খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F

খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F, Charitable organisation, Mymensingh.
(4)

"সবাই মিলে সবার পাশে..." — এই স্লোগানকে বুকে ধারণ করে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মুখে একবেলা তৃপ্তির আহার তুলে দিতে...
08/06/2026

"সবাই মিলে সবার পাশে..." — এই স্লোগানকে বুকে ধারণ করে সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মুখে একবেলা তৃপ্তির আহার তুলে দিতে Khairul Ummah Foundation এর উদ্যোগে আবারও শুরু হতে যাচ্ছে আমাদের স্বপ্নের প্রজেক্ট সবার দস্তরখান

বিগত সময়ে আপনাদের অকুতোভয় সমর্থন ও ভালোবাসায় আমরা বহু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছিলাম। মাঝে কিছুটা বিরতি থাকলেও, ক্ষুধার্ত মুখের সেই তৃপ্তির হাসি আমাদের আবারও মাঠে নামার অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা বিশ্বাস করি, আপনাদের একটুখানি সহযোগিতা ও ভালোবাসায় আবারও প্রাণবন্ত হয়ে উঠবে "সবার দস্তরখান"।

মাত্র ৫০ টাকায় একজনের আহার!
মাত্র ৫০ টাকার বিনিময়ে আপনি একজন শ্রমজীবী, রিকশাচালক বা সুবিধাবঞ্চিত মানুষের একবেলার খাবারের দায়িত্ব নিতে পারেন। আপনার দেওয়া ছোট্ট এই অনুদান হয়তো কারও সারাদিনের ক্লান্তি শেষে এক লোকমা শান্তির কারণ হবে।

যেভাবে শরিক হবেন (সহযোগিতার মাধ্যম):
আপনার যাকাত, সদকা কিংবা ভালোবাসার উপহার পাঠাতে পারেন নিচের পার্সোনাল নম্বরগুলোতে:

বিকাশ / নগদ / রকেট: 01758-213268 (পার্সোনাল)

রেফারেন্স: DH8 অবশ্যই ব্যবহার করবেন।

"আপনার সামান্য অবদান, একজনের মুখে ফোটাতে পারে তৃপ্তির হাসি।"

আমাদের এই মানবিক যাত্রায় আবারও আপনাদের পাশে চাই। আসুন, সবাই মিলে একসাথে মানুষের কল্যাণে এগিয়ে আসি।

🌐 আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: www.kuf.org.bd

#সবারদস্তরখান

নওমুসলিম আব্দুর রহমান ভাই (পূর্ব নাম: সঞ্জয় কর্মকার, মাগুরা) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তীব্র ব্যথায় তিনি এখন প্রায় চল...
08/06/2026

নওমুসলিম আব্দুর রহমান ভাই (পূর্ব নাম: সঞ্জয় কর্মকার, মাগুরা) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তীব্র ব্যথায় তিনি এখন প্রায় চলাফেরা করতে পারছেন না। চিকিৎসকরা জরুরিভিত্তিতে তাঁর উভয় পাশের Hip Joint Replacement অপারেশনের পরামর্শ দিয়েছেন। দ্রুত অপারেশন না করালে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারেন।

এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ টাকা প্রয়োজন। ইসলাম গ্রহণের পর পরিবার ও সম্পদ হারিয়ে তিনি অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন এবং বর্তমানে তিনি যাকাতের পূর্ণ হকদার।

আমাদের ব্যবস্থাপনায় এ পর্যন্ত ২৭,৭৯২ টাকা সংগ্রহ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাকি টাকা সংগ্রহে আপনার ১০/২০/৫০/১০০ টাকা কিংবা যেকোনো পরিমাণ সহায়তা একজন মানুষকে পঙ্গুত্বের হাত থেকে বাঁচাতে পারে ইনশাআল্লাহ।

চিকিৎসা প্রজেক্টে শরীক হতে,
01758213268 (বিকাশ/নগদ/রকেট পার্সনাল)
01811448843 (বিকাশ মার্চেন্ট)
রেফারেন্স: MED 3
অথবা
একাউন্ট নম্বর: 3181200101437
একাউন্টের নাম: Khairul Ummah Foundation
ডাচ বাংলা ব্যাংক পি এল সি
ময়মনসিংহ স্টেশন রোড শাখা
রাউটিং নম্বর: 090610213

07/06/2026

নওমুসলিম আব্দুর রহমান ভাইয়ের Hip Joint Replacement অপারেশন এ ৬ লক্ষ টাকা প্রয়োজন আমরা সকলেই এগিয়ে আসি। শরীক হওয়ার মাধ্যম কমেন্টে।

মাসিক আল উম্মাহ-তে বিজ্ঞাপন দিন — দ্বীনের খেদমতে অংশ নিন।‎‎সম্মানিত ব্যবসায়ী, প্রতিষ্ঠানপ্রধান ও দ্বীনপ্রেমী ভাই-বোনেরা,...
03/06/2026

মাসিক আল উম্মাহ-তে বিজ্ঞাপন দিন — দ্বীনের খেদমতে অংশ নিন।

‎সম্মানিত ব্যবসায়ী, প্রতিষ্ঠানপ্রধান ও দ্বীনপ্রেমী ভাই-বোনেরা,

‎দাওয়াহ, ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে প্রকাশিত ❝মাসিক আল উম্মাহ❞ দীর্ঘদিন ধরে পাঠকদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিয়ে আসছে। এই মহৎ প্রচেষ্টাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

‎আপনার প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা ব্যবসার বিজ্ঞাপন মাসিক আল উম্মাহতে প্রকাশের মাধ্যমে একদিকে যেমন আপনার প্রচার কার্যক্রম সমৃদ্ধ হবে, অন্যদিকে তেমনি আপনি শরিক হবেন একটি চলমান দাওয়াহ কার্যক্রমে।

‎ কেন আল উম্মাহতে বিজ্ঞাপন দেবেন?

