OxyHelpers Foundation

OxyHelpers Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OxyHelpers Foundation, Nonprofit Organization, Rahman Nagar, Nagar.

অসহায়দের আশ্রয়, জরুরি রক্তদান ও পরিবেশ রক্ষায় নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আমাদের মূল কার্যক্রম:
🩸 জরুরি রক্তদান ব্যবস্থাপনা (Blood Bank Wing)
🌱 পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ (Green Horizon)
🍱 সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা
📢 সামাজিক সচেতনতা বৃদ্ধি

আলহামদুলিল্লাহ! সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অক্সিহেল্পার্...
20/08/2026

আলহামদুলিল্লাহ! সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অক্সিহেল্পার্স ফাউন্ডেশন-এর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা উইং 'অভয়'-এর উদ্যোগে এবং বাঁধন (সরকারি শাহ্ সুলতান কলেজ ইউনিট, বগুড়া জোন)
ও রহমান নগর স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত "বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্প" অত্যন্ত আনন্দঘন ও সফল পরিবেশে সম্পন্ন হয়েছে।

OxyVentures
Delta Event Management
Agami Skills Development Institute
Development Organisations for Rural Peoples (DORP)
Dhrubotara Extra Care Home
Anuragini অনুরাগিনী

আলহাজ্ব মছলেম উদ্দিন
ফজলুর রহমান স্যার (MS Coaching Home)
Sultan Mahmud Uncle ( Suborno Pharmacy)

Tahmina Akther (OHF)
S. M. Mahim (OHF)
Serajum Jannat (OHY)
Sheik Mahin (OHF)
Tasnim Aktar (OHF)
Arifa Akter (OHF)
Shafiul Islam Sehab (OHF)
Nusrat Jahan (OHF)

Tarun Kumar Roy (Badhan)
Md Najmul Haque (Badhan)
বিপ্লব দেবনাথ (Badhan)
AKIL Vaiya (Badhan)
Rakib Vaiya (Badhan)

GM Rahat Vaiya (RNSS)

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️

আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা উইং ABHOY  আয়োজিত ‘Basic Blood Grouping and Screening Workshop 2026’-এ রহমান নগর সেচ্ছাস...
15/08/2026

আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা উইং ABHOY আয়োজিত
‘Basic Blood Grouping and Screening Workshop 2026’-এ রহমান নগর সেচ্ছাসেবী সংস্থার একঝাঁক উদ্যমী ভলান্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো কর্মশালাকে প্রাণবন্ত করে তুলেছে।

এলাকার মানুষের প্রয়োজনে এবং যেকোনো জরুরি স্বাস্থ্য সহায়তায় তরুণদের এমন সম্মিলিত পদচারণা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখবে।

আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রহমান নগর সেচ্ছাসেবী সংস্থার সকল বন্ধুদের প্রতি! ❤️

মানবিক সেবায় তরুণদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার সফল এক অর্জন! 🩺🎓অক্সিহেল্পার্স ফাউন্ডেশনের স্বাস্থ্য ও চিকিৎসা উইং ABH...
15/08/2026

মানবিক সেবায় তরুণদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তোলার সফল এক অর্জন! 🩺🎓

অক্সিহেল্পার্স ফাউন্ডেশনের স্বাস্থ্য ও চিকিৎসা উইং ABHOY -এর উদ্যোগে এবং বাঁধন (সরকারি শাহ সুলতান কলেজ ইউনিট)-এর টেকনিক্যাল সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো
‘Basic Blood Grouping and Screening Workshop 2026’।

অংশগ্রহণকারী সকল ভলান্টিয়ারদের আন্তরিক অভিনন্দন। ফিল্ড লেভেলে রক্ত পরীক্ষা ও স্ক্রিনিংয়ের এই অভিজ্ঞতা ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে।

এগিয়ে যাক মানবকল্যাণে আমাদেরুণ্য! ❤️

🩸 যুগোপযোগী দক্ষতায় তরুণদের এগিয়ে নেওয়ার প্রয়াস! OxyHelpers Foundation মূল লক্ষ্য সামাজিক কল্যাণ ও মানবিক সেবায় তরুণদের ...
13/08/2026

🩸 যুগোপযোগী দক্ষতায় তরুণদের এগিয়ে নেওয়ার প্রয়াস!

OxyHelpers Foundation মূল লক্ষ্য সামাজিক কল্যাণ ও মানবিক সেবায় তরুণদের প্রস্তুত করা। তারই ধারাবাহিকতায় আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা উইং ABHOY আয়োজন করতে যাচ্ছে ১ দিনের বিশেষ প্রাকটিক্যাল ট্রেইনিং:

"বেসিক ব্লাড গ্রুপিং ও স্ক্রিনিং ওয়ার্কশপ ২০২৬"।

আমাদের সকল সদস্য, ভলান্টিয়ার এবং বগুড়ার যেকোনো উৎসাহী তরুণ-তরুণীদের জন্য এটি হাতে-কলমে রক্ত পরীক্ষা ও হেলথ ক্যাম্প পরিচালনার কৌশল শেখার দারুণ সুযোগ।

📌 ট্রেনিং ও ভলান্টিয়ারিংয়ে অংশ নিতে নিচের মূল পোস্টে কমেন্ট করুন অথবা সরাসরি ইনবক্স করুন।
মানবসেবায় দক্ষ ভলান্টিয়ার তৈরি করাই আমাদের মূল অঙ্গীকার।

🩸 ভলান্টিয়ার হতে চান? শিখতে চান রক্তের গ্রুপ নির্ণয়ের টেকনিক্যাল দক্ষতা?

