পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন

Call Contact the organization

পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন, Youth Organization, poishanta, Atrai, Naogaon.

সংগঠনের কার্য শিরোনামঃ-
1. বহুমুখী শিক্ষা ও আত্মকর্মসংস্থান।
2. ক্রিড়া ও সাংস্কৃতি।
3. মাদক ও কিশোর অপরাধ।
4. স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা ।
5. ধর্ম ও নৈতিক মূল্যবোধ।
6. পরিবেশ ও জলবায়ু ।
7. কৃষক ও কৃষি ।

আলহামদুলিল্লাহ! ৭ বছর পূর্ণ হলো আমাদের পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের।২০১৯ সালে যে স্বপ্ন, ভালোবাসা ও মানবিকতার প্রত্যয়...
05/09/2026

আলহামদুলিল্লাহ! ৭ বছর পূর্ণ হলো আমাদের পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের।
২০১৯ সালে যে স্বপ্ন, ভালোবাসা ও মানবিকতার প্রত্যয় নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিল, আজ তা পেরিয়ে গেল ৭টি গৌরবময় বছর। এই দীর্ঘ পথচলায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, দরিদ্রদের সহযোগিতা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমসহ গ্রামের কল্যাণে আমরা কাজ করে চলেছি।
এই পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং সংগঠনের প্রতি ভালোবাসা রেখেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
আমাদের এই পথচলা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি পুরো পৈসাঁওতা গ্রামের মানুষের।
আগামী দিনগুলোতেও সকল রাজনৈতিক ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্য, মানবতা ও গ্রামের উন্নয়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করতে চাই।
মানুষের পাশে, গ্রামের উন্নয়নে—আমরা একসাথে।
পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️🎊
#পৈসাঁওতা_গ্রাম_উন্নয়ন_সংগঠন
্রতিষ্ঠাবার্ষিকী
#ঐক্য_মানবতা_উন্নয়ন

আমরা শোকাহত 🖤“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁ জেল...
09/08/2026

আমরা শোকাহত 🖤
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসী বাংলাদেশিসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
মহান আল্লাহ সকল মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁদের পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন। 🤲
পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন

পৈসাঁওতা গ্রাম: সম্ভাবনা, ঐতিহ্য ও উন্নয়নের এক অনন্য প্রতিচ্ছবি ।এই ইনফোগ্রাফিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের প্রিয়...
04/08/2026

পৈসাঁওতা গ্রাম: সম্ভাবনা, ঐতিহ্য ও উন্নয়নের এক অনন্য প্রতিচ্ছবি ।
এই ইনফোগ্রাফিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমাদের প্রিয় পৈসাঁওতা গ্রামের অবস্থান, অর্থনীতি, সামাজিক বৈশিষ্ট্য এবং পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা।
আমাদের স্বপ্ন—একটি শিক্ষিত, মানবিক, পরিচ্ছন্ন ও আদর্শ গ্রাম গড়ে তোলা, যেখানে থাকবে ঐক্য, সহযোগিতা এবং সবার অংশগ্রহণ।
এসো, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক পৈসাঁওতা গ্রাম।
#পৈসাঁওতা_গ্রাম #পৈসাঁওতা_গ্রাম_উন্নয়ন_সংগঠন #গ্রাম_উন্নয়ন #মানবসেবা #রক্তদান #শিক্ষা #ঐক্য #বাংলাদেশ

👌❤️সুখবর ---সুখবর--- সুখবর ❤️👌আগামীকাল থেকে আবাদপুকুর হয়ে রানীনগর, সাহাগোলা, আত্রাই, নাটোর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হ...
18/07/2026

👌❤️সুখবর ---সুখবর--- সুখবর ❤️👌
আগামীকাল থেকে আবাদপুকুর হয়ে রানীনগর, সাহাগোলা, আত্রাই, নাটোর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে রাজকীয় পরিবহন।
কাউন্টার নাম্বার :
আবাদপুকুর : 01718261651
রানীনগর :
সাহাগোলা : 01778003464
আত্রাই : 01757266766
গাড়ি ছাড়ার সময় :
আবাদপুকুর প্রতিদিন সকাল ৭:০০ মিনিট
আত্রাই থেকে প্রতিদিন সকাল ৭:৪৫ মিনিট
( রাইট টাইমে গাড়ি ছাড়বে )
বিশেষ দ্রষ্টব্য : রাজশাহী ভদ্রার মোড় থেকে ছেড়ে আসবে দুপুর ২:১০ মিনিটে আবাদপুকুরের উদ্দেশ্যে।
গাড়ির মোবাইল নাম্বার : 01350693542