‎১.ইসলামপ্রিয় ও সচেতন পাঠকমহলের কাছে পৌঁছার সুযোগ।
‎২.বিশ্বস্ত ও পরিচ্ছন্ন প্রচারমাধ্যম।
‎৩. দাওয়াহ ও ইসলামী শিক্ষার প্রসারে সহযোগিতা।
‎৪. ব্যবসায়িক প্রচারের পাশাপাশি সাদাকায়ে জারিয়ার অংশীদার হওয়ার সুযোগ।

আমরা ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা সংস্থা, হাসপাতাল, ট্রাভেল এজেন্সি, ইসলামী পণ্য ও সেবাদানকারীসহ সকল আগ্রহীকে বিজ্ঞাপন প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।

‎আসুন, ব্যবসার প্রচারের পাশাপাশি ইসলামের দাওয়াহর এ মহৎ মিশনে অংশগ্রহণ করি।

‎ যোগাযোগ: 01811-448843

নওমুসলিমদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্যে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের মতবিনিময় চলছে। দোয়া চাই আল্লাহ তায়ালা যেন আজকের প্র...
30/05/2026

নওমুসলিমদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্যে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের মতবিনিময় চলছে।

দোয়া চাই আল্লাহ তায়ালা যেন আজকের প্রোগ্রামকে কবুল করেন।

ঈদের আনন্দ ভাগাভাগি হোক নওমুসলিম ভাইদের সাথেঈদ শুধু আনন্দের নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্...
30/05/2026

ঈদের আনন্দ ভাগাভাগি হোক নওমুসলিম ভাইদের সাথে

ঈদ শুধু আনন্দের নয়, এটি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন ও জরুরী রক্তদানে আমরা আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী ২০২৬।

বিশেষভাবে আমাদের নওমুসলিম ভাইদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা, তাদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

📅 ৩০ মে ২০২৬
📍 নওমুসলিম মার্কাজ, বগা কৃষ্ণপুর, কেশরগঞ্জ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ

আসুন, ঈদের প্রকৃত সৌন্দর্যকে ধারণ করে আমরা সবাই একত্রিত হই। আমাদের উপস্থিতি ও অংশগ্রহণ নওমুসলিম ভাইদের জন্য হতে পারে ভালোবাসা, সাহস ও অনুপ্রেরণার উৎস।

আয়োজনে:
খাইরুল উম্মাহ ফাউন্ডেশন (KUF)
জরুরী রক্তদানে আমরা

ুনর্মিলনী_২০২৬
#নওমুসলিম_ভাইদের_সাথে_ঈদের_আনন্দ


#মানবতার_বন্ধন
#ভ্রাতৃত্বের_ঈদ

আলহামদুলিল্লাহ।আজ খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন (KUF)-এর ময়মনসিংহ কার্যালয়ে খতমে নবুওয়াত ফাউন্ডেশন - Khatme Nubuwwat Foundati...
29/05/2026

আলহামদুলিল্লাহ।

আজ খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন (KUF)-এর ময়মনসিংহ কার্যালয়ে খতমে নবুওয়াত ফাউন্ডেশন - Khatme Nubuwwat Foundation এর সম্মানিত প্রতিনিধি দলের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

নওমুসলিম ভাই-বোনদের জন্য বরাদ্দকৃত কুরবানির গোশত পৌঁছে দেওয়ার মহতী উদ্যোগকে কেন্দ্র করে প্রতিনিধি দলটি আমাদের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্বীনি, দাওয়াহ ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আমরা বিশ্বাস করি, উম্মাহর কল্যাণ ও দ্বীনের খেদমতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টা আরও কার্যকর ও টেকসই ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।

খতমে নবুওয়াত ফাউন্ডেশনের সম্মানিত প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা উভয় প্রতিষ্ঠানের সকল খেদমত কবুল করুন, ইখলাস দান করুন এবং দ্বীনের সেবায় পারস্পরিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করুন। আমীন। 🤲

#খাইরুল_উম্মাহ_ফাউন্ডেশন #খেদমতে_মানবতা #দাওয়াহ #নওমুসলিম_সহায়তা #পারস্পরিক_সহযোগিতা

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় চুয়াডাঙ্গাতে সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা সংশ্লি...
28/05/2026

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় চুয়াডাঙ্গাতে সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে কবুল করুন। আমীন।

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় মাগুরাতে কুরবানী সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা সং...
28/05/2026

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় মাগুরাতে কুরবানী সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে কবুল করুন। আমীন।

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় গফরগাঁও, ময়মনসিংহ কুরবানী সম্পন্ন হয়েছে। আল্লাহ ...
28/05/2026

আলহামদুলিল্লাহ খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের কুরবানী প্রজেক্ট ২০২৬ এর আওতায় গফরগাঁও, ময়মনসিংহ কুরবানী সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে কবুল করুন। আমীন।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share