OxyHelpers Foundation -এর স্বাস্থ্য ও চিকিৎসা সেবা উইং ABHOY আয়োজন করতে যাচ্ছে ১ দিনের বিশেষ প্রাকটিক্যাল ট্রেনিং সেশন:

"বেসিক ব্লাড গ্রুপিং ও স্ক্রিনিং ওয়ার্কশপ ২০২৬"।

আপনি কি সমাজসেবামূলক কাজে আগ্রহী? আমাদের আসন্ন বিনামূল্যে স্বাস্থ্য ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান? তাহলে এই ওয়ার্কশপটি আপনার জন্যই!

🎯 এই ওয়ার্কশপে যা যা শিখতে পারবেন:
স্লাইড পদ্ধতিতে নিখুঁতভাবে রক্তের গ্রুপ নির্ণয়।
রক্তদাতার শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষা (Screening)।
মেডিকেল হেলথ ক্যাম্পে ভলান্টিয়ারিং ও ক্রাউড ম্যানেজমেন্ট।
সফলভাবে প্রশিক্ষণ শেষে পাবেন অফিশিয়াল "Certificate of Completion"।

📅 তারিখ: ১৫ আগস্ট ২০২৬
⏰ সময়: সকাল ৯:৩০ মি. হতে দুপুর ১২:০০ টা
📍 স্থান: অক্সিহেল্পার্স ফাউন্ডেশনের প্রধান কার্যালয় (রহমান নগর, বগুড়া সদর)।
🤝 সহযোগিতায়: বাঁধন (সরকারি শাহ্ সুলতান কলেজ ইউনিট, বগুড়া জোন)

📥 কীভাবে যুক্ত হবেন?
নতুন যারা আমাদের সাথে এই ট্রেইনিংয়ে অংশ নিতে চান, কমেন্টে লিখুন "Interested" অথবা সরাসরি আমাদের পেজে ইনবক্স করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নিশ্চিত করব। (আসন সংখ্যা সীমিত!)

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ: ০১৫৩৩-৪৪৮৯৯৬, ০১৯৩১-০৯৫৫৩৫

গর্বের একটি অর্জন! 🏆আলহামদুলিল্লাহ! ✨​আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, OxyHelpers Foundation সম্মানজনক Non-profit ...
09/08/2026

গর্বের একটি অর্জন! 🏆

আলহামদুলিল্লাহ! ✨

​আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, OxyHelpers Foundation সম্মানজনক Non-profit Organization e-Awards 2026-এ গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে! 🎉

​গত ২ বছরের দীর্ঘ পথচলায় OxyHelpers Foundation তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করে আসছে।

​আমাদের মূল কাজের ক্ষেত্রসমূহ:

🌱 পরিবেশ সংরক্ষণ: 'Green Horizon Project'-এর মাধ্যমে নিয়মিত বৃক্ষরোপণ ও জলবায়ু সুরক্ষা।

🌊 দুর্যোগে সহায়তা: বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি ত্রাণ পৌঁছানো।

🩸 জরুরি রক্তদান: মুমূর্ষু রোগীদের প্রয়োজনে দ্রুত রক্তদাতার (Blood Donor) ব্যবস্থা করা।

📚 শিশুদের বিকাশ ও শিক্ষা: শিশুদের মেধা, বুদ্ধি বিকাশ ও নৈতিক শিক্ষার বিভিন্ন সামাজিক উদ্যোগ।

​স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সমাজ উন্নয়ন ও মানবিক সেবা পৌঁছে দেওয়ার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপই আজ আমাদের এই সম্মাননা প্রদান করা হলো।

​এই অর্জন আমাদের সকল স্বেচ্ছাসেবক, কাশোরীপুর ইউনিয়ন শাখা সহ অন্যান্য শাখার সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আপনাদের নিরন্তর সমর্থন ও বিশ্বাস ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

​আমরা এই অর্জন তাঁদের প্রতি উৎসর্গ করছি, যাঁরা বিগত ২ বছর ধরে আমাদের ওপর আস্থা রেখেছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন তৈরির এই যাত্রায় পাশে থেকেছেন।

​🏆 Alhamdulillah! A Proud Milestone for OxyHelpers Foundation

​We are delighted to announce that OxyHelpers Foundation has been honored with the Non-profit Organization e-Awards 2026.

​This recognition reflects the dedication of our volunteers, members, and supporters who continue to work tirelessly for environmental sustainability, flood response, emergency blood donation, child education, and community development.

