Al Insaan Foundation Bangladesh

Al Insaan Foundation Bangladesh আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ অলাভজনক,অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত শিক্ষা,দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা।টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির মারাত্মক ...
12/07/2026

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। প্রতিনিয়ত পানি বাড়ছে, আর লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। 😭

এই দুর্যোগে আমাদের সবার মানবিক দায়িত্ব হলো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। আসুন, আমাদের এই ছোট্ট দেশের বিপদগ্রস্ত ভাই-বোনদের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

হাজার কিলোমিটার দূরে থাকলেও আমাদের আল ইনসান টিমের হৃদয় পড়ে আছে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের কাছে। আল্লাহ তাআলা সহায় হলে এবং আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমরাও খুব শিগগিরই তাদের পাশে দাঁড়ানোর জন্য মাঠে নামব, ইনশাআল্লাহ।

🤲 আল্লাহ তাআলা বন্যাকবলিত সকল মানুষকে হেফাজত করুন, তাদের কষ্ট লাঘব করুন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। আমীন।

আলহামদুলিল্লাহ😊আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৬০ জন বিধবা ও অসহায় মহিলার মাঝে ঈদ ...
21/03/2026

আলহামদুলিল্লাহ😊

আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৬০ জন বিধবা ও অসহায় মহিলার মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি—এটাই আমাদের জন্য এক বড় প্রাপ্তি।

আপনাদের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে,একদিন এই সংখ্যা ৬০ থেকে ৬০ লক্ষে পৌঁছে যাবে,ইনশাআল্লাহ।

আল্লাহ তা’আলা আমাদের এই নিঃস্বার্থ প্রচেষ্টা কবুল করুন এবং আল ইনসান ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 🤲

Al Insaan Foundation Bangladesh এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্...
18/03/2026

Al Insaan Foundation Bangladesh এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে—আলহামদুলিল্লাহ।

আপনাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও সহযোগিতার মাধ্যমেই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলমান থাকবে।

মানবতার কল্যাণে আমাদের এই পথে আপনাকেও আন্তরিক স্বাগতম।

আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী কেনাকাটা চলছে,আলহামদুলিল্লা...
18/03/2026

আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী কেনাকাটা চলছে,আলহামদুলিল্লাহ।

আপনাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও সহযোগিতার মাধ্যমেই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলমান থাকবে।

আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অসহায় ও হতদরিদ্র পরিবারের দরজায় ঈদের আনন্দ পৌঁছে ...
14/03/2026

আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও অসহায় ও হতদরিদ্র পরিবারের দরজায় ঈদের আনন্দ পৌঁছে দিতে প্রস্তুত আল ইনসান পরিবার।

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ায় আমরা এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে চাই, ইনশাআল্লাহ।

আপনাদের প্রতি বিনীত অনুরোধ—
নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি, আপনাদের এলাকার প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবারের একটি তালিকা আমাদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো, যাতে সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছাতে পারে এবং কেউ বঞ্চিত না থাকে।

এ বছর আমরা সবার আন্তরিক আর্থিক সহযোগিতা কামনা করছি। এখন থেকেই যদি আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ এবছর আরও বড় পরিসরে, আরও বেশি পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে সক্ষম হবো।

আসুন, আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিই প্রতিটি ঘরে।

বিনীত,
আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ
যোগাযোগ: ০১৭১৫৯৫২৫৮৮

আল ইনসান টিম খুব শীঘ্রই নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয় নিয়ে আবারও মাঠে ফিরছে, ইনশাআল্লাহ।আপনাদের দোয়া, ভালোবাসা ও  সহযোগিতাকে ...
03/03/2026

আল ইনসান টিম খুব শীঘ্রই নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয় নিয়ে আবারও মাঠে ফিরছে, ইনশাআল্লাহ।আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।

মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ Al Insaan Foundation Bangladesh — আপনাদের সাথেই আমাদের পথচলা।

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Insaan Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share