চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ

চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ, Youth Organization, Chatuliakanda, Kongshopur Bazar, Phulpur, Mymensingh.

এটি একটি সামাজিক উন্নয়নমূলক যুব সংগঠন।

আল্লাহ পাক রব্বুল আলামীন এর সন্তুষ্ট হাসিল এবং কেবল আখিরাতে সকল কাজের প্রতিদান পাইবার জন্য সমাজের যেকোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ কে আঞ্জাম দিতে সার্বিক সহায়তা করা —এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
03/07/2026

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ

🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
27/05/2026

🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙


পহেলা বৈশাখ, ১৪৩৩​আজ বাংলা বর্ষপঞ্জিকায় আরও একটি নতুন বছরের সূচনা হলো। ​ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য যেমন একটি জাতির ...
14/04/2026

পহেলা বৈশাখ, ১৪৩৩

​আজ বাংলা বর্ষপঞ্জিকায় আরও একটি নতুন বছরের সূচনা হলো।

​ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য যেমন একটি জাতির বিকাশ ও দৃঢ়তার স্তম্ভ হিসেবে কাজ করে, ঠিক তেমনি বাংলা নববর্ষ ও এর উদযাপন আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কেবল বর্ষবরণের উৎসব নয়, বরং বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক মেলবন্ধন। ভাষাভিত্তিক বর্ষপঞ্জিকা একটি জাতির স্বতন্ত্র পরিচয়কে সুদৃঢ় করে। যেমন— গ্রেগরিয়ান ক্যালেন্ডার, হিজরি সন, চীনা নববর্ষ, বিক্রম সংবৎ কিংবা ইরানি ক্যালেন্ডার; প্রতিটিই নিজ নিজ জাতির স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য বহন করে। তেমনি বাংলা নববর্ষ বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতির নিশান এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে আমাদের জাতীয় পরিচয়কে আরও মহিমান্বিত করে।

​তবে বাংলা সনের সূচনা ও প্রেক্ষাপট অন্যান্য বর্ষপঞ্জিকার চেয়ে কিছুটা ভিন্ন। মুঘল সম্রাট আকবরের আমলে এই সন প্রবর্তিত হয়েছিল। তৎকালীন সময়ে হিজরি সন অনুসারে খাজনা আদায় করা হতো। কিন্তু হিজরি সন চন্দ্রনির্ভর হওয়ায় তা বাংলার ঋতুচক্র ও ফসল কাটার সময়ের সাথে মিলত না। ফলে কৃষকদের ফসল তোলার আগেই খাজনা পরিশোধের চাপে পড়তে হতো। সম্রাট আকবর এই সমস্যার সমাধানে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজীকে বাংলার ঋতু ও ফসল কাটার সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটি নতুন বর্ষপঞ্জিকা তৈরির নির্দেশ দেন। ১৫৮৪ খ্রিস্টাব্দে একটি সৌর বর্ষপঞ্জিকা প্রণয়ন করা হয় এবং সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছর ১৫৫৬ খ্রিস্টাব্দ থেকে এর গণনা শুরু হয়।
​পরবর্তীতে বাংলা ভাষাভাষী অঞ্চলে এই বর্ষপঞ্জিকা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবসায়ী, জমিদার ও কৃষকগণ বছরের প্রথম দিনে নতুন কার্যক্রম শুরু করতেন। ব্যবসায়ীরা পহেলা বৈশাখে নতুন হিসাবের খাতা খোলা এবং পুরনো বছরের দেনা পরিশোধের লক্ষ্যে 'হালখাতা' উৎসবের সূচনা করেন। এই হালখাতা প্রথা শতাব্দীকাল ধরে বাংলায় প্রচলিত ছিল এবং আজও অনেক ক্ষেত্রে বিদ্যমান।

