19/06/2026
"এই বয়সে এখনও চাকরি পাওনি?"
"ওর তো ক্যারিয়ার অনেক এগিয়ে গেল, তুমি কী করছো?"
"ভালো একটা চাকরি না হলে এত পড়াশোনার কী লাভ?"
জীবনের এই পর্যায়টি কী চলে আসছে- কিংবা আসবে আসবে বলে দরজায় কড়া নাড়ছে?
কিন্তু সময় নিয়ে ভাবুন- আপনার ক্যারিয়ার কি শুধুই একটি চাকরি, একটি পদবি, বা মাসের শেষে পাওয়া বেতনের ডিজিট?
পুরুষের জন্য ক্যারিয়ার শুধু পেশা নয়, বরং আত্মপরিচয়, দায়িত্ব, প্রত্যাশা এবং আত্মমর্যাদার সাথে জড়িয়ে থাকে। ফলে চাকরি খোঁজার চাপ, আর্থিক অনিশ্চয়তা, পরিবার ও সমাজের প্রত্যাশা, কিংবা ক্যারিয়ারে সাময়িক স্থবিরতা অনেক সময় আমাদের মানসিক সুস্থতাকেও প্রভাবিত করে।
বাংলাদেশী হিসেবে আমরা দেখে অভ্যস্ত নই যে —ক্যারিয়ারের পথ সবসময় সরলরৈখিক হয় না। কখনও স্বেচ্ছাসেবামূলক কাজ, কখনও নতুন দক্ষতা অর্জন, কখনও একটি ব্যর্থতা কিংবা অপ্রত্যাশিত সুযোগই ভবিষ্যতের বড় দরজা খুলে দিতে পারে।
Men's Health Week উপলক্ষে আগামী ২২ জুন আমরা আয়োজন করছি একটি বিশেষ সেশন:
**"Growth Over Comfort: Career, Purpose and Men's Wellbeing"**
সেশনের পরিচালনা করবেন সাকলাইন মোরশেদ, যিনি এই তরুণ বয়সেই একাধিক বড় বড় চাকরিতে নোঙর গেড়েছেন, কিন্তু নিজ প্রয়োজনে সেই নোঙর তুলতেও কার্পণ্য করি নি। তার অভিজ্ঞতালব্ধ সেশনে ফুটে উঠবে-
১। নিজের পরিচয়কে ক্যারিয়ারের বাইরে দেখার গুরুত্ব,
২। কেন ক্যারিয়ারের পথ সবসময় সরল হয় না,
৩। পুরুষদের ক্যারিয়ার-সংক্রান্ত চাপ ও প্রত্যাশাগুলো,
৪। স্বেচ্ছাসেবামূলক কাজ, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুযোগ তৈরি করা,
৫। ব্যর্থতা, প্রত্যাখ্যান ও ক্যারিয়ার পরিবর্তনের সময় নিজেকে ধরে রাখার উপায়,
৬। এবং সাফল্য ও ব্যক্তিগত সুস্থতার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার বাস্তব অভিজ্ঞতা।
📅 তারিখ: ২২ জুন
📍 Platform: Online, Google Meet
⏰ Time: রাত ৭টা-৮টা
রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
রেজিস্ট্রেশন করতে WhatsApp নম্বরে নক দিন, অথবা কমেন্ট সেকশনে থাকা রেজিস্ট্রেশন লিঙ্ক ফিলাপ করুন।
আসুন, ক্যারিয়ারকে শুধু গন্তব্য নয়—নিজেকে গড়ে তোলার একটি যাত্রা হিসেবে দেখি।