Halima Wahab Foundation Bangladesh

Call Website Contact the organization

Halima Wahab Foundation Bangladesh Wahab Sarkar Bari, Wahab Nogor, Katbowla, Muktagasa, Mymensingh, Bangladesh, 2210

14/09/2026

“২০২৭ সনের পবিত্র হজের নিবন্ধন চলমান রয়েছে। হজে গমনেচ্ছুদের ২৪ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
-ধর্ম বিষয়ক মন্ত্রণালয় & HWFB

10/09/2026
08/09/2026

৮সেপ্টেম্বর২৬ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
প্রতিপাদ্য বিষয় -“মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”
-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় & HWFB

 #এক নজরে -”হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ (HWFBD)”(প্রস্তাবিত) এর পরিচিতি এবং প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য :--হালিমা ...
05/09/2026

#এক নজরে -
”হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ (HWFBD)”
(প্রস্তাবিত)
এর পরিচিতি এবং প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য :--
হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ (HWF BD) একটি অলাভজনক এবং সম্পূর্ণ অরাজনৈতিক সমাজ সেবামূলক সেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান । এর মূল লক্ষ্য ও শ্লোগান হলো “ মানবতার সেবায়/কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ “।
জীবদ্দশায় তিনি বিভিন্ন সময়ে সেবামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করেছিলেন। গত ০৪/০৩/২০১২ তারিখে তার মৃত্যুর পর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ/থেমে গেলেও, পূর্বের কার্যক্রমের বেশকিছু উদাহরণও রয়েছে ।
২০০৪ সাল –
বর্তমান প্রতিষ্ঠানের (HWF BD) এর আজীবন সদস্য মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) তার হাত ধরে ২০০৪ সালে শুরু হয়েছিল “ দারিদ্র বিমোচন ফাউন্ডেশন “ নামে একটি প্রতিষ্ঠান । যার কার্যক্রম ছিল গ্রামের দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও অস্বচ্ছল মানুষের পারিবারিক সহযোগীতা, বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল স্থাপন, স্যানিটারী টয়লেট স্থাপন, গৃহস্থালীর প্রয়োজনীয় মালামাল ক্রয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা।
এছাড়াও অস্বচ্ছল মানুষের কর্মসংস্থান তৈরীতে সহযোগীতা করা। যেমন – রিক্সা, ভ্যানগাড়ী, গাভী, ছাগল ইত্যাদি ক্রয় করে দেওয়া ।
এখানে উল্লেখ্য যে, মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) ছিলেন ময়মনসিংহ বিভাগ ও জেলার, মুক্তাগাছা উপজেলার, দাওগাঁও ইউনিযনের বালিয়াপাড়া (ওয়াহাব নগর ) গ্রামের সম্ভ্রান্ত “ সরকার “ পরিবারের সন্তান । তিনি একই সাথে সরকারী চাকরী, স্বল্প আয়ের কর্মীদের অধিকার আদায়ের জন্য কর্মচারী/শ্রমিক ইউনিয়ন ও সমাজ সেবামূলক কাজ করতেন ।
তার সহধর্মীনী মিসেস হালিমা বেগম ।
তিনিও পার্শ্ববর্তী গ্রামের সম্ভ্রান্ত “ তালুকদার “ পরিবারের সন্তান । তিনিও স্বামীর সাথে তাল মিলিয়ে গ্রামের দরিদ্র মহিলাদের কাজ দিয়ে সহযোগীতা করতেন । মাঝে মাঝে তিনি গ্রামের দরিদ্র মহিলাদের কাজের মাধ্যমে সাবলম্বী হওয়ার উৎসাহ যোগানোর জন্য তাদের সাথে তাল মিলানো ।
HWF BD এর আজীবন সদস্য মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) এর বাবা HWF BD এর আজীবন সদস্য মোঃ আবুল হোসেন মাষ্টার (মৃত) । তিনিও সমভ্রান্ত “ সরকার ” পরিবারের সন্তান । তিনিও একই সাথে শিক্ষকতা, স্কুল, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠা করা, ঐসকল প্রতিষ্ঠানের কমিটি পরিচালনা করা, দুই থেকে তিন ইউনিয়নের সাধারন গনমানুষের বিচার শালিশ ও বিভিন্নরকম সামাজিক কাজ করতেন। তিনি তদানিন্তন (পাকিস্তান আমলে) ময়মনসিংহ বিচার বিভাগীয় ৪ সদস্য বিশিষ্ট জুড়ি বোর্ডের ১ জন ছিলেন।
