Mymensingh Polytechnic Institute Rover Scout Group

Mymensingh Polytechnic Institute Rover Scout Group ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ—এর অফিসিয়াল Facebook পেইজে আপনাকে স্বাগতম।

ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
27/05/2026

ত্যাগের মহিমায় ভরে উঠুক জীবন।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর ৫০তম ব্যাচের নবীন বরণ এবং ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। ⚜️📆তারিখ: ২০ ...
20/05/2026

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর ৫০তম ব্যাচের নবীন বরণ এবং ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। ⚜️

📆তারিখ: ২০ মে ২০২৬
📌ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত রোভার স্কাউট লিডার (RSL) জনাব মো: আল-আমিন স্যার ‘চিফ ইন্সট্রাক্টর’ পদে পদোন্নতি...
07/05/2026

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত রোভার স্কাউট লিডার (RSL) জনাব মো: আল-আমিন স্যার ‘চিফ ইন্সট্রাক্টর’ পদে পদোন্নতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

​শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এই সাফল্য অর্জন করায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। স্যারের নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

চাঁদের বুকে স্কাউটদের পদচিহ্ন: এক মহাকাব্যিক যাত্রার গল্পএক সময় পৃথিবীর ছোট ছোট শহর আর গ্রামে কিছু দুরন্ত কিশোর স্কাউট ই...
26/04/2026

চাঁদের বুকে স্কাউটদের পদচিহ্ন: এক মহাকাব্যিক যাত্রার গল্প
এক সময় পৃথিবীর ছোট ছোট শহর আর গ্রামে কিছু দুরন্ত কিশোর স্কাউট ইউনিফর্ম পরে তাবু খাটানো শিখত। তারা শিখত কীভাবে মানচিত্র দেখে পথ চলতে হয়, কীভাবে প্রতিকূল পরিবেশে আগুন জ্বালাতে হয়, আর কীভাবে কঠিন পরিস্থিতিতে ‘সদা প্রস্তুত’ থাকতে হয়। তখন কেউ কি ভাবতে পেরেছিল, এই সাধারণ স্কাউট ছেলেরাই একদিন পৃথিবীর সীমানা ছাড়িয়ে ধুলোমাখা চাঁদের বুকে মানুষের প্রথম পদচিহ্ন আঁকবে?

মহাকাশ জয়ের প্রথম পাঠ: স্কাউটিং

নাসা (NASA) লক্ষ্য করেছিল যে, মহাকাশচারী হওয়ার জন্য যে অদম্য সাহস এবং শৃঙ্খলার প্রয়োজন, তার বীজ বপন করা হয় স্কাউটিংয়ের মাধ্যমেই। চাঁদে পা রাখা ১২ জন বীর মহাকাশচারীর মধ্যে ১১ জনই ছিলেন স্কাউটিংয়ের সাথে যুক্ত।

নীল আর্মস্ট্রং থেকে শুরু করে চার্লস ডিউক পর্যন্ত এই বীরদের তালিকাটি ছিল বিস্ময়কর:

ক্রমমহাকাশচারীর নাম :
১. নীল আর্মস্ট্রং অ্যাপোলো ১১ঈগল স্কাউট (সর্বোচ্চ পদ)
২. বাজ অলড্রিন অ্যাপোলো ১১ টেন্ডারফুট স্কাউট
৩. পিট কনরাড অ্যাপোলো ১২ ফার্স্ট ক্লাস স্কাউট
৪. অ্যালান বিন অ্যাপোলো ১২ ফার্স্ট ক্লাস স্কাউট
৫. অ্যালান শেফার্ড অ্যাপোলো ১৪ ফার্স্ট ক্লাস স্কাউট
৬. এডগার মিচেল অ্যাপোলো ১৪ ঈগল স্কাউট
৭. ডেভিড স্কট অ্যাপোলো ১৫ লাইফ স্কাউট
৮. জেমস আরউইন অ্যাপোলো ১৫ স্কাউট সদস্য
৯.জন ইয়ং অ্যাপোলো ১৬ সেকেন্ড ক্লাস স্কাউট
১০. চার্লস ডিউক অ্যাপোলো ১৬ ঈগল স্কাউট
১১. হ্যারিসন স্মিট অ্যাপোলো ১৭ স্কাউট সদস্য