​We sincerely thank everyone who has been part of our 2-year journey. This achievement inspires us to continue creating a positive impact for our communities.

​🏅 Awarded by: MAWbiz e-Awards (MAWbiz.com.bd)

🇧🇩 ৫ আগস্ট — জুলাই গণঅভ্যুত্থান দিবস​আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও সাহসী সংগ্রা...
05/08/2026

🇧🇩 ৫ আগস্ট — জুলাই গণঅভ্যুত্থান দিবস
​আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও সাহসী সংগ্রামীকে।
​তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—ন্যায়, স্বাধীনতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের মূল্য কখনো ভোলা যায় না।
​আসুন, Oxyhelpers Foundation-এর পতাকাতলে এবং আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখি।
​সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🇧🇩🌹
​— Oxyhelpers Foundation

​ #জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #৫আগস্ট #জুলাই_গণঅভ্যুত্থান #জুলাইবিপ্লব #শ্রদ্ধাঞ্জলি #নতুন_বাংলাদেশ #বাংলাদেশ

28/06/2026

📢 আজই আপনার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান! 👶✨

​আজ ২৮ জুন ২০২৬, রবিবার, সারা দেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শিশুর সুস্থতা এবং অন্ধত্ব দূরীকরণে ভিটামিন 'এ' অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবহেলা না করে আজই নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনার শিশুকে নিয়ে যান।

​💡 কোন বয়সের শিশুকে কোন ক্যাপসুল খাওয়াবেন?

​৬-১১ মাস বয়সী শিশুর জন্য: ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।🔵

​১২-৫৯ মাস বয়সী শিশুর জন্য: ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।🔴

​মনে রাখবেন: ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে শিশুর শিশুমৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়।

​⏳ সময় থাকতে সচেতন হোন:

​আজই আপনার ও আপনার প্রতিবেশীর শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে সরকারি এই সুযোগটি নিশ্চিত করুন।

​"আপনার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কামান।"

আমাদের অফিশিয়াল স্পোর্টস অ্যান্ড যুব উন্নয়ন উইং—"দ্য পোলারিস ক্লাব" (The Polaris CLUB)-এর পথচলা শুরু হলো এক জমকালো ফুটবল...
20/06/2026

আমাদের অফিশিয়াল স্পোর্টস অ্যান্ড যুব উন্নয়ন উইং—"দ্য পোলারিস ক্লাব" (The Polaris CLUB)-এর পথচলা শুরু হলো এক জমকালো ফুটবল ম্যাচের মধ্য দিয়ে! 🏆⚽
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির বাধা উপেক্ষা করে তরুণদের এই অদম্য উদ্দীপনা, স্পোর্টিং মাইন্ডসেট আর জেনুইন টিমওয়ার্ক সত্যিই প্রশংসনীয়। অভিনন্দন চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলকে। অক্সিহেল্পার্স ফাউন্ডেশন সব সময় তরুণদের সুস্থ ক্রীড়াচর্চা ও যুব উন্নয়নে পাশে থাকবে। 🌟🧭
আজকের ম্যাচের আকর্ষণীয় সব মুহূর্ত, ফলাফল এবং পুরস্কার বিতরণের বিস্তারিত দেখতে নিচের মূল পোস্টটি ঘুরে আসুন! 👇

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ম...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬

একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

আসুন, প্রকৃতির প্রতি যত্নশীল হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তুলতে একসাথে কাজ করি।

একসাথে গড়ি সুন্দর ও সবুজ পৃথিবী। 💚

#সংযোগ #সংযোগফাউন্ডেশন #বিশ্বপরিবেশদিবস #বিশ্বপরিবেশদিবস২০২৬ #পরিবেশসংরক্ষণ #সবুজপৃথিবী #টেকসইউন্নয়ন #জলবায়ুপরিবর্তন #প্রকৃতিররক্ষা #গাছলাগাই #প্লাস্টিকমুক্তবাংলাদেশ

ঈদ উল আযহার নামাজের নিয়ম ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌✨ঈদুল আযহার দিনের সুন্নাহসমূহ -• গোসল ও পরিষ...
27/05/2026

ঈদ উল আযহার নামাজের নিয়ম

ঈদের দিনটি হোক সুন্নাহ অনুযায়ী সুন্দর ও পরিপূর্ণ। 🕌
✨ঈদুল আযহার দিনের সুন্নাহসমূহ -

• গোসল ও পরিষ্কার পোশাক পরিধান
• সুগন্ধি ব্যবহার করা
• তাকবীর পাঠ করা
• ঈদের নামাজে আগে যাওয়া
• এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা
• কোরবানির আগে কিছু না খাওয়া
• সামর্থ্য অনুযায়ী কোরবানি করা
• আত্মীয়-স্বজন ও গরিবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা

OxyHelpers Foundation এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

Address

Rahman Nagar
Nagar
5800

Alerts

Be the first to know and let us send you an email when OxyHelpers Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OxyHelpers Foundation:

Shortcuts

Share