২০১২ সাল –
পরবর্তীতে ২০১২ সালে মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) অসুস্থ্য হয়ে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, অবশেষে বিএসএমএমইউ/BSMMU (সাবেক পিজি) হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে দীর্ঘ তিন মাস ধরে যুদ্ধ করে ০৪/০৩/২০১২ মৃত্যুর কুলে ঢলে পড়েন। সৃষ্টি কর্তার নিকট হার স্বীকার করেন । তারপর থেকে তার নিজ হাতে তৈরি করা প্রতিষ্ঠান “ দারিদ্র বিমোচন ফাউন্ডেশন “ এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে ।
২০১৯ সাল –
এরপর ২০১৯ সালের চার মার্চ নতুন করে পূর্বের প্রত্যয় নিয়ে মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) এর ইচ্ছে পূরনে তার নাম মোঃ আব্দুল ওয়াহাব সরকার (মৃত) ও তার সহধর্মীনী মিসেস হালিমা বেগম এর যৌথ নামে নতুন এই সমাজ সেবামূলক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় ।
যার নাম দেওয়া হয় “ হালিমা ওযাহাব ফাউন্ডেশন বাংলাদেশ “(HWF BD) ।
প্রতিষ্ঠানটি জন্মের পর থেকেই প্রতিনিয়তই গরীব ও অসহায় মানুষদের বিভিন্ন রকমের সেবা দিয়ে আসছে।
যেমন - প্রাকৃতিক দূর্যোগ/বন্যার্তদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা প্রদান, শীতকালে শীতবস্র বিতরন, ঈদ পর্বে নতুন পোষাক ও ঈদ সামগ্রী বিতরন, করোনা (কভিক-১৯) চলাকালে চাল, ডাল, লবন, তেল, আলু, সেমাই, চিনি, আতব চাল ইত্যাদি এবং সনাতন(হিন্দু) ধর্মীয় উৎসবে নতুন পোষাক ও অন্যান্য সামগ্রী বিতরন করা গরীব, অসহায়, দুস্থদের সম্পূর্ণ বিনামূল্যে বিতরন করা হয়েছে।
এছাড়াও শিক্ষা উপকরণ ও বিশেষ ক্ষেত্রে চিকিৎসার জন্য অসহায় রোগীদের বিদেশে (ভারত) প্রেঢ়নের সহায়তা করা হয়।
আগামীতেও এ ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাবে, ইনশাআল্লাহ...
হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ (HWF BD)এর আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্য মেম্বারদের ব্যাক্তিগত অনুদান । এছাড়াও সমাজের অন্যান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে পাওয়া অনুদানও এর আয়ের একটি উৎস হিসাবে গ্রহন করা হয়।
ধন্যবাদান্তে –
হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ(HWFB) পরিবার
”Halima Wahab Foundation Bangladesh"( Proposed)
(Committed to the welfare of humanity)
” হালিমা ওয়াহাব ফাউন্ডেশন বাংলাদেশ( প্রস্তাবিত) ”
( মানবতার কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ )
Wahab Sorkar Bari,Wahab Nogor(Baliapara),
Katbowla,Daugaon,Muktagasa
ওয়াহাব সরকার বাড়ী,ওয়াহাব নগর(বালিয়া পাড়া),
কাটবওলা,দাওগাঁও,মুক্তাগাছা
Contact # 01976047007, 01979047007
Bkash & Nagad no. 01726453727
Website: www.hwfbd.com
You tube: Halima Wahab Foundation Bangladesh
Email add. : [email protected], [email protected]

02/09/2026

কলেরা প্রতিরোধে,কাজ করি একসাথে। কলেরা থেকে সুরক্ষা-নিরাপদ পানি,টিকা এবং পরিচ্ছন্নতা।
-রোগ নিয়ন্ত্রণ শাখা,স্বাস্থ্য অধিদপ্তর & HWFB

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Halima Wahab Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Halima Wahab Foundation Bangladesh:

Shortcuts

Share