তথ্য: একমাত্র ইউজিং সারনান (অ্যাপোলো ১৭) সরাসরি স্কাউট না হলেও তিনি ছিলেন স্কাউটিংয়ের আজীবন সমর্থক।

১৯৬৯ সাল। পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষ রেডিও আর টিভিতে কান পেতে আছে। অ্যাপোলো ১১ মহাকাশযানটি যখন চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পৃথিবীতে চলছিল স্কাউটদের এক বিশাল জাতীয় সমাবেশ (National Jamboree)। মহাকাশযান থেকে নীল আর্মস্ট্রংয়ের কণ্ঠ ভেসে এলো— "হ্যালো টু অল মাই ফেলো স্কাউটস"।

আর্মস্ট্রং শুধু শুভেচ্ছাই জানাননি, তিনি তাঁর ব্যক্তিগত কিটে করে একটি 'বিশ্ব স্কাউট ব্যাজ' চাঁদে নিয়ে গিয়েছিলেন। তাঁর প্রতিটি পদক্ষেপে মিশে ছিল স্কাউট আন্দোলনের আদর্শ। চাঁদের মাটিতে পা রেখে যখন তিনি বললেন— "মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি", তখন আসলে প্রমাণ হলো যে ছোটবেলার সেই 'সারভাইভাল স্কিল' আজ মানবসভ্যতাকে মহাকাশে জায়গা করে দিয়েছে।

কেন স্কাউটিং মহাকাশ জয়ের চাবিকাঠি?

মহাকাশচারীদের সাফল্যের পেছনে তিনটি প্রধান স্কাউট শিক্ষা কাজ করেছে:
১. নেতৃত্ব ও শৃঙ্খলা: প্রতিকূল পরিবেশে আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
২. দলগত কাজ (Teamwork): মহাকাশে একে অপরের ওপর শতভাগ ভরসা রাখা।
৩. প্রস্তুতি: স্কাউটিংয়ের মূলমন্ত্র 'Be Prepared' বা 'সদা প্রস্তুত'। অ্যাপোলো ১৩ মিশনের সময় যখন যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তখন মহাকাশচারীরা এই শিক্ষার মাধ্যমেই সীমিত সম্পদে পৃথিবীতে ফিরতে পেরেছিলেন।

চাঁদের বুকে স্কাউটদের সেই পায়ের ছাপ আজও অটুট আছে। এই কাহিনী আমাদের শেখায় যে, ছোটবেলায় শেখা দলবদ্ধতা, সাহস আর প্রস্তুতির গুণগুলো মানুষকে শুধু পাহাড় চূড়ায় নয়, মহাকাশের নক্ষত্রপুঞ্জেও পৌঁছে দিতে পারে। স্কাউটিং কেবল একটি শখ নয়; এটি ছিল মহাকাশ জয়ের অদৃশ্য সিঁড়ি।
[সংগৃহীত]

14/04/2026

শুভ নববর্ষের আনন্দঘন কিছু মুহূর্ত 🌸

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ 💙

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ✨

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক বৈশাখী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিং...
14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক বৈশাখী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সকল স্তরের রোভার অংশগ্রহণ করেন।

বৈশাখী মেঘের মতো মুছে যাক সব বিষাদ,নতুন বছরে স্কাউটসদের পথ হোক সাহস, শৃঙ্খলা ও সেবায় উজ্জ্বল।শুভ নববর্ষ-১৪৩৩ 🥁🪅
14/04/2026

বৈশাখী মেঘের মতো মুছে যাক সব বিষাদ,
নতুন বছরে স্কাউটসদের পথ হোক সাহস, শৃঙ্খলা ও সেবায় উজ্জ্বল।

শুভ নববর্ষ-১৪৩৩ 🥁🪅

13/04/2026

✨ বর্ষবরণ প্রস্তুতি 🪅

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে
রঙে-তুলিতে নতুন রুপে মপই ক্যাম্পাস 🌸🎨
আলপনার ছোঁয়ায় বরণ হবে নতুন বছর
স্বাগতম ১৪৩৩! 🌼🇧🇩
#বর্ষবরণ #নববর্ষ১৪৩৩ #রোভারস্কাউট #ময়মনসিংহপলিটেকনিক #আলপনা

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়।এ উপলক্ষে...
08/04/2026

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়।
এ উপলক্ষে একটি আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

Address

Mymensingh

Telephone

+8801975679967

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Polytechnic Institute Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share