ তলা, কদমতলী পুল সংলগ্ন, আদমজী।

রোজঃ শনিবার,সকালঃ ৮.৩০

ধন্যবাদান্তেঃ
.... এড. মোঃ রাশেদুল হক

06/09/2022

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম,
আগামী ১০ তারিখ রোজ শনিবার সকাল ৮.৩০ মিনিটে "লাভ বার্ড চাইনিজ রেস্টুরেন্টে" প্রকৃতি প্রেমী সচেতন নাগরিকদের নিয়ে ডিএন্ডডি লেক সোসাইটির প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। আপনাকে উক্ত সভায় নিমন্ত্রণ। উক্ত মত বিনিময় সভায় আপনার উপস্তিতি ও সুচিন্তিত মতামত সোসাইটির কাম্য।

ভেন্যুঃ
" লাভ বার্ড চাইনিজ রেস্টুরেন্ট"
দশ তলা, কদমতলী পুল সংলগ্ন, আদমজী।

তারিখঃ ১০ই সেপ্টেম্বর,সকালঃ ৮.৩০

ধন্যবাদান্তেঃ
.... এড. মোঃ রাশেদুল হক

04/09/2022
জীব বৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য গাছের ভূমিকা অতুলনীয়। কিন্তু শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে দিন দি...
03/09/2022

জীব বৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য গাছের ভূমিকা অতুলনীয়। কিন্তু শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে দিন দিন বনভূমি উজাড় হচ্ছে। আমাদের সিদ্ধিরগঞ্জে কলকারখানা আর সুউচ্চ দালানকোঠার কারণে গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় জায়গার অভাব দেখা দিয়েছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরায়নে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে "প্রজেক্ট গ্রীন রুফ" আমাদের প্রথম পদক্ষেপ। এ প্রজেক্টে আমাদের সোসাইটির পক্ষ থেকে গাছের চারা,টব ও গাছ লাগানোর জন্য অকেজো বোতল ব্যবহার করা হবে যার ফলে প্লাস্টিকের পুনর্ব্যবহার নিশ্চিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

আগামী ৯ই সেপ্টেম্বর থেকে ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আদমজী নগর এলাকার বহুতল ভবনের ছাদে ১ম বারের মত উক্ত প্রজেক্টটি বাস্তবায়ন করা হবে। ঔষধি, ফলজ, শোভাবর্ধক গাছ ছাদে রোপন করার কারণ এবং সুবিধা সম্পর্কে অবহিত করার মাধ্যমে ডিএন্ডডি লেক সোসাইটির ভলান্টিয়াররা নগরের বাসিন্দাদের বাড়ির ছাদে ছাদে গাছ রোপনে উদ্বুদ্ধ করবেন।

ডিএন্ডডি লেক সোসাইটি দৃঢ়ভাবে বিশ্বাস করে এমন উদ্যোগকে বাস্তবায়ন হতে দেখলে নাগরিকরা সবুজ নগরায়নে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি বাড়ির ছাদ এক একটি বাগান হিসেবে গড়ে তুলবে।

03/09/2022

ডিএন্ডডি লেক,সিদ্ধিরগঞ্জ ও সংলগ্ন এলাকার সবুজায়ন, সৌন্দর্য্যবর্ধন, নাগরিকদের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ একটি অরাজনৈতিক সংগঠন।

Address

Adamjee, Siddhirgonj
Narayanganj
1431

Website

Alerts

Be the first to know and let us send you an email when DND Lake Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share