​দুই-তিন দশক আগেও পহেলা বৈশাখ বলতে কুটির শিল্পের বিকাশ, মাটির তৈজসপত্র, শীতলপাটি ও নানা ধরনের হস্তশিল্প প্রদর্শনের এক অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হতো। তবে গত দুই দশক ধরে পহেলা বৈশাখের উদযাপনে ভিন্নধারা পরিলক্ষিত হচ্ছে। বাঙালির হাজার বছরের সেই ঐতিহ্য আজ বিজাতীয় সংস্কৃতির প্রভাবে মূল রূপ হারাচ্ছে। আধুনিকতার নামে এমন কিছু উপাদান যুক্ত হচ্ছে যা বাংলার প্রকৃত ইতিহাসের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে উৎসবের নামে (যেমন: মঙ্গল শোভাযাত্রা, অশুভ নৃত্য, মুর্তি প্রদর্শনী প্রভৃতি) অপসংস্কৃতি ও ঐতিহ্যের বিকৃতি ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস দেখা যায়।

​পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য অংশ। সুস্থ এবং প্রকৃত সংস্কৃতি চর্চার মাধ্যমেই আমাদের জাতীয়তাবাদ এবং আত্মিক বন্ধন সুদৃঢ় হওয়া সম্ভব।

​সবাইকে বাঙালি জাতির সুস্থ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের অখণ্ড অংশ “বাংলা নববর্ষের শুভেচ্ছা”

কলমে......🖋️
©️Nizam Uddin
বিএ (অনার্স), এম এ (মাস্টার্স running)
Department of Philosophy
University of Chittagong

কার্যকরী পরিষদ সদস্য
চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ

আমাদের অন্যতম একজন কার্যকরী পরিষদ সদস্যDr. Md Nobin Shek উনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। ৫টা সেলাই লেগেছে...
27/03/2026

আমাদের অন্যতম একজন কার্যকরী পরিষদ সদস্য
Dr. Md Nobin Shek উনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। ৫টা সেলাই লেগেছে।

চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ এর পক্ষ থেকে, মহান আল্লাহ তায়ালার নিকট, উনার জন্য শেফায়ে কামেলা আজেলা কামনা করছি। 🤲

আমাদের সংগঠনের উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব বিল্লাল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী_এর বাণী!     #চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_...
26/03/2026

আমাদের সংগঠনের উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব বিল্লাল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী_এর বাণী!



#চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ

আমাদের সংগঠন এর উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব মফিদুল ইসলাম (মাস্টার) এর বাণী!     #চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ
26/03/2026

আমাদের সংগঠন এর উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব মফিদুল ইসলাম (মাস্টার) এর বাণী!



#চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ

আমাদের সংগঠন নিয়ে, উপদেষ্টা জনাব ডা. আব্দুল হালিম সাহেব এর বাণী!     #চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ
26/03/2026

আমাদের সংগঠন নিয়ে, উপদেষ্টা জনাব ডা. আব্দুল হালিম সাহেব এর বাণী!



#চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ

আমাদের সংগঠনের উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব আরিফ রব্বানী সাহেব, অবসরপ্রাপ্ত সিনিয়র মৌলভী— এর বাণী!     #চাতুলিয়াকান্দা_হিলফু...
26/03/2026

আমাদের সংগঠনের উদ্দেশ্যে, উপদেষ্টা জনাব আরিফ রব্বানী সাহেব, অবসরপ্রাপ্ত সিনিয়র মৌলভী— এর বাণী!



#চাতুলিয়াকান্দা_হিলফুল_ফুযুল_যুব_সংঘ

সংগঠন উদ্দেশ্যে আমাদের উপদেষ্টা জনাব কাজী গোলাম মোস্তফা —এর বাণী!
26/03/2026

সংগঠন উদ্দেশ্যে আমাদের উপদেষ্টা জনাব কাজী গোলাম মোস্তফা —এর বাণী!

সংগঠনের উদ্দেশ্য আমাদের উপদেষ্টা জনাব Alamgir Hossainn, বিএ,এমএ, University of Dhaka —এর বাণী!
26/03/2026

সংগঠনের উদ্দেশ্য আমাদের উপদেষ্টা জনাব Alamgir Hossainn, বিএ,এমএ, University of Dhaka —এর বাণী!

Address

Chatuliakanda, Kongshopur Bazar, Phulpur
Mymensingh
2250

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাতুলিয়াকান্দা হিলফুল ফুযুল যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share