আজকের আদিবাসী

আজকের আদিবাসী Our ceremonies and spiritual ways are important to the very survival of our people. Being Garo Indigenous and being spiritual has the same meaning.
(4)

That's important for our future to return to the traditional and spiritual values which have guided our ancestors for the past generations.

২৬শে মে ২০২৬, পাঁচগাও গ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) আয়োজিত হাজং শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতা ব...
27/05/2026

২৬শে মে ২০২৬, পাঁচগাও গ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) আয়োজিত হাজং শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার। উক্ত সেমিনারে পাঁচগাওসহ আশেপাশের বিভিন্ন গ্রামের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবু স্বরদিন্দু স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি বাবু পল্টন হাজং, সাধারণ সম্পাদক বাবু নয়ন হাজং রনি, শিক্ষক উজ্জ্বল হাজং, সুজিপ্ত হাজং, সংগীতশিল্পী সুজিত হাজং, নিরঞ্জন হাজং, রোকন হাজংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামের বয়োজ্যেষ্ঠরা।

বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শাখা কমিটির সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বাহাছাসের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব, সচেতনতা এবং ভবিষ্যৎ জীবনে শিক্ষার অপরিহার্য ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয় সৃষ্টি করে।

হাজং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি সচেতন, সমৃদ্ধ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুর হতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সংযুক্তি (ক) এ উল্লেখিত উপ...
16/05/2026

জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুর হতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংযুক্তি (ক) এ উল্লেখিত উপজেলাধীন ১৮ হতে ৪০ বছর বয়সী অনগ্রসর জনগোষ্ঠীর আওতাভুক্ত হিজড়া, নাপিত (শীল সম্প্রদায়), হাজাম, কামার, রাজভর, বাঁশফোর, রবিদাস, চর্মকার (মুচি), মেথর ইত্যাদি পেশায় যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

* শেরপুর জেলা থেকে মোট ২৫ জন প্রশিক্ষণের জন্য সুযোগ পাবেন। চূড়ান্ত বাছাই হবে জেলা কমিটিতে।

* প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
* আবেদনপত্র উপজেলা সমাজসেবা কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।
* আবেদন জমা দিতে হবে উপজেলা সমাজসেবা কার্যালয়, ..........., শেরপুর। জমা দেবার শেষ তারিখঃ ২৩/০৫/২০২৫

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন গেজেট ২০২৬ প্রকাশ
15/05/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন গেজেট ২০২৬ প্রকাশ

09/05/2026

“সংস্কৃতির শেকড়েই আমাদের পরিচয়,
মাটির গন্ধে আছে তার অনন্ত আশ্রয়।
ভাষা-গানে বেঁচে থাকে আপন আলো,
ঐতিহ্যের ছোঁয়ায় তাকে বেসেছি ভালো।”

- বিপুল হাজং

09/05/2026
শোক সংবাদ>>>>>>>>কমলাকান্দার সাবেক উপজেলা  চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিরোজ আজ সকাল ১০ টায় ঢাকা কোর্মিটোলা জেনারেল হাসপাতালে...
30/04/2026

শোক সংবাদ
>>>>>>>>
কমলাকান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ফিরোজ আজ সকাল ১০ টায় ঢাকা কোর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।

আমরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

26/04/2026

Address

Alia Madrasa Road, Bhatikashor
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when আজকের আদিবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share