09/07/2026

🌧️ এক রাতের বৃষ্টিতে বদলে গেল পৈসাঁওতা গ্রামের চিত্র.............🪷🌱☘️🪷☔☔💧🌌🌠🌨️🌧️🌦️
এক রাতের টানা বৃষ্টিতে পৈসাঁওতা গ্রামের চারপাশের সকল জমি পানির নিচে তলিয়ে গেছে। অনেক রাস্তাঘাট ও পুকুর ডুবে মৎস্য চাষীদের মাছ বন্যার পানির সাথে বিলে ছড়িয়ে পড়েছে এতে মৎস্য চাষীদের অনেক ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি কষ্টে আছেন যেসব পরিবার গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। মাঠে ঘাস নেই, গবাদিপশুর জন্য খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
এই গ্রামের প্রায় ২০০ এর অধিক পরিবার গরু পালনের সাথে সম্পৃক্ত।
তাদের এই দুর্দিনে তারা যেন সংকট মোকাবেলা করতে পারে এই দোয়া করি।
অন্যদিকে, এই বন্যার পানি মাছ ধরার সঙ্গে জড়িত মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ এখন বিল, খাল ও প্লাবিত জমিতে ছড়িয়ে পড়বে। অনেক জেলে পরিবার হয়তো কিছুটা স্বস্তির মুখ দেখবেন।
প্রকৃতি কখনো পরীক্ষা নেয়, আবার কখনো নতুন সম্ভাবনাও এনে দেয়।
মানুষ মানুষের জন্য। পৈসাঁওতা গ্রামের এই সময়ে আসুন আমরা একে অপরের শক্তি হয়ে দাঁড়াই।
💚
পরিশেষে পৈসাঁওতা গ্রামের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।
— পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন

02/07/2026

পৈসাঁওতা গ্রাম এর আঃ রশিদ মন্ডল মেম্বার এর বড় একটি পালা এবং মোঃ মহব্বত শাহ এর ছোট দুটি পালা আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের ধানের খড়ের পালা মানুষ(দুঃখিত অমানুষ) শত্রুতা করে আগুন দিয়েছে।

01/07/2026

সকল এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ।

পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও অফুরন্ত শুভকামনা।

আল্লাহ তাআলা তোমাদের পরিশ্রম কবুল করুন, মনোবল দৃঢ় রাখুন এবং প্রত্যাশিত সাফল্য অর্জনের তাওফিক দান করুন। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ সফলতা তোমাদের সঙ্গী হবে।

সকল পরীক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।


পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ছোট ভাই পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন এর সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য ডা. আব্দুল্লাহ আল মামু...
07/06/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের প্রিয় ছোট ভাই পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন এর সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য
ডা. আব্দুল্লাহ আল মামুন
( Abdullah Al Mamun Prince )
FCPS Part-I (Surgery) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
এই অর্জন শুধু তোমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি তোমার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং যারা তোমার পথচলার সাক্ষী, সবার জন্যই গর্বের বিষয়। বর্তমান সময়ে প্রতিযোগিতাপূর্ণ চিকিৎসা শিক্ষার এই দীর্ঘ ও কঠিন যাত্রায় এমন একটি মাইলফলক সত্যিই প্রশংসার দাবিদার।
কিছু কিছু সাফল্য শুধু একটি পরীক্ষায় পাস করার গল্প নয়, বরং বছরের পর বছর ধরে লালিত স্বপ্ন, নির্ঘুম রাত, ত্যাগ, ধৈর্য ও অদম্য পরিশ্রমের এক অনন্য স্বীকৃতি।
প্রিয় ভাই,
সাফল্য যেন তোমাকে আরও বিনয়ী, আরও মানবিক এবং আরও দায়িত্বশীল করে তোলে। একজন দক্ষ সার্জন হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও যেন তুমি সবার হৃদয়ে স্থান করে নিতে পারো—এই দোয়াই করি।
তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া রইল।
আল্লাহ তাআলা তোমার জ্ঞান, কর্ম ও জীবনে বরকত দান করুন এবং ভবিষ্যতের প্রতিটি ধাপে আরও বড় সাফল্য নসিব করুন।
Dreams don't work unless you do.
আজকের এই অর্জন প্রমাণ করে—পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।
🌿❤️ গর্বিত তোমাকে নিয়ে, ছোট ভাই। সামনে এগিয়ে যাও, সাফল্যের আরও অনেক দুয়ার তোমার জন্য অপেক্ষা করছে। 🤲
পরিশেষে আশাকরি "পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন"
পৈসাঁওতা গ্রামের সকল মানুষ তোমার মাধ্যমে উপকৃত হবে।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে গ্রামের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্...
27/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে গ্রামের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলুন।

🕌 ঈদুল আজহার জামাত
📍 স্থান: পৈসাঁওতা জামে মসজিদ
🕢 সময়: সকাল ৭:৩০ মিনিট

সকলকে যথাসময়ে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঈদ হোক আনন্দের, ঈদ হোক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির।

ঈদ মোবারক! 🌙🤍
পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন

সংগঠণের সদস্য Mohammad Sento Islam এবং Badhon Ahammed কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজে চা...
05/05/2026

সংগঠণের সদস্য Mohammad Sento Islam এবং Badhon Ahammed কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজে চান্স পাওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সফলতায় আমরা গর্বিত। 🎉🎉🎉

Address

Poishanta, Atrai
Naogaon

Telephone

+8801759326115

Website

Alerts

Be the first to know and let us send you an email when পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পৈসাঁওতা গ্রাম উন্নয়ন সংগঠন:

Shortcuts

Share