05/10/2026
📢 নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নার্প)-এর আনুষ্ঠানিক বিবৃতি
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে
আজ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬।
📍 স্থানঃ নুনখাওয়া খেয়া ঘাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
এই ঐতিহ্যবাহী আয়োজনকে সফল, সুন্দর ও উৎসবমুখর করতে নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নার্প) আয়োজক কমিটির সঙ্গে থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছে।
একইসঙ্গে নার্প মনে করে, একটি প্রতিযোগিতার সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা নির্ভর করে স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায়সংগত সিদ্ধান্ত এবং সুষ্ঠু পরিবেশের ওপর। তাই খেলায় কোনো ধরনের কারচুপি, পক্ষপাতিত্ব, অন্যায়, অনিয়ম বা অসদুপায় পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নার্প) দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে সোচ্চার থাকবে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
খেলা হবে প্রতিযোগিতার, জয় হবে যোগ্যতার; কোনো অন্যায় বা অনিয়মের নয়।
এছাড়াও নৌকা বাইচ উপভোগ করতে আগত স্থানীয় ও বহিরাগত সকল দর্শনার্থীর প্রতি নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নার্প)-এর আন্তরিক আহ্বান—
👉 শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখুন।
👉 প্রতিযোগী ও আয়োজকদের প্রতি সম্মান প্রদর্শন করুন।
👉 কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়াবেন না।
👉 আনন্দ ও উৎসবের পরিবেশ বজায় রেখে প্রাণভরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করুন।
এই আয়োজন হোক আমাদের ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলা।
সকলের সম্মিলিত সহযোগিতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হোক—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ (নার্প)
ঐক্য • মানবতা • উন্নয়ন